আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার তাপপ্রবাহ এখনো কাটেনি, তবে আসছে স্বস্তির শীতলতা

        সিলভার লেকে বাড়িতে আগুন, চার এলএফডি ফায়ারফাইটারসহ আহত ৫

        প্রায় এক মাস ধরে নিখোঁজ দক্ষিণ ক্যালিফোর্নিয়ার দুই কিশোর লস এঞ্জেলেসের এলাকায় থাকতে পারে

        কুলভার সিটি বাসচালক ব্রুস রদ্রিগেজকে হত্যার অভিযোগে লস এঞ্জেলেসের ব্যক্তি অভিযুক্ত

        সারোগেসিতে জন্ম নেওয়া অন্তত ১৪ শিশুকে নির্যাতনের অভিযোগ ক্যালিফোর্নিয়ার দম্পতির বিরুদ্ধে

        মৃত্যুদণ্ড কার্যকরের চেষ্টা ব্যর্থ, এক সপ্তাহ পর জ্ঞান ফিরেছে ক্রিস্টা পাইকের

        ট্রাম্প রাশিয়ায় প্লেগ গবেষণাগারের কর্মীর মৃত্যু নিয়ে পুতিনের সঙ্গে কথা বলবেন

        ৮০ পেরোলেই জুরি ডিউটি থেকে স্থায়ী অব্যাহতি, নতুন আইন ক্যালিফোর্নিয়ায়

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় আঘাত হানতে পারে শক্তিশালী এল নিনো, প্রস্তুতি নিচ্ছে লস এঞ্জেলেস

        ট্রাম্পের মন্তব্যে লস এঞ্জেলেস নিয়ে ক্ষোভ, কড়া জবাব নিউজম ও বাসের

        ফ্রিওয়েতে ভয়াবহ সংঘ র্ষের ভিডিও, সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় প্রা ণ গেল একজনের

        ‘লস এঞ্জেলেস ও সান ডিয়েগোতে হামলা হতে দিন’ ট্রাম্পের মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া

        পর্যটন কমছে, ব্যবসা হারাচ্ছে গতি: সান্তা মনিকার সংকট কোথায়

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় অক্টোবরে তীব্র গরম, ভাঙছে একের পর এক রেকর্ড

        যৌ ন কেলেঙ্কারি ও প্রতারণায় বিতর্কিত মার্কিন টেলিভিশন প্রচারক জিম বেকার মৃ ত্যু বরণ করেছেন

        প্লেগ ল্যাবকর্মীর মৃত্যুর ঘটনায় রাশিয়ার কাছে বিস্তারিত তথ্য চাইল যুক্তরাষ্ট্র

        ১১০ বিলিয়ন ডলারের চুক্তিতে এক হলো প্যারামাউন্ট ও ওয়ার্নার ব্রাদার্স

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ, স্বস্তি ফিরবে সপ্তাহান্তে

        ক্যালিফোর্নিয়ায় বিলাসবহুল পোশাক ব্র্যান্ডের মালিক দম্পতি নিহত, সম্ভাব্য হত্যাকাণ্ড-আত্মহত্যা নিয়ে তদন্ত

        লস এঞ্জেলেস বিমানবন্দরে গ্রেপ্তার ক্যালিফোর্নিয়ার রিয়েল এস্টেট এজেন্ট, চীনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ

ভাইকিংরা কেন গ্রিনল্যান্ড থেকে পালিয়ে গিয়েছিল?

ভাইকিংরা কেন গ্রিনল্যান্ড থেকে পালিয়ে গিয়েছিল?

