আপডেট :

        ২০২৮ অলিম্পিক আয়োজনের প্রস্তুতিতে বড় আর্থিক সংকট, ৫৯৫ মিলিয়ন ডলার ঘাটতি দেখাল এলএ২৮

        ৩০ ফুট ঢেউয়ের আঘাতে ভেঙে পড়ল পিয়ার, ক্যালিফোর্নিয়ার উপকূলে ভয়াবহ জলোচ্ছ্বাস

        পুরুষের জন নাঙ্গের আকারও নারীদের কাছে আকর্ষণীয়তার মূল্যায়নে প্রভাব ফেলে, বলছে গবেষণা

        ফ্লোরিডার মাংসের দোকানে প শু নি র্যা তনের অভিযোগ, গ্রে প্তার ৬ কর্মী

        মোদির দলের প্রতি পক্ষপাতের অভিযোগ, বিক্ষোভের মুখে কংগ্রেসের সঙ্গে আলোচনায় মেটা

        আলঝেইমারে আক্রান্ত ব্যক্তি আমাজন বনে ১১ দিন একা বেঁচে থাকার পর উদ্ধার

        বাংলাদেশসহ ১৬ বাণিজ্য অংশীদারের ওপর নতুন শুল্কের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের

        নিউ অরলিন্স থেকে ফ্লোরিডাগামী বিমান বিধ্বস্ত, নিহত চার প্রাপ্তবয়স্ক ও দুই শিশু

        রেকর্ড উচ্চতার জোয়ারের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলীয় এলাকায় বন্যা সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার জনপ্রিয় স্কেটিং রিঙ্ক মালিককে হত্যায় আসামির যাবজ্জীবন কারাদণ্ড

        গোপন সূত্রের পরিচয় প্রকাশ না করায় কারাবাসের ঝুঁকিতে প্রবীণ টিভি সাংবাদিক

        শিশুদের ডে-কেয়ার সংকট কাটাতে নতুন পরিকল্পনা নিয়ে আসছেন লস এঞ্জেলেসের মেয়র-ইলেক্ট

        আইসিই আটককেন্দ্রে চিঠি পৌঁছাতে দেরি, আপিলের সুযোগ হারিয়ে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কারের মুখে অভিবাসীরা

        যুক্তরাষ্ট্রের বড় পুলিশ সংস্থাগুলোর মধ্যে গত বছর সবচেয়ে বেশি গুলি চালিয়েছে এলএপিডি

        ইনগলউডে ১২ তলা কালি হোটেলের নির্মাণে দৃশ্যমান অগ্রগতি, থাকছে ৩৩৪টি কক্ষ ও স্যুট

        ১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় উড়োজাহাজে বাংলাদেশে ফিরতে চান শেখ হাসিনা

        'সবচেয়ে ভয়ংকর অপরাধীদের’ প্রতি দয়া দেখাচ্ছেন নিউজম, অভিযোগ ট্রাম্পের

        এনভিডিয়ার প্রধান নির্বাহী পদে হুয়াংয়ের প্রত্যাবর্তনেও তদন্ত বন্ধ হচ্ছে না, জানাল ক্যালিফোর্নিয়া

