আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

পারফিউমের সুগন্ধ অনেকটা সময় ধরে রাখার ৩টি দারুণ উপায়

পারফিউমের সুগন্ধ অনেকটা সময় ধরে রাখার ৩টি দারুণ উপায়

পারফিউমের সুগন্ধ গায়ে মাখার একটিমাত্র কারণই রয়েছে, আর তা হলো দেহের অন্যান্য গন্ধ যাতে ঢাকা পড়ে যায় পারফিউমের সুগন্ধে। কিন্ত লক্ষ্য করে দেখবেন অনেক সময়েই পারফিউম ব্যবহারের কিছুক্ষণ পরই সুগন্ধ উবে যায়। অনেকেই অনেক ধরণের নামি দামী পারফিউম ব্যবহার করেন যাতে করে এর সুগন্ধ অনেকটা সময় গায়ে থাকে। কিন্তু দামী পারফিউমের সাথে দেহে সুগন্ধ ধরে রাখার তেমন কোনো সম্পর্ক নেই। দেহে অনেকটা সময় পারফিউমের সুগন্ধ ধরে রাখার সম্পর্ক রয়েছে এর ব্যবহারের উপরে। একটু ট্রিক খাটিয়ে পারফিউম ব্যবহার করলেই এর সুগন্ধ দেহে থাকবে অনেকটা সময়।জানতে চান কী সেই গোপন উপায়গুলো? চলুন জেনে নেয়া যাক। ১) পারফিউমের উপকরণ দেখে কিনুন পারফিউমের সুঘ্রাণ অনেকাংশে ধরে রাখে পারফিউমে ব্যবহৃত বিশেষ ধরণের তেল। ‘নিজের পছন্দের পারফিউমের বোতলটি হাতে নিয়ে দেখুন। যদি এর উপকরণে তেলের মাত্রা বেশি থেকে থাকে তাহলে মাত্র ২/১ স্প্রেতেই আপনার দেহে সুগন্ধ থাকবে পুরোদিন। আর যদি পারফিউমে পানি ও অ্যালকোহলের মাত্রা বেশি থাকে তাহলে কিছুক্ষণ পরই এর সুঘ্রাণ উবে যাবে’, বলে জানান পারফিউম এক্সপার্ট হজকিন্স। চেনার উপায় জানতে চান? তাহলে পারফিউমের গায়ে ‘eau de parfum’ লেখা দেখে কিনুন এবং ‘eau de toilette’ লেখা পারফিউম এড়িয়ে চলুন। ২) পারফিউম ব্যবহার করুন চুলে ও কাপড়ে পারফিউমের সুঘ্রাণ অনেকটা সময় আপনার দেহে থাকবে যদি আপনি পারফিউম সঠিকভাবে ব্যবহার করেন। চুল এবং কাপড়ে পারফিউম ব্যবহার করলে অনেকটা সময় পারফিউমের সুঘ্রাণ ধরে রাখতে পারবেন। ত্বকে পারফিউম স্প্রে করলে তা কিছুক্ষণ পরেই উবে যাবে। ৩) পারফিউম রাখুন ঠাণ্ডা ও অন্ধকার স্থানে পারফিউম কেমিক্যাল দ্বারা তৈরি। সুতরাং এটি খুবই স্বাভাবিক যে পারফিউম আলো এবং তাপে অক্সিডাইজ হয়ে যেতে পারে। অক্সিডাইজ হয়ে যাওয়া পারফিউমের ঘ্রাণ নষ্ট হয়ে যায় এবং তা দেহে বেশিক্ষণ থাকেও না। তাই যদি অনেকটা সময় দেহে পছন্দের পারফিউমের সুঘ্রাণ ধরে রাখতে চান তাহলে পারফিউমের বোতল রাখুন ঠাণ্ডা ও অন্ধকার স্থানে। 

শেয়ার করুন

পাঠকের মতামত