আপডেট :

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

যেভাবে দিন শুরু করেন পৃথিবীর সবচাইতে সফল মানুষেরা

যেভাবে দিন শুরু করেন পৃথিবীর সবচাইতে সফল মানুষেরা

সকালের সময়টা সবার জন্যই খুব গুরুত্বপূর্ণ। ঘুম থেকে ওঠার পর পরই আপনি কী করছেন তার ওপর নির্ভর করে আপনার বাকি দিনটা কীভাবে যাবে। এ কারণে সফল মানুষেরা সকালে এমন কিছু কাজ নিয়মিত করেন যা তাদের সারাদিনের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত হতে সাহায্য করে। সকালে আপনি হালকা ব্যায়াম করুন বা দিনের কাজের একটা তালিকা করুন, ইতিবাচক এসব অভ্যাস আপনাকে সফল হতে সাহায্য করে। দেখে নিন পৃথিবীর সবচাইতে সফল কিছু মানুষের সকালের অভ্যাসগুলো-


১) বারাক ওবামা

সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট সম্প্রতি এই গ্রহের অন্যতম কঠিন কাজগুলোর একটি শেষ করেছেন, তা হলো সারা পৃথিবীকে প্রভাবিত করবে এমন সব সিদ্ধান্ত নেওয়া। এ কারণে সকাল বেলায় তিনি পুরো দিনের জন্য নিজেকে প্রস্তুত করেন। তিনি ঘুমানও বেশ কম, মাত্র ৫ ঘন্টা। সকালে কী খেতে হবে, কী পোশাক পরতে হবে এমন সব ছোট ছোট সিদ্ধান্ত নিয়ে তিনি নিজের সময় নষ্ট না করারই চেষ্টা করেন। সকালে ৪৫ মিনিট ব্যায়াম করেন তিনি। কখনো কার্ডিও এবং কখনো স্ট্রেংথ ট্রেইনিং।


২) ডোয়েইন জনসন (দি রক)

তিনি না বলে দিলেও আমাদের ধারণা করতে অসুবিধে হয় না যে তার জীবনের বড় একটা অংশ জুড়ে রয়েছে ব্যায়াম। ভোরবেলা তিনি ঘুম থেকে উঠে ব্যায়াম শুরু করেন এবং সারাদিন ব্যায়াম এবং ডায়েট বজায় রাখেন। এক কাপ কফি পান করার পর কার্ডিও ব্যায়াম করেন। এরপর দৌড়ান ৩০ থেকে ৫০ মিনিট। সব সময় তিনি ডায়েট মেনে চলেন এবং আগে থেকেই খাবার প্রস্তুত করে রাখেন যাতে সময় নষ্ট না হয়।


৩) জেনিফার অ্যানিস্টন

এই টিভি আইকন তার দিন শুরু করে ভোর সাড়ে চারটা থেকে পাঁচটার মাঝে, যখন তিনি কোনো অভিনয়ের কাজে যুক্ত থাকেন। যখন কাজ থাকে না, তখন তিনি সকাল ৮-৯টার দিকে ঘুম থেকে ওঠেন। এর পাশাপাশি তিনি খুব নিয়ম করে পালাক্রমে এই কাজগুলো করেন-

-      এক টুকরো লেবুর সাথে গরম পানি পান করেন



-      মুখ ধুয়ে নেন



-      মেডিটেশন করেন



-      ব্রেকফাস্ট করেন



-      ব্যায়াম করেন


৪) কিম কার্দাশিয়ান

তিনি দিন শুরু করেন টেকনোলজি দিয়ে। ৬টার দিকে ঘুম থেকে উঠে বেবি মনিটর, ব্ল্যাকবেরি এবং আইফোন চেক করেন। তিনি এ সময়ে ইমেইলের উত্তর দেন না, শুধু দেখে নেন কী আছে। এরপর তিনি তার পরিবারের সদস্যদের সাথে কথা বলেন। এক ঘন্টা দৌড়ানোর পর তিনি ব্রেকফাস্ট করেন। এরপর তিনি তার মেয়ের কাছে যান।


৫) অপরাহ উইনফ্রে

আরও অনেক সেলেব্রিটির মতো অপরাহ উইনফ্রে দিনটা শুরু করেন মেডিটেশন দিয়ে। সূর্যোদয়ের আগে তিনি কিছু সময় এতে ব্যয় করেন।


৬) ওয়ারেন বাফেট

পৃথিবীর সবচাইতে সফল বিনিয়োগকারী হিসেবে ধরা হয় তাকে। তিনি দিনটা শুরু করেন খবর পড়া দিয়ে। তিনি সারাদিনই পড়তে থাকেন। শুধু নিউজ নয় বরং বিভিন্ন ধরণের তথ্য পড়েন তিনি। এমনকি জানা যায় তিনি দিনের ৮০ শতাংশই পড়ার পেছনে ব্যয় করেন। তিনি দিনে ৫০০ পৃষ্ঠা পড়ার উপদেশ দেন।


৭) রানী দ্বিতীয় এলিজাবেথ

ব্রিটিশ ইতিহাসে সবচাইতে লম্বা সময় ধরে থাকা এক রানী তিনি। ৬০ বছর ধরে রাজত্ব করা এই নারী সকালে কী করেন? "At Home with the Queen" বইয়ের লেখক ব্রায়ান হোয়ে বলেন রানী প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠেন সাড়ে ৭ টায়। এরপর তিনি এক কাপ ইংলিশ টি এবং মেরি কুকি খান। এ সময়ে তিনি খবরের কাগজ পড়েন এবং রেডিও শো শোনেন।


সুত্র: বিজনেস ইনসাইডার

 

শেয়ার করুন

পাঠকের মতামত