        ইতালি ছাড়লে সম্পদশালীদের আর দিতে হবে না বাড়তি কর, মেলোনির দলের নতুন প্রস্তাব

        রূপপুর প্রকল্পের আবাসিক ভবনের ১২ তলা থেকে রুশ নাগরিকের মরদেহ উদ্ধার

জন্মনিয়ন্ত্রণ পিল নিয়ে যত বিভ্রান্তি

জন্মনিয়ন্ত্রণ পিল নিয়ে যত বিভ্রান্তি

কেস-১ : রোগীর বয়স ৩৪ বছর, দুই বাচ্চার জননী, তার সমস্যা এক বছর ধরে তলপেট ও মাজা ব্যথা, সাদা স্রাব এবং অনিয়মিত মাসিক। হিস্ট্রি নিয়ে জানা গেল তিনবার এমআর করিয়েছে, এরপর থেকেই তার সমস্যার শুরু। কোনো ধরনের জন্মনিরোধক ব্যবহার না করার কারণ হিসেবে জানাল খাবার বড়ি খেয়ে মুটিয়ে যাওয়ার ভয়ে এ বিষয়ে ব্যবস্থা নেননি।
কেস-২ : রোগীর বয়স ২১ বছর, বিয়ের সাত মাস না হতেই অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ করেছে। এখন এমআর করানোর উদ্দেশ্যে ডাক্তারের শরণাপন্ন হয়েছেন। তার ধারণা ছিল, জন্মনিরোধক পিল খেলে পরবর্তীতে বাচ্চা কনসিভ করতে সমস্যা হতে পারে, তাই পিল খাননি। তবে অনিয়মিতভাবে কনডম ব্যবহার করতেন। 
এমন কিছু কেস স্টাডি করে বোঝা যায়, সাধারণ মানুষের মাঝে জন্মনিরোধক পিল সম্পর্কে কত ভুল ধারণা রয়েছে। প্রকৃতপক্ষে খাবার পিল জন্মনিরোধক হিসেবে একটি শতভাগ কার্যকর পদ্ধতি এবং অন্যান্য পদ্ধতির চেয়ে কম পার্শ্বপ্রতিক্রিয়াযুক্ত। বর্তমানে যেসব স্বল্প মাত্রার পিল পাওয়া যায় তা দীর্ঘদিন খেলেও মুটিয়ে যাওয়ার ভয় নেই। এই পিল গর্ভধারণের পথেও কোনো বাধা নয়। এ পিল খাওয়াকালীন এটি ডিম্বাশয় থেকে ডিম্বাণু উৎপাদন বন্ধ করে গর্ভধারণ করতে বাধা দেয়। পিল সেবন বন্ধ করার দুই থেকে তিন মাসের মধ্যে ডিম্বাণু স্ফুটন আবার স্বাভাবিক পর্যায়ে ফিরে আসে এবং দ্রুত গর্ভধারণ হয়। 
জন্মনিয়ন্ত্রণ ছাড়াও পিল সেবনের আরও অন্যান্য উপযোগিতা
ষঅনিয়মিত মাসিকে পিল সেবন একটি কার্যকর চিকিৎসা। এটি শরীরের হরমোনের অস্বাভাবিক তারতম্যকে স্বাভাবিক অবস্থায় নিয়ে আসে এবং মাসিক নিয়মিত করে। 
এটি ডিম্বাশয়ে সিস্ট তৈরিতে বাধা দেয়। 
এটি মাসিকের রক্তক্ষরণ কমিয়ে রক্তশূন্যতা রোধ করে। 
এই পিল জরায়ু মুখের মিউকাসকে ঘন করে জরায়ুতে জীবাণুর প্রবেশ প্রতিহত করে, এভাবে এটি জরায়ুকে জীবাণু সংক্রমণের হাত থেকে রক্ষা করে।
ষদীর্ঘদিন পিল সেবনকারীদের ডিম্বাশয় ও এন্ডোমেট্রিয়াল ক্যান্সারের সম্ভাবনা উল্লেখযোগ্য হারে কমে যায়। তবে কিছু ক্যান্সার যেমন জরায়ু মুখের ক্যান্সার, স্তন ক্যান্সার দীর্ঘদিন পিল ব্যবহারকারীদের মধ্যে বেশি দেখা যায় বলে মনে করা হয়। তবে এখনও এটি তথ্য-প্রমাণ দ্বারা সুনিশ্চিত নয়। 
অন্যান্য ওষুধের মতো এরও কিছু পার্শ্ব প্রতিক্রিয়া এবং নিষেধাজ্ঞা আছে। প্রথম দিকে পিল সেবনকারীদের মাথা ঘোরা এবং বমি ভাব হতে পারে, যা দুই থেকে তিন মাসের মধ্যে ঠিক হয়ে যায়। তবে বর্তমানে স্বল্পমাত্রার পিল খেলে এসব সমস্যা অনেকেই অনুভব করেন না। 
যেসব ক্ষেত্রে পিল ব্যবহার ঝুঁকিপূর্ণ বা নিষেধাজ্ঞা রয়েছে 
অনিয়ন্ত্রিত ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ এবং তীব্র মাইগ্রেন 
নিজের বা ফ্যামিলিতে কারও স্তন ক্যান্সার, রক্ত জমাট বাঁধার ইতিহাস থাকলে 
পরিবারে অল্প বয়সে স্টোক বা হৃদরোগের ইতিহাস থাকলে
সম্প্রতি যকৃতের রোগ বা জন্ডিস হয়ে থাকলে
ষকম্বাইন্ড পিল ব্যবহার বুকের দুধের পরিমাণ কমিয়ে দেয় তাই বাচ্চার বয়স ছয় মাসের কম থাকলে বিকল্প পিল বা ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেওয়া হয়। কাজেই আপনার ক্ষেত্রে এসব ঝুঁকিপূর্ণ অবস্থা না থেকে থাকলে নিশ্চিন্তে যতদিন ইচ্ছা পিল খেতে পারেন, যা আপনাকে অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ এবং অনেক জটিলতা থেকে রক্ষা করবে। 

শেয়ার করুন

পাঠকের মতামত