আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

এবার কৃত্রিম গর্ভ তৈরির দাবি বিজ্ঞানীদের

এবার কৃত্রিম গর্ভ তৈরির দাবি বিজ্ঞানীদের

প্রিম্যাচিউর বা সময়ের আগে জন্ম নেওয়া শিশুদের বাঁচিয়ে রাখতে যুক্তরাষ্ট্রের একদল বিজ্ঞানী একটি কৃত্রিম গর্ভ তৈরি করেছেন। ভেড়ার ওপর চালানো সফল পরীক্ষার পর বিজ্ঞানীদের ধারণা পাঁচ বছরের মধ্যে তা মানুষের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে।


গবেষকরা জানান, তাদের উদ্দেশ্য হলো প্রিম্যাচিউর শিশুদের ফুসফুস এবং অন্যান্য প্রত্যঙ্গ যাতে সঠিকভাবে বেড়ে উঠতে পারে সেটা নিশ্চিত করা। এই ‘অতিরিক্ত জরায়ু সহায়তা’ যন্ত্রটি ভেড়ার ওপর পরীক্ষা করে সাফল্য পাওয়া গেছে বলে গবেষকরা জানান। এই যন্ত্রটি মূলত একটি স্বচ্ছ প্লাস্টিক ব্যাগ, যার ভেতরে রয়েছে কৃত্রিম অ্যামনিওটিক ফ্লুইড। যার ভেতরের পরিবেশ জরায়ুর ভেতরের পরিবেশের মতোই। 


গবেষণা দলের অন্যতম সদস্য এবং চিলড্রেনস হসপিটাল অব ফিলাডেলফিয়ার (সিএইচওপি) সার্জন অ্যালান ফ্লেইক জানান, ভেড়া আর মানুষের গর্ভকাল কাছাকাছি। তাই ভেড়ার ওপর পরীক্ষাটি তারা চালিয়েছেন। তিনি আরও বলেন, ‘২৩ থেকে ২৮ সপ্তাহের সময়টাতে শিশু জন্ম নেওয়ার ক্ষেত্রে বিশেষ ব্যবস্থা নিতে হয়। আর তা যদি আমরা সে সময়ে সহায়তা দিতে পারি, তাহলে অকালে জন্ম নেওয়া শিশুদের ক্ষেত্রে তা হবে এক যুগান্তকারী পদক্ষেপ।’


ন্যাচার কমিউনিকেশনস-এ প্রকাশিত গবেষকদের গবেষণাপত্রে বলা হয়, তারা এখন পর্যন্ত ছয়টি ভেড়া শিশুর ক্ষেত্রে এ পরীক্ষা চালিয়ে সফল হয়েছেন। বিজ্ঞানীর ধারণা করছেন, পাঁচ বছরের মধ্যে মানুষের ক্ষেত্রেও তা পরীক্ষা করা যাবে।

 

শেয়ার করুন

পাঠকের মতামত