আপডেট :

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

কলম্বাস আমেরিকায় প্রথম কোথায় নেমেছিলেন?

কলম্বাস আমেরিকায় প্রথম কোথায় নেমেছিলেন?

আজ থেকে প্রায় পাঁচশ বছর আগে আমেরিকার ঠিক কোন জায়গায় জাহাজ ভিড়িয়েছিলেন ক্রিস্টোফার কলম্বাস? সেই রহস্যের সমাধান করার চেষ্টা করছেন একদল অভিযাত্রী। কলম্বাস ১৪৯২ সালে সমুদ্রপথে ওই অভিযান শুরু করেন। ওই অভিযানেই প্রথমবারের মতো ইউরোপের কারও সঙ্গে দেখা হয় কোনো আমেরিকানের। আমেরিকা মহাদেশের ঠিক কোথায় কলম্বাস জাহাজ থেকে নেমেছিলেন তা নিয়ে শত শত বছর ধরে বিতর্ক চলেছে। অন্তত ১০টি স্থানের বাসিন্দারা দাবি করেন, কলম্বাস তাদের জায়গাতেই প্রথম পদধূলি দেন। তবে আমেরিকায় নামার পর কলম্বাস ভেবেছিলেন তিনি জাপানে পৌঁছেছেন।



এখন একদল ইতিহাসবিদ ও সমুদ্র অভিযাত্রী প্রমাণ করার চেষ্টা করছেন যে ক্রিস্টোফার কলম্বাস ইতালি থেকে যাত্রা শুরু করে মধ্য আমেরিকায় পৌঁছে সেখানকার গ্র্যান্ড টার্ক দ্বীপেই প্রথম অবতরণ করেন। এই দ্বীপটি টার্কস অ্যান্ড কেকস দ্বীপপুঞ্জের রাজধানী। আরেকটি দ্বীপ বাহামাও দাবি করে যে কলম্বাস সান সালভাদরেই প্রথম নামেন। এখন টার্কস এবং কেকস দ্বীপের অভিযাত্রী দলটি ঠিক করেছে, কলম্বাস যে পথ ধরে ওয়েস্ট ইন্ডিজ পৌঁছেন সেই একই পথ ধরে তারাও যাত্রা করবেন। তাদের হাতে থাকবে ক্রিস্টোফার কলম্বাসের ব্যক্তিগত ডায়রি এবং তার সেই বিখ্যাত সমুদ্র অভিযানের লগবই। তারা প্রমাণ করার চেষ্টা করবেন যে কলম্বাস আর অন্য কোথাও অবতরণ করেননি।



কলম্বাসই প্রথম আমেরিকায় যান বলে দাবি করা হলেও তার বহু আগে ভাইকিংরা ইওরোপ থেকে আমেরিকায় নেমেছিল বলে জানা যায়। তবে কলম্বাসের হাত ধরেই আমেরিকা মহাদেশের সঙ্গে ইওরোপের সাম্রাজ্যবাদী, বাণিজ্যিক ও সামরিক সম্পর্কের সূত্রপাত ঘটে। কলম্বাসের অভিযানকে স্মরণ করতে যুক্তরাষ্ট্রে প্রতি বছর ১২ অক্টোবর কলম্বাস দিবস পালন করা হয়। সূত্র: বিবিসি।

শেয়ার করুন

পাঠকের মতামত