আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

টানা তিন বছর এক জায়গায় বসে

টানা তিন বছর এক জায়গায় বসে

দক্ষিণ কোরিয়ার ফু শি নামের এই কুকুরটিকে সারা পৃথিবীর মানুষই চিনে ফেলেছে। কেননা, টানা তিন বছর রোজ রাস্তার ধারে বসে থাকতো কুকুরটি। এক ভাবে, এক ঠায় যেন কারও প্রতীক্ষায়। তার এই বসে থাকার ছবি ইন্টারনেটে ভাইরাল হয়ে যায়। তারপর থেকেই সবার কাছে পরিচিত ফু শি। কিন্তু কেন সে বসে থাকে এমন ভাবে? সে কাহিনি সত্যিই খুব দুঃখের। জানা গেছে, দক্ষিণ কোরিয়ার বুশানের বাসিন্দা এক বৃদ্ধা ফু শি-কে নিজের কাছে রেখেছিলেন বেশ কয়েক বছর। বেশ সুখেই দিন কাটছিল ফু শি ও তার মালকিনের। কিন্তু তিন বছর আগে মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়ায় অসুস্থ হয়ে পড়েন বৃদ্ধা। তাকে নার্সিং হোমে ভর্তি করা হয়। এদিকে ফাঁকা বাড়িতে তার অপেক্ষায় দিন কাটতে থাকে ফু শি-র।



এর পরে নার্সিং হোমে মারা যান ওই বৃদ্ধা। সেই থেকে বেচারি পোষ্য অপেক্ষায় থাকে তার মালকিনের। সে তো জানে না, তার মালকিন আর ফিরবেন না। রোজ সকালে নিয়ম করে রাস্তার ধারে একটি নির্দিষ্ট স্থানে ফু শি-র অপেক্ষার দৃশ্য চোখে পড়ে প্রতিবেশীদের। তারাই নিজেদের খাবারের উচ্ছিষ্ট খেতে দিতেন ফু শিকে। কিন্তু যতদিন যাচ্ছিল তারা দেখতে পাচ্ছিলেন, ক্রমশ ভেঙে পড়ছে ফু শি। খাওয়া-দাওয়াতে তার আগ্রহ নেই। শেষ পর্যন্ত পশু চিকিৎসকদের খবর দেন প্রতিবেশীরা। চিকিৎসা শুরু হয় ফু শি-র।



ফু শি-র ঘটনা অনেককে মনে করিয়ে দেবে হাচিকোর কথা। যাকে নিয়ে অসাধারণ এক সিনেমাও হয়ে গেছে। সেও তার মালিকের জন্য অপেক্ষায় ছিল দীর্ঘ ৯ বছর। অবশেষে মৃত্যুর পরে তার অপেক্ষার শেষ হয়। তবে ফু শি-র কাহিনির শেষটা কিন্তু বিয়োগান্তক নয়। একটি পরিবার মিডিয়ার দৌলতে ছড়িয়ে পড়া ফু শি-র খবরে মর্মাহত হন। তারা তাদের বাড়িতে নিয়ে এসেছেন ফু শি-কে। এখন নতুন মালিক-মালকিনের সঙ্গে দিব্যি ভালো আছে ফু শি। এখন অবশ্য তার নাম ফু শি নয়। সে নতুন নাম পেয়েছে- স্কাই। সূত্র: এবেলা

শেয়ার করুন

পাঠকের মতামত