আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

হার্ভার্ডে যেভাবে বৃত্তি পাবেন বাংলাদেশি শিক্ষার্থীরা

হার্ভার্ডে যেভাবে বৃত্তি পাবেন বাংলাদেশি শিক্ষার্থীরা

বিশ্বের অন্যতম প্রাচীন বিদ্যাপীঠ হার্ভার্ড। যুক্তরাষ্ট্রের এই শিক্ষাপ্রতিষ্ঠানটিতে ইচ্ছা করলেই সবার পড়ার সুযোগ হয়ে ওঠেনা। তার জন্য চাই মেধা, আকর্ষণীয় একাডেমিক ক্যারিয়ার এবং আর্থিক সচ্ছলতা।

তবে চলতি বছরে বিশ্ববিদ্যালয়টির বিজনেস স্কুলের এমবিএ প্রোগ্রামে পড়তে শিক্ষার্থীদের গুনতে হচ্ছে না কোনো অর্থ। বোস্তানি ফাউন্ডেশন থেকে স্কলারশিপ নিয়ে শিক্ষার্থীরা পাচ্ছেন এই প্রোগ্রামে পড়ালেখা এবং মূল্যবান সার্টিফিকেট অর্জনের চমৎকার এক সুযোগ।

আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য সম্প্রতি বোস্তানি ফাউন্ডেশন স্কলারশিপের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ২০২১ সালের অটাম সেশনের জন্য যোগ্য এবং নির্বাচিত শিক্ষার্থীদের এই বৃত্তি দেওয়া হবে। দুই বছর মেয়াদী কোর্সের জন্য ফাউন্ডেশনটি প্রতি দুই বছর পর পর “বোস্তানি এমবিএ হার্ভার্ড বৃত্তি” দেয়। বিশ্বের অন্যান্য দেশের শিক্ষার্থীদের সঙ্গে আবেদন করতে পারবেন বাংলাদেশি শিক্ষার্থীরাও।

সুযোগ–সুবিধা

এই স্কলারশিপের আওতায় শিক্ষার্থীরা তাদের কোর্সের ফি বাবদ দুই বছরে এক লাখ ২২০০ ডলার পাবেন। কোর্স শেষে শিক্ষার্থীদের জন্য রয়েছে ফাউন্ডেশনের বিভিন্ন প্রজেক্টে দুই মাসের ইন্টার্নশিপের সুযোগ।

আবেদনের যোগ্যতা

আবেদনকারী প্রার্থীর একাডেমিক রেজাল্ট ভালো হতে হবে। তাছাড়া জিম্যাট (GMAT) স্কোর থাকা বাঞ্ছনীয়। বিশ্বের যে কোনো দেশের শিক্ষার্থীরা সুযোগ পাবেন, তবে লেবাননের বংশোদ্ভূত আবেদনকারীদের জন্য বিশেষ অগ্রাধিকার দেওয়া হয়েছে। হার্ভার্ড এমবিএ প্রোগ্রাম থেকে ভর্তির অফার পাওয়ার পর থেকে প্রার্থীরা স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন।

আবেদন করবেন যেভাবে

আগ্রহী শিক্ষার্থীদের ছবিসহ একটি সিভি, জিম্যাট (GMAT) স্কোর এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয় কর্তৃক আবেদনের স্বীকৃতিপত্রের চিঠি admissions@boustany-foundation.org ই-মেইল করতে হবে। জমা হওয়া সব সিভি থেকে বাছাই করে তালিকা করা হবে। সংক্ষিপ্ত তালিকায় মনোনীত প্রার্থীকে ফাউন্ডেশনের পক্ষ থেকে সাক্ষাৎকারের জন্য আমন্ত্রণ জানানো হবে। ২০২১ সালের জুন মাসে বৃত্তিপ্রাপ্তদের নাম প্রকাশ করা হবে।

আবেদনের সময়সীমা

৩১ মে, ২০২১ পর্যন্ত আগ্রহী শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।

বিস্তারিত জানতে- https://www.boustany-foundation.org/scolarshi.../MBA-Harvard

শেয়ার করুন

পাঠকের মতামত