আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

সুপার হিউম্যান ম্যাক ইউরি

সুপার হিউম্যান ম্যাক ইউরি

১৯৯২ সালের ৬ এপ্রিল প্রথম 'ইত্যাদি'তে মার্শাল আর্ট প্রশিক্ষক আনোয়ার কামাল ইউরি সংক্ষেপে ম্যাক ইউরির ওপর একটি প্রতিবেদন প্রচার করা হয়। তারকাঁটার বিছানায় শোয়া ম্যাক ইউরির বুকের ওপর ২২ কেজি ওজনের পাথরের স্ল্যাব রেখে তার ছাত্ররা দুই পাশ থেকে হ্যামার দিয়ে আঘাত করে সেটা ভাঙে। যা দেখে সে সময় দর্শকরা বিস্মিত হয়েছিলেন। ২০ বছর আগে 'ইত্যাদি'তে প্রদর্শিত সেই ইউরিকে আবার দেখানো হয় গত ৩০ নভেম্বর ২০১২ তারিখের ইত্যাদিতে যিনি সম্প্রতি শিন কিক অর্থাৎ পায়ের শক্তির জন্য বিশ্ব রেকর্ড করেছেন। তাকে বলা হয় এই গ্রহের সবচেয় শক্তিশালী পদাঘাত শক্তিসম্পন্ন মানুষ। পশ্চিমা বিজ্ঞানীরা তাকে আখ্যায়িত করেছেন সুপার হিউম্যান হিসেবে। তাই সম্প্রতি ডিসকভারি চ্যানেলের পাঁচজন সুপার হিউম্যানের তালিকায় ইউরিও স্থান করে নিয়েছেন। ইউরির সঙ্গে ছিলেন বিশ্বের আরও চারজন সেরা অতিমানব। তাদের কেউ কণ্ঠধ্বনির মাধ্যমে ভেঙে ফেলেন কাচের গ্লাস, কেউবা ফুসফুসের শক্তি দিয়ে ফাটিয়ে ফেলেন হট ওয়াটার ব্যাগ, কেউ উল্টিয়ে ফেলেন গাড়ি কিংবা কারও শরীরের ওপর দিয়ে চলে যায় ল্যান্ড রোভার গাড়ি। আর ইউরি তার অসাধারণ শক্তিসম্পন্ন পায়ের সাহায্যে একবারেই তিনটি বেসবল ব্যাট ভেঙে ফেলেন। যা বিস্মিত করে সবাইকে। পাশ্চাত্যের বিজ্ঞানীদের মতে বেসবল ব্যাটে আঘাত করার সময় ইউরির পায়ের ছিয়ানব্বই শতাংশ মাংসপেশি একসঙ্গে কাজ করে। ম্যাক ইউরি টেন ডিগ্রি ব্যাক বেল্টধারী গ্রান্ডমাস্টার। বর্তমানে ইউরি ৪০ রকমের মার্শাল আর্ট পদ্ধতির ওপর অভিজ্ঞ।

শেয়ার করুন

পাঠকের মতামত