ছবি: এলএবাংলাটাইমস

আইসল্যান্ড থেকে হত্যার দায়ে এরিক দ্য রেড নামক এক ভাইকিং নির্বাসিত হয়ে অচেনা পথে যাত্রা শুরু করেছিলেন। আইসল্যান্ড থেকে পশ্চিমের পথ ছিল অনেকটাই দুর্গম। ঘন দাড়িওয়ালা, ফ্যাঁকাসে লাল চুলের এরিক হাঁটতে হাঁটতে ১৮০ মাইল দূরে এমন একটি জায়গায় পৌঁছান যেখানে তখনও কোনো ইউরোপীয় বসতি গড়ে ওঠেনি। এরিক একটি বিস্তীর্ণ সবুজ তৃণভূমি দেখতে পান। অঞ্চলটি সবুজ হওয়ায় সর্বপ্রথম তিনিই এর সেই নাম দেন গ্রিনল্যান্ড।

এরপর বহুকাল কেটে যায়। ধীরে ধীরে (৯৮৫ থেকে ১৪৮০ খ্রিষ্টাব্দের মধ্যে) বিস্তীর্ণ সবুজ ভূমিতে ভাইকিংসের একটি ছোট বসতি গড়ে ওঠে। দ্বীপের দক্ষিণ উপকূলে চাষাবাদও করেছেন তারা। কিন্তু হঠাৎ ১৪৮০ সালের পর তারা রহস্যজনকভাবে হারিয়ে যান।

বিজ্ঞানী এবং ইতিহাসবিদরা প্লেগ নামক সংক্রামক রোগ, খরা, জলদস্যুদের আক্রমণ ও জলবায়ু পরিবর্তনের জন্য তাদের হারিয়ে হওয়াকে দায়ী করেন। তবে নতুন একটি গবেষণা তাদের হারিয়ে যাওয়ার মূল রহস্য নিয়ে আলোকপাত করেছে।

ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে গবেষণার বরাতে বলা হয়েছে, ভাইকিংসরা গ্রিনল্যান্ড থেকে হয়তো চলে যান ক্রমবর্ধমান সমুদ্রসীমা বিস্তার ও বন্যার ভয়ে। বসতি স্থাপনের চার শতাব্দী ধরে তাদের চারপাশ থেকে পানি ১০ ফুটেরও বেশি বৃদ্ধি পেয়েছিল।

পৃথিবীর অতীত জলবায়ু নিয়ে গবেষণা করা বিশেষজ্ঞ (প্যালিওক্লাইমেটোলজিস্ট) বোয়াং ঝাও বলেন, জলবায়ু পরিবর্তন সম্ভবত ভাইকিংদের অন্যান্য চলমান সমস্যাগুলোকেও বাড়িয়ে তোলে। কেননা একটি নির্দিষ্ট কারণকে দায়ী করা ঠিক হবে না। জলবায়ু-সম্পর্কিত কারণগুলো অন্যান্য কারণের (যেমন- হাতির দাঁতের বাণিজ্য) তাদের জীবনযাত্রার অবস্থার অবনতি ঘটায়।

গবেষণার প্রধান লেখক বোরেগিন বলেন, বর্তমানেও আমরা যেসব উদ্বেগের মুখোমুখি হয়েছি, ভাইকিংদের সমস্যাগুলোকেও তার সাথে তুলনা করা যেতে পারে। কারণ আধুনিক মানুষ অন্যান্য সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক চ্যালেঞ্জের শীর্ষে অবস্থান করছে। এছাড়া জলবায়ু পরিবর্তনের মুখোমুখি হচ্ছে। তবে আমাদের আজ জলবায়ু পরিবর্তনের প্রভাব প্রশমিত করার সুযোগ রয়েছে, যা ভাইকিংদের হাতে ছিল না।

ভূ-বিজ্ঞানী রিচার্ড অ্যালি বলেন, আজ যারা ক্রমবর্ধমান সমুদ্রের কাছাকাছি বাস করছেন, তারাও নানা প্রতিকূলতার সঙ্গে মানিয়ে নিতে শেখেন। যেভাবে ভাইকিংরা মানিয়ে নিয়েছিল। তারা চলে যাওয়ার আগে কয়েক শতাব্দী ধরে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির মধ্য দিয়ে সেখানে বসবাস করেছে।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত