আপডেট :

        মাদকজাতীয় পিল খেয়ে মৃত্যুর সম্ভাবনা অভিনেত্রী হেইডেন প্যানেটিয়ারের, তদন্তে মাদক সরবরাহকারী

        লস এঞ্জেলেস বন্দরে জাহাজ থেকে পানিতে পড়ে গেল কয়েকটি কনটেইনার

        এল নিনোর পর নতুন বিপদ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূল নিয়ে বাড়ছে উদ্বেগ

        লস এঞ্জেলেস কাউন্টিতে ভয়াবহ দাবানল, পুড়ে গেছে অন্তত একটি বাড়ি

        কমলা হ্যারিস প্রেসিডেন্ট পদে লড়লে ২০২৮-এ প্রার্থী হবেন না গ্যাভিন নিউসম! কেন এমন সিদ্ধান্ত?

        কিংবদন্তি পোশাক ডিজাইনার বব ম্যাকি মারা গেছেন

        শারীরিক অবস্থা নিয়ে জল্পনা উড়িয়ে তিন মাস পর সিনেটে ফিরলেন মিচ ম্যাককনেল

        বোরিস জনসনসহ ইউরোপীয় কর্মকর্তারা স্টেশন ছাড়ার পর ইউক্রেনের ট্রেনে রুশ ড্রোন হামলা

        তীব্র গরম থেকে স্বস্তি পাচ্ছে লস এঞ্জেলেসসহ দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ভয়াবহ ম্যাকলারেন দুর্ঘটনায় জনপ্রিয় কার ইনফ্লুয়েন্সারসহ নিহত ২

        জিজ্ঞাসাবাদের আগেই শিশু নির্যাতনের ছবি রাখার অভিযুক্ত দূতাবাসকর্মীকে যুক্তরাষ্ট্রে পাঠানো

        লেকে জরুরি অবতরণের পর সাঁতরে প্রাণ বাঁচালেন মার্কিন কংগ্রেসম্যান

        ইরানের আকাশে গুলি করে নামানো মার্কিন পাইলটের ভয়াবহ অভিজ্ঞতা

        "আমরা সত্যিই বিশ্বাস করি, এআই সব মানুষকে মেরে ফেলতে পারে!"

        লস এঞ্জেলেসের এনসিনোতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় নিহত ১ আহত বেশ কয়েকজন

        কম্বিনেশন শেষ হয়ে যাওয়ায় ক্যালিফোর্নিয়ায় বদলাচ্ছে গাড়ির নম্বর প্লেটের সিরিজ

        ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ ১৫ বছরের কিশোরীকে খুঁজছে পরিবার

        বাবাকে ছুরিকাঘাতে হত্যার দায়ে ক্যালিফোর্নিয়ার যুবকের ৩৯ বছর কারাদণ্ড

        কমলা হ্যারিসের মালিবুর বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা, নিরাপত্তারক্ষীদের হাতে আটক নারী

        হুথিদের অগ্রযাত্রায় লোহিত সাগরে সংকট, সৌদি আরব বন্ধ করল গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন

কবিতা

কবিতা

স্বাধীন বাংলাদেশ
পারভীন আকতার

 


তোমাকে কাছে পাবে বলে
হে স্বাধীনতা,কপাট খুলে বসে আছে
নুরজাহানের অভাগী জননী।

তোমাকে জড়িয়ে ধরবে বলে
হে স্বাধীনতা,শাড়ীছেঁড়া সালেহারা
বন্দী ঘরে কেঁদেকেটে অস্থির।

তোমাকে দেখতে পাবে বলে
হে স্বাধীনতা,উৎ পেতে থাকে জোয়ান
গেরিলা বাহিনীর কামান অস্ত্র।

তোমাকে স্নেহপরশে ডাকবে বলে
হে স্বাধীনতা,রাখালের গরুপালে হানা
জুলুম নৃশংসতা সয়ে গেল উদ্বাস্তু।

তোমাকে সম্পূর্ণ পতাকা দেবে বলে
হে স্বাধীনতা,যুবকের তাজাল্লী প্রাণ লয়ে
থর থর কাতরায় ধড়ফড় সিংহল দেহ।

তোমাকে সবুজ চাদরে মুড়িয়ে দেবে বলে
হে স্বাধীনতা, বীরাঙ্গনার জামার ভাঁজ ভেঙেছে
হায়েনারা লুটপাট করেছে সখিনার সম্ভ্রম।

তোমাকে বুকে আগলে রাখবে বলে
হে স্বাধীনতা,এক কালজয়ী নেতার ডাকে
সমবেত জনতার আর্তনাদ অখন্ড বাংলায়।

তোমাকে স্বজাতি মানচিত্র দেবে বলে
হে স্বাধীনতা,গর্জে উঠেছিল সাতলক্ষ নির্ভীক
লাঠিসোঁটা বাশেঁরগাঁট বেড়াভাঙ্গা স্রোত।

তোমাকে হাতে নিয়ে আদর করবে বলে
হে স্বাধীনতা,সন্তানের বুকে বুলেট লাগিয়ে
তুচ্ছ করেছিল জীবনের মায়া বাঙালী।

হে স্বাধীনতা,দরদে কাছে আসো ওদের,
আশায় আকর বেঁধেছিল যে মুক্তিযোদ্ধারা।
তোমাকে আলতো করে ছুঁয়ে দিতে চায়,
নির্বিঘ্নে তোমার মাটিতে হাঁটতে চায়,
বিবেকহীন অরাজকতার ধূমবর্ণ,
কালি ছন্দে নির্বাসনে দিতে চায় এই জনতা।
স্বাধীনতার তূর্যগহব্বরে সুপেয় জল চায়,
দেশপ্রেমে বিভোর সৃষ্টিশীল সভ্যজাতি চায়।

খেলায় ছলায় সুযোগ নিয়ে আর করোনা হেলা
সময়ের প্রবাহ কে রাখে ধরে মুক্ত বিহঙ্গ!
স্বকীয়তায় বাঁচো,প্রাণে ভালেবাসো বাংলাদেশ।
আমার দেশ,মায়ের দেশ, পিতার বুকফাটা কান্না
ওগো প্রিয় স্বদেশ,তিরিশলক্ষ শহীদের বাংলাদেশ।

শেয়ার করুন

পাঠকের মতামত