আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

কবিতা

কবিতা

বন্ধু মানে
লায়লা পারভীন কেয়া

 

বন্ধু মানে আমার কাছে স্বচ্ছতা
ঠিক যেন জলের এপাশ থেকে ওপাশ।
বন্ধু মানে আমার কাছে নির্ভরতা
ঠিক যেন নিশ্চিন্তে ঘুমিয়ে থাকা মায়ের কোল।
বন্ধু মানে আমার কাছে এক পশলা বৃষ্টি
ঠিক যেন প্রখর রৌদ্রকে বুড়ো আঙ্গুল
দেখিয়ে হটাৎ ঠান্ডা হাওয়া।
বন্ধু মানে আমার কাছে মনের কপাট খোলা
ঠিক যেন বলতে না পারা কথাগুলো
অবলীলায় বলা।
বন্ধু মানে আমার কাছে জিতে হেরে যাওয়া
ঠিক যেন তার খুশির জন্য নিজকে সপেঁ দেওয়া।বন্ধু মানে আমার কাছে পাথর সরিয়ে দেওয়া
ঠিক যেন বুকের শতকষ্ট গুলো সযত্নে নিজের করে নেওয়া।
বন্ধু মানে আমার কাছে এক চিলতে রৌদ্দুর
ঠিক যেন ঘন অন্ধকারে আলোর পরশ পাওয়া।বন্ধু মানে আমার কাছে দুরন্ত ভালোবাসা
ঠিক যেন ফুলের গন্ধে ভ্রমরের ছুটে আসা।
বন্ধু মানে আমার কাছে জোৎস্না ভেজা
গল্প বলা মিষ্টি রাত।
বন্ধু মানে আমার কাছে বিশ্বস্ততা,
ঠিক যেন চোখ বন্ধ করলেই
নিজকে দেখতে পাওয়া।

শেয়ার করুন

পাঠকের মতামত