আপডেট :

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

আগামী মাসে ফেসবুকের টিভি শো

আগামী মাসে ফেসবুকের টিভি শো

সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকের পরবর্তী বড় পদক্ষেপ টিভি শো চলতি বছরের জুন মাসের মাঝামাঝি সময়ে উন্মুক্ত করা হবে। ব্যবসা বাণিজ্য বিষয়ক সাইট বিজনেস ইনসাইডারের এক প্রতিবেদনে একথা জানানো হয়েছে।


প্রতিবেদনে বলা হয়, ফেসবুক দুটি ভিন্ন স্তরে শো পরিচালনা করবে- একটি থাকবে বড় বাজেটের লম্বা শো অনেকটা নেটফ্লিক্সের 'হাউজ অব কার্ড' এর মতো, আরেকটি হবে ৫ থেকে ১০ মিনিটের শো যা ফেসবুকের নতুন ভিডিও ট্যাব ফিচার হিসেবে থাকতে পারে। ফেব্রুয়ারি মাসে ফেসবুক প্রধান মার্ক জাকারবার্গ বলেছিলেন, তিনি চান ব্যবহারকারিরা এই টিভি সেবায় এপিসোড কনটেন্টের জন্য আসবে। ফেসবুক এই টিভি শো এর জন্য বেশ কিছু শীর্ষ পর্যায়ের তারকাদের সাথে কাজও করেছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।


গত সপ্তাহে ফেসবুক তাদের প্রথম প্রান্তিকের আয়ের হিসেব প্রকাশ করেছে। আর এসময় প্রতিষ্ঠান প্রধান জানিয়েছেন, ভিডিও কনটেন্ট এখন ফেসবুকের মূল লক্ষ্য এবং ভিডিও কনটেন্টের জন্য তারা দ্বিগুন বিনিয়োগ করবে বলেও জানিয়েছে। এবং ফেসবুকের নিউজফিডে বেশিরভাগই থাকবে ভিডিও কনটেন্ট।


সূত্র: বিজনেস ইনসাইডার

 

শেয়ার করুন

পাঠকের মতামত