আপডেট :

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

অনলাইনে বউ বিক্রির বিজ্ঞাপন! ‘দাম’ ৫৮ লক্ষ!

অনলাইনে বউ বিক্রির বিজ্ঞাপন! ‘দাম’ ৫৮ লক্ষ!

নাম- লিয়েন্ড্রা।বয়স- ২৭। স্ট্যাটাস- ব্যবহৃত স্ত্রী। তবে এখনও তার মধ্যে অনেক কিছু বাকি রয়েছে।
ভাল গুণ- রান্না ভালোই পারেন। তবে অনেক সময় তা খেয়ে হাসপাতালে ভর্তি হতে হয়।
খারাপ গুণ- কোনো জিনিস চাইলে তা না পাওয়া পর্যন্ত শান্ত হন না।
বিক্রির কারণ- তার জীবনে অন্য কেউ আসা প্রয়োজন।
শর্ত- একবার কিনে নিলে তা আর ফেরত নেওয়া হবে না।

অনলাইনে এমন বিজ্ঞাপন দেখে চমকে উঠেছেন অনেকে। অনেকে আবার আহ্লাদে আমোদিত। কীর্তিমান এই স্বামীটির নাম সিমোন ও’কানে। ইংল্যান্ডের ইয়র্কশায়ারের বাসিন্দা ৩৩ বছরের সিমোন পেশায় টেলিকম ইঞ্জিনিয়ার। স্ত্রীর নাম লিয়েন্ড্রা।

কিন্তু কেন এমন কাণ্ড ঘটালেন সিমোন? অভিযোগ, স্ত্রীর জ্বালায় নাকি ঘরে-বাইরে কোথাও স্বস্তিতে থাকতে পারেন না। অফিস থেকে রোজ ক্লান্ত হয়ে বাড়ি

ফিরতেন। আর বাড়িতে পা দেওয়ার সঙ্গে সঙ্গেই লিয়েন্ড্রা চিৎকার জুড়ে দিতেন। যে কোনও ছোটখাটো বিষয় নিয়েই চিৎকার-চেঁচামেচি জুড়ে দেন। দিন কয়েক আগেও এমন ঘটনার পর ভয়ঙ্কর বিরক্তিতেই নাকি এই কুবুদ্ধিটা মাথায় খেলে। দেরি না করে অনলাইন কেনাবেচার সাইটে বউ বিক্রির বিজ্ঞাপন দিয়ে দেন।

স্ত্রীর একটি ছবির সঙ্গে তার সম্পর্কে নানান তথ্য ওই ওয়েবসাইটে আপলোড করে দেন সিমোন। বিজ্ঞাপনটির হেডলাইন দেওয়া হয়েছিল ‘ব্যবহৃত স্ত্রী বিক্রি আছে’। সঙ্গে স্ত্রীর সম্পর্কে বিশদ বিবরণও দেন তিনি। স্ত্রীর ভাল গুণ, খারাপ গুণ, কেন বিক্রি করতে চাইছেন এই সমস্ত বিবরণ লিখে দেন। একবার হাতবদল হলে তা যে আর ফেরত নেওয়া হবে না সে শর্তও স্পষ্ট করে লিখে দেন। বিবরণের মধ্যে স্রষ্টার কাছে কাতর মিনতিও ছিল, ‘হে ঈশ্বর, প্লিজ কেউ যেন তাকে পছন্দ করে নেন।’

বিস্ময়করভাবে সত্যি সত্যিই বেশ সাড়া মেলে বিজ্ঞাপনে। ‘ইচ্ছুক’ বেশ কয়েকজন সিমোনের সঙ্গে যোগাযোগ করেন। মাত্র দু’দিনের মধ্যে দরাদরিতে ‘দাম’ ওঠে ৫৮ লক্ষ ১১ হাজার ৮৯ টাকা!

ইতোমধ্যেই বিজ্ঞাপনটি নজরে পড়ে যায় অনলাইন সংস্থাটির। সঙ্গে সঙ্গে বাদ দিয়েও দেওয়া হয়। কিন্তু ততক্ষণে ব্যাপারটা জানাজানি হয়ে যায়। স্বামীর এই কীর্তিতে কর্মক্ষেত্রে চরম অস্বস্তিকর পরিস্থিতিতে পড়তে হয় লিয়েন্ড্রাকে। প্রচণ্ড ক্ষিপ্ত, দুই সন্তানের মা, লিয়েন্ড্রা বলছেন, ‘আমাকে শুধু বিক্রির বিজ্ঞাপন দিয়েছে তা-ই নয়, আমার খুব বাজে একটা ছবিও আপলোড করেছে। ওকে আমার খুন করে ফেলতে ইচ্ছে করছিল।’

আর এত কাণ্ড ঘটালেন যিনি, সেই সিমোনের বক্তব্য, নেহায়েত মজা করেই তিনি নাকি এসব করেছেন।


এলএবাংলাটাইমস/টি/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত