আপডেট :

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

ওজন ৫০০ থেকে ২৫০ কেজি!

ওজন ৫০০ থেকে ২৫০ কেজি!

ভারতের মুম্বাইয়ের আসার আগে পর্যন্ত মিশরীয় নারী ইমন আহমদকে বিশ্বের সবচেয়ে বেশি ওজনের মানুষ মনে করা হতো।

ঠিক দুই মাস আগে মিশরের আলেকজান্দ্রিয়ার এই নারী  ওজন কমানোর চিকিৎসার জন্য মুম্বাইয়ে আসেন। তখন তার ওজন ছিল ৫০০ কেজির বেশি। কিন্তু দুই মাসে তার ওজন কমেছে প্রায় ২৫০ কেজি।

ভারতীয় চিকিৎসক ব্যারিয়াট্রিক সার্জন মোফাজ্জল লাকদাওয়ালা মঙ্গলবার এ অনুষ্ঠানে জানান, ভারতের মাটিতে পা রাখার পর এ পর্যন্ত ইমন আহমেদের ওজন কমেছে ২৪২ কেজি। ৭ মার্চ তিনি ইমনের অস্ত্রোপচার করেন।

ইমনের বয়স এখন ৩৬ বছর। যেদিন প্রথম ভারতে আসেন, সেদিন তাকে নিয়ে তাৎক্ষণিক সংবাদ সম্মেলন জানানো হয়, ওই সময় তার ওজন ছিল ৪৯৮ কেজি। তবে মিশর থেকে ভারতে আনার আগে ওজন কিছুটা কমানো হয়েছিল।

ইমনের চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা এখন স্থিতিশীল। তার হৃদপিণ্ড, যকৃত, ফুসফুস সবই কাজ করছে। তবে ইমনের শরীরের ডান পাশের পক্ষাঘাতগ্রস্ততা এখনো সে রকম আছে। এ নিয়েও তার চিকিৎসা চলবে।


এলএবাংলাটাইমস/টি/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত