আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার তাপপ্রবাহ এখনো কাটেনি, তবে আসছে স্বস্তির শীতলতা

        সিলভার লেকে বাড়িতে আগুন, চার এলএফডি ফায়ারফাইটারসহ আহত ৫

        প্রায় এক মাস ধরে নিখোঁজ দক্ষিণ ক্যালিফোর্নিয়ার দুই কিশোর লস এঞ্জেলেসের এলাকায় থাকতে পারে

        কুলভার সিটি বাসচালক ব্রুস রদ্রিগেজকে হত্যার অভিযোগে লস এঞ্জেলেসের ব্যক্তি অভিযুক্ত

        সারোগেসিতে জন্ম নেওয়া অন্তত ১৪ শিশুকে নির্যাতনের অভিযোগ ক্যালিফোর্নিয়ার দম্পতির বিরুদ্ধে

        মৃত্যুদণ্ড কার্যকরের চেষ্টা ব্যর্থ, এক সপ্তাহ পর জ্ঞান ফিরেছে ক্রিস্টা পাইকের

        ট্রাম্প রাশিয়ায় প্লেগ গবেষণাগারের কর্মীর মৃত্যু নিয়ে পুতিনের সঙ্গে কথা বলবেন

        ৮০ পেরোলেই জুরি ডিউটি থেকে স্থায়ী অব্যাহতি, নতুন আইন ক্যালিফোর্নিয়ায়

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় আঘাত হানতে পারে শক্তিশালী এল নিনো, প্রস্তুতি নিচ্ছে লস এঞ্জেলেস

        ট্রাম্পের মন্তব্যে লস এঞ্জেলেস নিয়ে ক্ষোভ, কড়া জবাব নিউজম ও বাসের

        ফ্রিওয়েতে ভয়াবহ সংঘ র্ষের ভিডিও, সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় প্রা ণ গেল একজনের

        ‘লস এঞ্জেলেস ও সান ডিয়েগোতে হামলা হতে দিন’ ট্রাম্পের মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া

        পর্যটন কমছে, ব্যবসা হারাচ্ছে গতি: সান্তা মনিকার সংকট কোথায়

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় অক্টোবরে তীব্র গরম, ভাঙছে একের পর এক রেকর্ড

        যৌ ন কেলেঙ্কারি ও প্রতারণায় বিতর্কিত মার্কিন টেলিভিশন প্রচারক জিম বেকার মৃ ত্যু বরণ করেছেন

        প্লেগ ল্যাবকর্মীর মৃত্যুর ঘটনায় রাশিয়ার কাছে বিস্তারিত তথ্য চাইল যুক্তরাষ্ট্র

        ১১০ বিলিয়ন ডলারের চুক্তিতে এক হলো প্যারামাউন্ট ও ওয়ার্নার ব্রাদার্স

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ, স্বস্তি ফিরবে সপ্তাহান্তে

        ক্যালিফোর্নিয়ায় বিলাসবহুল পোশাক ব্র্যান্ডের মালিক দম্পতি নিহত, সম্ভাব্য হত্যাকাণ্ড-আত্মহত্যা নিয়ে তদন্ত

        লস এঞ্জেলেস বিমানবন্দরে গ্রেপ্তার ক্যালিফোর্নিয়ার রিয়েল এস্টেট এজেন্ট, চীনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ

বিশ্বের সবচেয়ে বড় লন্ঠন

বিশ্বের সবচেয়ে বড় লন্ঠন

ছবিঃ এলএবাংলাটাইমস

চীনের একটি শহরে বিশ্বের সবচেয়ে বড় গোলাপের আকৃতির লন্ঠন তৈরি করা হয়েছে। গড়েছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। গিনেস কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছে, চলতি ড্রাগন বছরের বসন্ত উৎসবে লাউইয়াংস পিউনি প্যাভিলিয়নে এই লন্ঠন বানানো হয়েছে।

কর্তৃপক্ষ জানায়, লাউইয়াং শহরে তৈরি গোলাপ আকৃতির এই লন্ঠন প্রায় ১৪৭ ফুট ৯ ইঞ্চি লম্বা, ৮১ ফুট ৬ ইঞ্চি উঁচু এবং ৬৪ ফুট ৮ ইঞ্চি চওড়া। ২০০ কারিগর মিলে গোলাপের আকৃতির এই লন্ঠন বানিয়েছেন। তবে কত দিন লেগেছে, সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলা হয়নি।

এই লন্ঠনের ওজন প্রায় ৯৯ হাজার ২০৮ পাউন্ড। এই লন্ঠনকে দাঁড় করিয়ে রাখতে ৮৮ হাজার ১৮৪ পাউন্ড ওজনের স্থাপনা যুক্ত করতে হয়েছে। একটি দমকল ইঞ্জিনের চেয়ে এর ওজন ঢের বেশি।

চোখধাঁধানো এই গোলাপ আকৃতির লন্ঠন আটতলা ভবনের সমান উঁচু। এর ভেতরে আলোর ৫৩ হাজার উৎস রাখা হয়েছে।

লাউইয়াং শহর প্রাচীন চীন সভ্যতার ১৩টি রাজবংশের রাজধানী ছিল। আর গোলাপ হচ্ছে লাউইয়াং শহরের প্রতীক।

এই লন্ঠন তৈরিতে চীনের জাতীয় ঐতিহ্যের ছাপ রয়েছে। ত্রিমাত্রিক এই লন্ঠনে আলোর উৎসের ব্যবস্থাপনা, রঙের ব্যবহার এবং শৈল্পিক অলংকরণে মুনশিয়ানা ফুটে উঠেছে।

লন্ঠনে ছয় স্তরে ৩৬টি মূল পাপড়ি বসানো হয়েছে। বাইরে থেকে ভেতরের স্তরে পাপড়ির আকার ধাপে ধাপে ছোট করা হয়েছে। প্রতিটি পাপড়িতে রঙের কাজ এমনভাবে করা হয়েছে, যাতে নান্দনিকতার ছাপ স্পষ্ট।

বিশাল আকৃতির লন্ঠন হওয়ার কারণে এর নির্মাণকাজ ছিল বেশ জটিল। বাইরের দিকের প্রতিটি পাপড়ির ওজন প্রায় ৮০০ কেজি এবং প্রতিটির দৈর্ঘ্য ৩২ ফুট ৯ ইঞ্চির বেশি।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত