আপডেট :

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

        ব্যাংকগুলোতে এআইয়ের সুবিধার পাশাপাশি বাড়ছে বড় ঝুঁকি

        নিজেদের জ্বালানি সংকট সামলাতে ইউরোপের ডিজেল মজুত চায় ট্রাম্প প্রশাসন

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

শিল্প-কলকারখানা কিভাবে লুটপাট করে ফোকলা বনিয়ে দেওয়া হলো

শিল্প-কলকারখানা কিভাবে লুটপাট করে ফোকলা বনিয়ে দেওয়া হলো

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি’র সাবেক সভাপতি শহিদুল্লাহকে আমার এক জীবন্ত এনসাইক্লোপিডিয়া মনে হতো। বাংলাদেশের রাষ্ট্রীয় শিল্প-কলকারখানার কোথায় সংকট, কেন তা রুগ্ন, কিভাবে তা লুটপাট করে ফোকলা বনিয়ে-- তাকে অলাভজনক প্রতিষ্ঠানে পরিণত করে, ব্যাংক থেকে লোন নিয়ে পানির দামে কিনে নিয়ে, তাতে আবারো লোকসান দেখিয়ে লুটেরারা কিভাবে ব্যবস্যা করছে তিনি তার আদ্যপান্ত অবলিলায় বলতেন। রাষ্ট্রায়ত্ব ২৫টি পাটকলের লুটপাটের তথ্য-প্রক্রিয়া, নথিপত্র মুখস্ত বলতে পারতেন তিনি। এখান থেকে পরিত্রাণের কি ধরণের নীতি-ব্যবস্থাপনা দরকারও তারও বিশেষজ্ঞ ধারণা সহজেই বলে দিতেন। এ সব বিষয় গল্পের মত করে বলার অসাধারণ যোগ্যতা ছিল তার। অথচ তিনি ছিলেন সামান্য পড়াশোনা জানা একজন সাধারণ শ্রমিক ও শ্রমিকনেতা।
আমরা যখন এরশাদ বিরোধী আন্দোলনক করছি তখন আমাদের একটি দাবী/স্লোগান ছিল পাটের দাম ৫০০ টাকা দিতে হবে। তখন এরাশাদ সাহেব বলেছিলেন কেউ যদি পাটের দাম ৫০০ টাকা দিতে পারেন- তাহলে তিনি ক্ষমতা ছেড়ে দেবেন। সেই সময় শ্রমিকনেতা শহিদুল্লাহ চৌধুরী তাৎক্ষনিক সেই চ্যালেঞ্জ গ্রহণ করেছিলেন কিন্তু এরশাদ সাহেব আর এটা নিয়ে কোন কথা বলেননি।
শহিদুল্লাহ চৌধুরী ছিলেন বাওয়ানী জুট মিলের বারবার নির্বাচিত সভাপতি। বাংলাদেশের সর্ববৃহৎ শ্রমিক সংগঠন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র টিইউসির সভাপতি। প্রায় ৫০ বছর তিনি শ্রমিক রাজনীতিতে ছিলেন। কোন স্বার্থ-সুবিধার পিছনে না হেটে নিতান্তই শ্রমিকের জীবনযাপনই করেছেন, শ্রমজীবী মানুষের রাজনীতি করেছেন, যে কারণে অভাব-দারিদ্র তার পিছু ছাড়েনি। সোভিয়েত ইউনিয়ন পতনের পর পার্টিতে যে বিপর্যয় আসে সেই সময় তিনি সিপিবি রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। পরবর্তিতে তিনি নিজ যোগ্যতার এই পার্টির সভাপতি নির্বাচিত হয়েছেন।
কমিউনিস্ট পার্টি শ্রমিকশ্রেণীর রাজনৈতিক দর্শণে বিশ্বাসী একটি সংগঠন, তিনি ছিলেন তাঁর শতভাগ প্রতিনিধি। তাঁর মৃত্যুতে আনত শ্রদ্ধা ও গভীর শোক প্রকাশ করছি।

 

শেয়ার করুন

পাঠকের মতামত