আপডেট :

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

অণুগল্প: কলার খোসা

অণুগল্প: কলার খোসা

রাস্তায় মুখোমুখি দেখা হতেই ব্যাঙ্কের লোকটা আকাশকে বললেন, শুনেছেন নির্মল চ্যাটার্জি মারা গেছেন?
--- না তো, কবে?‌
--- গতকাল।
--- কী হয়েছিল?
--- রাস্তা দিয়ে যাচ্ছিল। কলার খোসায় পা পিছলে সোজা লরির তলায়...

আকাশ থ'। নির্মল তার ছোটবেলার বন্ধু। ছেলেকে ইঞ্জিনিয়ারিং পড়ানোর জন্য এডুকেশন লোন নিয়েছিল।

ভেবেছিল, ছেলের চাকরি হলে দেবে। ছেলের চাকরি তো দূরের কথা, লকডাউনে তারই চাকরি চলে গেছে। ফলে কোনও কিস্তিই দিতে পারেনি। ব্যাঙ্ক থেকে বহু বার ফোন করেছে। শেষে উকিলের চিঠি। লিখেছে, সাত দিনের মধ্যে দেখা করতে।

একা যাওয়ার সাহস পায়নি। আকাশকে সঙ্গে নিয়ে গিয়েছিল। ব্যাঙ্কের এই লোকটা টাকা শোধ করার জন্য এমন ভাবে চাপ দিচ্ছিল যে, কোনও উপায় না দেখে এদিক ওদিক তাকিয়ে নিচু গলায় নির্মল তাঁকে বলেছিল--- লোনের সময় যে অ্যাকাউন্টটা খুলেছিলাম, তার সঙ্গে আমার একটা জীবন বীমা করা ছিল। প্রতি বছর একশো টাকা করে কাটে। আচ্ছা, আমি যদি এর মধ্যে মারা যাই, তা হলে কি ওই দু'লক্ষ টাকা এই টাকা থেকে মাইনাস হয়ে যাবে?

ইনি বলেছিলেন, স্বাভাবিক মৃত্যু হলে হবে না। একমাত্র অ্যাক্সিডেন্টাল কেসের ক্ষেত্রেই ওই টাকা পাওয়া যায়।

ফেরার সময় আকাশের পাশে হাঁটতে হাঁটতে স্বগতোক্তির মতো বিড়বিড় করে নির্মল বলেছিল, তার মানে গলায় দড়ি দিয়ে কিংবা বিষ খেয়ে অথবা নদীতে ঝাঁপ দিয়ে মরলে টাকা পাওয়া যাবে না, না!

তার পরে লকডাউন উঠতেই এই ঘটনা! তা হলে কি... ওখানে সত্যিই কলার খোসা পড়ে ছিল, নাকি ও পকেটে করে নিয়ে গিয়েছিল!

শেয়ার করুন

পাঠকের মতামত