আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

লন্ডনে ফের চালু হলো বাষ্পীয় ইঞ্জিনচালিত ট্রেন

লন্ডনে ফের চালু হলো বাষ্পীয় ইঞ্জিনচালিত ট্রেন

ব্রিটিশ শিল্প ঐতিহ্যের অন্যতম গৌরবময় স্মারক হিসেবে বিবেচিত ফ্লাইং স্কটসম্যান নামের বাষ্পীয় ইঞ্জিনচালিত ট্রেনটি একটি ১০ বছর মেয়াদী পুনরুদ্ধার প্রকল্পের পর বৃহস্পতিবার এর প্রথম আনুষ্ঠানিক সফরে লন্ডনের বিসে ক্রস স্টেশন ছেড়ে গেছে।

গ্রীনিচ মান সময় সকাল ৭টা ৪০ মিনিটে প্রায় তিনশত যাত্রী নিয়ে ৯৭ মেট্রিক টন ওজনের সবুজ ইঞ্জিনটি সাদা বাষ্পের ধোঁয়ার কুন্ডলী উড়িয়ে স্টেশন ছাড়ে।


এ সময় ট্রেনটির ‘পুনর্জন্ম’ দেখতে আসা উৎসাহী দর্শকরা করতালি দিয়ে একটি নবযাত্রাকে স্বাগত জানায়।

ট্রেনটি ১২টা ৩০ মিনিটে লন্ডনের ২৮০ কিলোমিটার উত্তরে অবস্থিত ঐতিহাসিক ইয়র্ক নগরীতে পৌঁছার কথা রয়েছে।


ট্রেনটিকে মেরামতের মাধ্যমে পুনরায় চলাচলের উপযোগী করতে ৫৮ লাখ মার্কিন ডলার ব্যয় হয়েছে।


গত মাসে উত্তর-পশ্চিম ইংল্যান্ডের বেরিতে ট্রেনটি রেলপথে ফিরিয়ে আনা হলেও নানা পরীক্ষা-নিরীক্ষার পর বৃহস্পতিবারই এটি আনুষ্ঠানিকভাবে প্রথম যাত্রা করে।


যুক্তরাজ্যের ন্যাশনাল রেলওয়ে মিউজিয়ামের পরিচালক পল কার্কম্যান বলেন, ‘এটি একটি ঐতিহাসিক দিন।’

তিনি বলেন, এই যাত্রা এই বাষ্পীয় ইঞ্জিনচালিত ট্রেনটির বর্ণাঢ্য ইতিহাসের একটি নতুন অধ্যায়ের সূচনা। তিনি এ জন্য এ প্রকল্প বাস্তবায়নে যারা কঠোর পরিশ্রম করেছেন, তাদের সবাইকে শ্রদ্ধা জানান।


এ ছাড়া এই প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে আহ্বানে সাড়া দিয়ে যারা অর্থ দান করেছেন তাদের প্রতিও শ্রদ্ধা জানান।

ব্রিটিশ রেল নেটওয়ার্কের পরিচালনার দায়িত্বে থাকা নেটওয়ার্ক রেলের চেয়ারম্যান পিটার হেন্ডি বলেন, ব্রিটেনের রেলওয়ের ঐতিহ্য ও প্রযুক্তির এই গৌরবময় প্রতীকটির আবারো আমাদের রেলপথে চলতে দেখা অত্যন্ত আনন্দের।


ন্যাশনাল রেলওয়ে মিউজিয়াম জনগণের দানের টাকায় ২০০৪ সালে ফ্লাইং স্কটসম্যান ক্রয় করে। ২০০৬ সালে এটির মেরামত কাজ শুরু হয়।





শেয়ার করুন

পাঠকের মতামত