আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

২৫ বছরে ১৮ সন্তানের জননী!

২৫ বছরে ১৮ সন্তানের জননী!

 ২৫ বছরে ১৮ সন্তানের জননী! কথাটি শুনে হয়তো অবাক লাগছে। অবাক লাগারই কথা। কেননা ১ জনের গর্ভে এতোগুলো সন্তান জন্মদানের ঘটনা পৃথিবীতে বিরল। অবিশ্বাস্যও বটে। কিন্তু অবিশ্বাস্য হলেও সত্যি ব্রিটেনের সিউ ও নোয়েল র‌্যাডফোর্ড দম্পতি এ পর্যন্ত জন্ম দিয়েছেন ১৮টি সন্তান! সম্প্রতি এমন খবর জানিয়েছে ডেইল মেইল অনলাইন।

এরইমধ্যে ব্রিটেনের সবচেয়ে বড় পরিবারের খাতায় নাম লিখিয়েছেন এই দম্পতি। সন্তান জন্মদানের ক্ষেত্রে ওসামা বিন লাদেনের পরিবারকেও হার মানিয়েছেন তারা। লাদেনের ৫ স্ত্রী মিলে যেখানে ২৩টি সন্তান জন্ম দিয়েছেন। সেখানে সিউ ও নোয়েল র‌্যাডফোর্ড দম্পতি এ পর্যন্ত জন্ম দিয়েছেন ১৮টি সন্তান।

নতুন সদস্যের আগমনে পরিবারটিতে বইছে খুশির আমেজ। গত বুধবার সিউ র‌্যাডফোর্ড এক কন্যা সন্তানের জন্ম দেন। যার নাম রাখা হয় হ্যালি আলফিয়ান।

তাদের পারিবারিক ওয়েবসাইটে নবজাত কন্যা সন্তান হ্যালি আলফিয়ানের ছবি পোস্ট করেন সিউ র‌্যাডফোর্ড (৩৯)। সেখানে সিউ র‌্যাডফোর্ড জানান, হ্যালি আলফিয়ানের চেহারার গঠন খুব সুন্দর হয়েছে।

তবে ১৮তম সন্তানের জন্য তারা সরকারের কাছ থেকে কোনো সুবিধা নিতে চান না বলে জানিয়েছেন সিউ র‌্যাডফোর্ড।

১৮তম সন্তান প্রসব করার সময় সিউ র‌্যাডফোর্ড খুব চিন্তায় ছিলেন। কেননা গত বছর তাদের ১৭তম সন্তাকে গর্ভাবস্থাতেই হারান। তাই সুস্থভাবে হ্যালির জন্ম হওয়ায় পরিবারের সদস্যদের মধ্যে খুশির আমেজ। নতুন অতিথিকে সব সময় ঘিরে রয়েছে তাদের ১৬ ভাই-বোন।

সিউ ১৪ বছর বয়সে প্রথম সন্তানের জন্ম দেন। তার প্রথম সন্তান ক্রিস ২৫ পেরিয়ে ২৬- এ পা দিয়েছেন। ক্রিসের পরে রয়েছে সোফি ২১, চোল ১৯, জ্যাক ১৭, ড্যানিয়েল ১৫, লিউক ১৪, মিলি ১৩, কেটি ১২, জেমস ১১, এলি ৯, অ্যামি ৮, জোস ৭, ম্যাক্স ৬, তিলি ৪, অস্কার ৩ এবং ২ বছরে ক্যাসপার।

বিশাল এই পরিবারের ভরণপোষেণের কোনো সমস্যা হয় না তাদের। কেননা ল্যাঙ্কারশায়ারে রয়েছে তাদের বড় একটি বেকারি কারখানা। তাই বড় এ সংসার চালাতে তাদের তেমন সমস্যা হচ্ছে না। র‌্যাডফোর্ড দম্পতি জানিয়েছেন, তারা এখনো কোনো সরকারি সুবিধা নেননি সন্তানদের জন্য।

ভবিষ্যতে আরও সন্তান নেবার পরিকল্পনা আছে কিনা- এ প্রসঙ্গে সিউ জানান, ‘আমরা প্রকৃতির ওপর ছেড়ে দিয়েছি। যতদিন আমাদের সন্তান সৌভাগ্য থাকবে, আমরা গ্রহণ করব।’

শেয়ার করুন

পাঠকের মতামত