আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার তাপপ্রবাহ এখনো কাটেনি, তবে আসছে স্বস্তির শীতলতা

        সিলভার লেকে বাড়িতে আগুন, চার এলএফডি ফায়ারফাইটারসহ আহত ৫

        প্রায় এক মাস ধরে নিখোঁজ দক্ষিণ ক্যালিফোর্নিয়ার দুই কিশোর লস এঞ্জেলেসের এলাকায় থাকতে পারে

        কুলভার সিটি বাসচালক ব্রুস রদ্রিগেজকে হত্যার অভিযোগে লস এঞ্জেলেসের ব্যক্তি অভিযুক্ত

        সারোগেসিতে জন্ম নেওয়া অন্তত ১৪ শিশুকে নির্যাতনের অভিযোগ ক্যালিফোর্নিয়ার দম্পতির বিরুদ্ধে

        মৃত্যুদণ্ড কার্যকরের চেষ্টা ব্যর্থ, এক সপ্তাহ পর জ্ঞান ফিরেছে ক্রিস্টা পাইকের

        ট্রাম্প রাশিয়ায় প্লেগ গবেষণাগারের কর্মীর মৃত্যু নিয়ে পুতিনের সঙ্গে কথা বলবেন

        ৮০ পেরোলেই জুরি ডিউটি থেকে স্থায়ী অব্যাহতি, নতুন আইন ক্যালিফোর্নিয়ায়

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় আঘাত হানতে পারে শক্তিশালী এল নিনো, প্রস্তুতি নিচ্ছে লস এঞ্জেলেস

        ট্রাম্পের মন্তব্যে লস এঞ্জেলেস নিয়ে ক্ষোভ, কড়া জবাব নিউজম ও বাসের

        ফ্রিওয়েতে ভয়াবহ সংঘ র্ষের ভিডিও, সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় প্রা ণ গেল একজনের

        ‘লস এঞ্জেলেস ও সান ডিয়েগোতে হামলা হতে দিন’ ট্রাম্পের মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া

        পর্যটন কমছে, ব্যবসা হারাচ্ছে গতি: সান্তা মনিকার সংকট কোথায়

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় অক্টোবরে তীব্র গরম, ভাঙছে একের পর এক রেকর্ড

        যৌ ন কেলেঙ্কারি ও প্রতারণায় বিতর্কিত মার্কিন টেলিভিশন প্রচারক জিম বেকার মৃ ত্যু বরণ করেছেন

        প্লেগ ল্যাবকর্মীর মৃত্যুর ঘটনায় রাশিয়ার কাছে বিস্তারিত তথ্য চাইল যুক্তরাষ্ট্র

        ১১০ বিলিয়ন ডলারের চুক্তিতে এক হলো প্যারামাউন্ট ও ওয়ার্নার ব্রাদার্স

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ, স্বস্তি ফিরবে সপ্তাহান্তে

        ক্যালিফোর্নিয়ায় বিলাসবহুল পোশাক ব্র্যান্ডের মালিক দম্পতি নিহত, সম্ভাব্য হত্যাকাণ্ড-আত্মহত্যা নিয়ে তদন্ত

        লস এঞ্জেলেস বিমানবন্দরে গ্রেপ্তার ক্যালিফোর্নিয়ার রিয়েল এস্টেট এজেন্ট, চীনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ

কাব্যকথা’র কেন্দ্রীয় সভাপতি মীর আলীম সম্পাদক জালাল খান ইউসুফী

কাব্যকথা’র কেন্দ্রীয় সভাপতি মীর আলীম সম্পাদক জালাল খান ইউসুফী

ভাষা-আন্দোলন ও মুক্তিযুদ্ধের চেতনায় কবি সাহিত্যিকদের মেলবন্ধন তৈরির প্রত্যয়ে এগিয়ে চলা জাতীয় সাহিত্য সংগঠন কাব্যকথা সাহিত্য পরিষদ কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। ২০২২-২৩ সালের নয়া কমিটির সভাপতি হলেন কবি কলামিস্ট  মীর আব্দুল আলীম, সাধারন সম্পাদক বাংলা সাহিত্যের পুঁথিসম্রাট জালাল খান ইউসুফী। সাধারন সম্পাদক করে  কাব্যকথা সাহিত্য পরিষদের কমিটি ঘোষণা করা হয়।

