আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

একসঙ্গে ৬৬২ চার্লি চ্যাপলিন!

একসঙ্গে ৬৬২ চার্লি চ্যাপলিন!

সবার নাকের নিচে ছোট্ট গোঁফ, সবাই ঝলঝলে পাৎলুন আর বেঁটে কোট পরে রয়েছেন, মাথায় গোল টুপি, হাতে ছড়ি। প্রত্যেকেই হাঁটছেন সেই মানুষটির মতো, সাদা-কালো পর্দায় যিনি এক বিশেষ কায়দায় হাঁটতেন।

হ্যাঁ, সেই চির ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কমেডিয়ানের পরিচিত চেহারাতেই ৬৬২ জন নারী-পুরুষ একত্র হলেন চার্লি চ্যাপলিনের সুইজারল্যান্ডের আবাসে।

১৬ এপ্রিল ছিল চ্যাপলিনের জন্মদিন। সুইজারল্যান্ডের যে বাড়িতে জীবনের শেষ ২৫ বছর কাটিয়েছিলেন চ্যাপলিন, সেখানেই তাঁর চিরপরিচিত ট্র্যাম্প বা ভবঘুরে ইমেজে নিজেদের সাজিয়ে উপস্থিত হলেন এই বিপুলসংখ্যক মানুষ।

চ্যাপলিন ওয়ার্ল্ড মিউজিয়াম সূত্রে জানানো হয়েছে, লেক জেনেভার পাড়ে অবস্থিত সেই বাড়িতে এ দিন শুধু চ্যাপলিনের ১২৮তম জন্মদিন নয়, মিউজিয়ামের প্রথম বর্ষপূর্তিকেও সেলিব্রেট করতে তাঁরা সমবেত হয়েছিলেন। মিউজিয়ামের টুইটার অ্যাকাউন্টে পোস্ট করা হয় ছয় শ চ্যাপলিনের ছবি।

কখনও একক, কখনও বা সম্মিলিত ভাবে তারা অনুকরণ করেন সর্বকালের প্রিয় ভবঘুরেকে। দ্য কিড (১৯২১) থেকে সিটি লাইটস (১৯৩১) বা মডার্ন টাইমস (১৯৩৬) এর বিভিন্ন মুহূর্ত ফুটে উঠল সবুজ লন এ। মিউজিয়ামের তরফে জানানো হয়েছে, চ্যাপলিনের অনুকরণে এতজন মানুষ এর আগে কখনও একত্র হননি। সেদিক থেকে দেখলে এটা একটা বিশ্বরেকর্ড।


এলএবাংলাটাইমস/টি/এলআরটি


শেয়ার করুন

পাঠকের মতামত