আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

পেঙ্গুইনের সাথে মানুষের বিরল বন্ধুত্বের এক গল্প

পেঙ্গুইনের সাথে মানুষের বিরল বন্ধুত্বের এক গল্প

বর্তমানে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে সবচেয়ে আলোচিত হৃদয়ছোয়া ঘটনা হচ্ছে ৭১ বছরের বৃদ্ধের সাথে এক পেঙ্গুইনের বন্ধুত্বের ঘটনা।

একটি পেঙ্গুইন প্রতি বছর ৫০০০ মাইল পথ পাড়ি দিয়ে তার জীবন রক্ষাকারী বন্ধুর সাথে দেখা করতে আসে।

এমন ঘটনাটি ঘটেছে ব্রাজিলে। অবসরগ্রহণ করা রাজমিস্ত্রি এবং খণ্ডকালীন মাছ শিকারি জোয়াও পেরেইরা ডিসুজা ২০১১ সালে ব্রাজিলের একটি দ্বীপের সমুদ্র সৈকতে একটি মৃতপ্রায় পেঙ্গুইনের বাচ্চা ক্ষুধার্ত এবং তেলবর্জ্য জড়ানো অবস্থায় খুঁজে পান।

তারপর তিনি পেঙ্গুইনটিকে বাড়িতে এনে পরিচর্যা করে সুস্থ্য করে তোলেন। জোয়াও দক্ষিণ আমেরিকান মাজেল্লানিক জাতীয় পেঙ্গুইনটির নাম দেন ডিনডিম। এরপর তিনি পেঙ্গুইন ছানাটিকে আবার সাগরে ছেড়ে দেন এবং প্রত্যাশা করেন পুনরায় দেখা না হবার।

কিন্তু তার এই ধারণা ভুল প্রমাণ করে ডিনডিম কয়েকমাস পরেই আবার সেই দ্বীপে ফিরে এসে জোয়াও এর সাথে দেখা করে এবং তার বাড়িতে যায়!

এখন পেঙ্গুইনটি বছরের ৮ মাস তার বন্ধু জোয়াওয়ের সাথে থাকে আর বাকি সময়টুকু সে আর্জেন্টিনা ও চিলির সমুদ্র উপকূলের নিজ জন্মস্থানে কাঁটায়।

 ধারণা করা হচ্ছে পেঙ্গুইনটি প্রায় ৫০০০ মাইল পথ সাঁতার কেটে তার জীবন রক্ষাকারীর সাথে দেখা করতে আসে।

জোয়াও বলেন, ‘আমি পেঙ্গুইনটিকে আমার সন্তানের মত ভালোবাসি, পেঙ্গুইনটিও আমাকে ভালোবাসে। সবাই বলতো যে সে আর কখনো ফিরে আসবে না, কিন্তু গত চার বছর ধরে সে আমাকে দেখতে আসছে।’

শেয়ার করুন

পাঠকের মতামত