রাজধানীর সেগুনবাগিচায় শিশুকল্যাণ পরিষদ অডিটরিয়ামে কাব্যকথা সাহিত্য পরিষদেও আয়োজনে ৬ জুলাই অনুষ্ঠিত হয়েছে কবি কাজী নজরুল ইসলাম স্বরণে ৮ম জাতীয় সাহিত্য উৎসব-২০২২। অনুষ্ঠানে ছিলো আলোচনা, স্বরচিত কবিতা, ছড়া, পুঁথিপাঠ, নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটি ঘোষণা ও সম্মাননা প্রদান। দ্বিতীয় পর্বে সংগঠনের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করেন সংগঠনের অন্যতম উপদেষ্ঠা কবি আরিফ মঈনুদ্দীন।

কবি আবুল বাসার সেরনিয়াবাদের সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিনিয়র সচিব, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসির চেয়ারম্যান কবি শ্যামসুন্দর সিকদার। অনুষ্ঠানের উদ্বোধন করেন, জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক ও সত্তরের অন্যতম প্রধান কবি মিনার মনসুর। এসময় কাব্যকথা সাহিত্য পরিষদের ২০২২-২৩ সালের ১৬১ সদস্যের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়। প্রধান উপদেষ্ঠা হিসেবে নির্বাচিত হয়েছেন একাত্তরের মুক্তিযুদ্ধ ও ১৫ আগস্টে শহীদ পরিবারের কৃতি সন্তান সংগঠনের সাবেক সভাপতি কবি আবুল বাসার সেরনিয়াবাদ। সভাপতি কবি কলামিস্ট গবেষক মীর আব্দুল আলীম এবং সাধারন সম্পাদক জালাল খান ইউসুফী, সাংগঠনিক সম্পাদক কবি শিবির আহমেদ লিটন। নির্বাহী সভাপতি কবি সুফিয়া বেগম, সিনিয়র সহ-সভাপতি কবি ডা. আতিয়ার রহমান, সহ-সভাপতি কবি মিলন সব্যসাচী, কবি শিখা কর্মকার স্বাধীন। কবি এমদাদুল ইসলাম খোকন, কবি গাজী মাজহারুল ইসলাম, কবি আনোয়ার হোসেন, কবি মাজেদা রফিকুন নেছা, কবি শাহনাজ প্রধান নাজ। সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন, কবি সাংবাদিক মোহাম্মদ বাদশা গাজী, কবি আসিফুজ্জামান খন্দকার, কথাশিল্পী খন্দকার আতিক, কবি হিলারী হিটলার আভী, আইন বিষয়ক সম্পাদক কবি মোহাম্মদ আবু বকর সিদ্দিক (এড. সুপ্রিম র্কোট), পরিকল্পনা সম্পাদক খান মাহমুদ, দপ্তর সম্পাদক মোহাম্মদ সেলিম খান, সংগীত বিষয়ক সম্পাদক নাজমুল ইসলাম রুদ্র।

অনুষ্ঠানে বাংলা সাহিত্যের বিভিন্ন শাখায় অবদানের জন্য ৪ জন গুণি সাহিত্যকর্মিকে প্রদান করা হয় কাজী নজরুল স্মৃতি সম্মাননা ও জাতীয় সাহিত্য পদক। সম্মাননা প্রাপ্তরা হলেন- কবি মির্জা গোলাম সারোয়ার, কবি এম এ কবির সরকার সুমন, কবি আফসার আশরাফী, কবি অনন্ত রিয়াজ।

এসময় স্বরচিত লেখাপাঠ ও আলোচনায় অংশগ্রহণ করেন কবি আব্দুল হক চাষি, গবেষক লস্কর মোঃ নজরুল ইসলাম, অধ্যক্ষ শরিফুল ইসলাম, দার্শনিক আবু মহি মুসা, লোকসাহিত্য গবেষক সফিকুল হাসান সোহেল, কবি হিলারী হিটলার আভি, কবি মোহাম্মদ আবু বকর সিদ্দিক, কবি সালাম ফারুক, কবি শারমিন আক্তার, কবি মনিরুজ্জামান বাদল, কবি শিবির আহমেদ লিটন, কবি মোঃ হাসু কবির, কবি হোসেন ফারুক, কবি আব্দুর রহমান, কবি মহিউদ্দিন আহমেদ, কবি সুনীল সরকার, কবি নূরুল সিপার খান, কবি গাজী মাজহারুল ইসলাম, কবি মোঃ মোবারক হোসেন, কবি জিহাদ চৌধুরী, কবি হাসিনা হাসি ও কবি মোহাম্মদ সেলিম খান।


শেয়ার করুন

পাঠকের মতামত