আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

ভাষা শহীদদের প্রতি অভিনব চিঠি

ভাষা শহীদদের প্রতি অভিনব চিঠি

প্রিয় বাংলা ভাষা,

তোমাকে মায়ের মতই ভালবাসি। জানি তুমি খুব বেশি ভাল নেই। তা জেনেই তোমাকে চিঠি লিখলাম কারণ তোমাকে জানাতে চাই যে আজীবন তোমাকে একই ভাবে খুব করে ভালবেসে যাবো। তাই তোমার মন খারাপের কোন কারণ নেই।

ছয় দশক আগে তোমাকে বাঁচাতে শহীদ ভাইয়েরা প্রাণ দিল। তাই আজও তুমি আমাদের হয়ে আছো। তুমি শঙ্কামুক্ত থাকো তাদের মতো আমরাও তোমার কিছু হতে দেব না। প্রয়োজনে আবারও ভাষা সৈনিক হব। জানি তুমি ভয় পাচ্ছো যদি ভবিষ্যৎ প্রজন্ম তোমায় বিকৃত অবস্থায় খুঁজে পায়। তুমি শঙ্কামুক্ত থাকো তা হতে দেব না। জানো তো মানুষ দাঁত থাকতে দাঁতের মর্যাদা দেয় না।তাই বার বার তুমি আঘাত পাচ্ছো ।আচ্ছা, আরেকটি কথা বলা হয়নি। মা থেকে দূরে থাকতে যেমন অনেক কষ্ট হয় তেমনই তোমার থেকেও দূরে থাকতে পারি না। বাংলা একটি লেখাকে অনুবাদ করছিলাম, ইংরেজিতে। আর প্রতিটা শব্দে তোমাকে অনুভব করছিলাম। আর বুঝতে পারছিলাম কতটা ভালবাসি তোমায় । শব্দগুলো রুপান্তর করছিলাম কিন্তু অর্থ থাকলেও তাতে অনুভুতি খুঁজে পাইনি। তুমি ছাড়া আমি যে অর্থহীন। তুমিই তো আমার অনুভূতি।

ভাল রাখতে চাই তোমায়। আশা করি আর ভয় পাবে না। এত ভালবাসি জেনে মন হয়তো আর খারাপ থাকবে না। মনে রেখো তুমিই তো আমাদের প্রাণ।

তোমার প্রিয়,

আজকের ও আগামীর ভাষা সৈনিকেরা।

শেয়ার করুন

পাঠকের মতামত