আপডেট :

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

কবিতা

কবিতা

 

এই অভিশপ্ত-উপত্যকা আমার দেশ না''
কর্ণধর মণ্ডল

এমন দেশ আমি কখনো চাই-না!
যেখানে ভালোবাসা অসহায়,
মানবতা লজ্জায় মুখ লুকায়।
যেখানে জীবনের মূল্য অর্থহীন,
প্রতি-হিংসায় অকালে হারায় দুর্লভ প্রাণ।
''এই অভিশপ্ত-উপত্যকা আমার দেশ না''!
এমন মানবতাহীন উদ্ধ্বত বর্বরে ভরা পৃথিবী,
আমার দেশ হতে পারে না, পারে না! না না  কখনও হতে পারে না।

এমন দেশ আমি কখনো চাই-না!
যেখানে এক জীবনের পরিবর্তে কেড়ে নিতে হয় অন্য প্রাণ,  
বুলেটের গুলিতে ক্ষত-বিক্ষত হয় দেহ।
শ-য়ে শ-য়ে রাজপথে শায়িত থাকে লাশ,
''রক্ত'ক্ষরণে রক্তাক্ত হয় সভ্যতার ইতিহাস''।
''এই অভিশপ্ত-উপত্যকা আমার দেশ না''!
এমন হিংস্র-উদ্ধ্বত বর্বরে ভরা পৃথিবী,
আমার দেশ হতে পারে না, পারে না! না না কখনও হতে পারে না।

এমন দেশ আমি কখনো চাই-না!
যেখানে ফুলের শিশু হয় হিংস্র-জানোয়ারের লালসার শিকার।
পবিত্র দেহটা ছিঁড়ে ছিঁড়ে খায় শকুনেরা,
অকালে হতে হয় বৃন্ত-চ্যুত।
বোবা চিৎকারে হারায়....ধরণী ধুলায়!
নীরবে ঘুমায় সুন্দর পৃথিবীর মায়া ভুলে।
''প্রতিবাদে রঞ্জিত হয় স্বদেশ মায়ের সুভ্র-আঁচল''।
"এই অভিশপ্ত-উপত্যকা আমার দেশ না"!
এমন উদ্ধ্বত বর্বরে ভরা পৃথিবী,
আমার দেশ হতে পারে না, পারে না! না না কখনও হতে পারে না।

এমন দেশ আমি কখনো চাই-না!
যেখানে নারী অসহায়, পারে না নির্ভয়ে পথ চলতে।
নির্জনে একাকী সুযোগ পেলে,
পুরুষেরা জাগিয়ে তুলে পশুত্ববোধ; করে লুঠ নারীর ইজ্জত।
ভুলে মমত্ববোধ, হয়ে অসভ্য, নির্বোধ।
--দেখায় কাপুরুষতা!
আমি এমন মেরুদণ্ডহীন দেশ কখনও চাই না।
এমন পৌরষত্বহীন, উদ্ধ্বত বর্বরে ভরা পৃথিবী!
আমার দেশ হতে পারে না, পারে না! না না কখনও হতে পারে না।

এমন দেশ আমি কখনো চাই-না!  
যেখানে প্রতি পদে পদে লাঞ্ছিত হতে হয় স্বদেশ মায়ের।
নিপীড়িত হতে হয় প্রতিক্ষণে!
শত্রুর পা চাটা বেইমান মীরজাফরের দালালীতে।
অকালে হারায় জোয়ান কোলের সন্তান।
নীরবে সইতে হয় বুক ফাটা হাহাকার,
রাশি রাশি যন্ত্রণা আর আর্ত-চিৎকার।
সলাজ নয়নে ঝরাতে হয় বেদনাময় বিষাদের বারি ধারা।
"এমন অভিশপ্ত-উপত্যকা আমার দেশ না"।
এমন উদ্ধ্বত বর্বরে ভরা পৃথিবী,
আমার দেশ হতে পারে না পারে না! না না কখনও হতে পারে না।
"এই অভিশপ্ত মৃত্যু-উপত্যকা আমার দেশ না!''

এমন দেশ আমি কখনো চাই-না!
যেখানে ভালোবাসার পরিবর্তে,
হাতে তুলে দেয় গোলা-বারুদ।
গণতন্ত্র'কে হত্যা করা হয় গলা টিপে,
প্রতি-হিংসায় দিকে দিকে জ্বলে ওঠে বিদ্রোহের লেলিহান!
পুড়িয়ে করে ছারখার; মানুষের মানুষত্ব-বন্ধুত্ব-সৌভাতৃত্বকে।
আপনজনেরা উপহার পায়, সবচেয়ে প্রিয় জনের মৃত লাশ!
যেখানে মানুষ বই-খাতা ছুড়ে ফেলে,
নির্দ্বিধায় হাতে তুলে নেয় স্টেনগান, গোলা-বারুদ!
ধর্মের নামে চলে শাসকের শোষণ-উৎপীড়ণ। বৈষম্য ভেদাভেদ, যত বজ্জাতি-কুসংস্কার।
চলে রক্তক্ষয়ী সংগ্রাম।
একই রক্ত'ধারায় রঞ্জিত হয় নিথর ধরণীর তল!
নির্মম-হিংস্রতায় হারিয়ে যায় শত শত ভাই।
তাই........
"এই অভিশপ্ত-উপত্যকা আমার দেশ না"।

এমন দেশ আমি কখনো চাইনা!
যেখানে মানুষের স্বার্থে সবুজ প্রকৃতি হয় ধ্বংস।
বিকৃত চেতনায় বিনাশ হয় জীবকুল।
মানুষের আদিম ভাবনায় সবুজ অরন্য পুড়ে-ঝলসে হয় বিদগ্ধ-ছাই।
নিরীহ পশু-পাখির বোবা-কান্না, আর মৃত্যু-যন্ত্রণা!
যেখানে প্রকৃতির আকাশ-বাতাস বেদনার বিষে ভার।
মানুষের অত্যাচারে বিষাদ-ব্যথায় করে হাহাকার,
তবুও এই মানব সভ্যতা থাকে বোধির পাষাণ।
এই প্রকৃতি হারিয়ে ফেলে তার ভারসাম্য,
বাতাসে কমে যা অক্সিজেন।
একমুঠো তৃপ্তির শ্বাস ফেলতে প্রাণ করে হাসফাস!
ফুসফুস কুরে কুরে খায়, অজ্ঞাত নামহীন অজানা বিষাক্ত পোকায়।
--অবশেষে আমরা হই নির্বিকার।
তাই........
''এই অভিশপ্ত-উপত্যকা আমার দেশ না''।
এমন বিবেক-দায়িত্ববোধহীন উদ্ধ্বত বর্বরে ভরা পৃথিবী।
আমার দেশ হতে পারে না পারে না! না না কখনও হতে পারে না।   
"এই অভিশপ্ত মৃত্যু-উপত্যকা আমার দেশ না''।

শেয়ার করুন

পাঠকের মতামত