আপডেট :

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

        ১১০ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ, ১২ অঙ্গরাজ্যের মামলার নিষ্পত্তি

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

যে চারটি কারণে বেশি ঘুমানো প্রয়োজন

যে চারটি কারণে বেশি ঘুমানো প্রয়োজন

বিশ্বজুড়ে বেশিরভাগ মানুষের ক্ষেত্রে ঘুমের পরিমাণ দিন দিন কমছে। বিশেষ করে উন্নত দেশগুলোতে এই সমস্যা অনেক বেশি। কিছু কিছু উন্নয়নশীল দেশেও সমস্যাটি দেখা যাচ্ছে। ঠিকমতো যথেষ্ট পরিমাণ না ঘুমানোয় স্বাস্থ্যসহ বিভিন্ন ক্ষেত্রে পড়ছে নেতিবাচক প্রভাব।

প্রতিদিন বেশি পরিমাণে ঘুমালে বেশ কিছু উপকার পাবেন। এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো-

স্মৃতিশক্তি
ঠিকমতো বেশি পরিমাণে ঘুমালে স্মৃতিশক্তি বাড়বে। এতে সব কাজ করতে পারবেন সহজেই। এছাড়া ঘুমের পরিমাণ বাড়ালে যেকোনও কিছু শেখার দক্ষতা বৃদ্ধি পায়। রাতে পড়ালেখা শেষ করে যদি সময়মতো ঘুমাতে পারেন, তাহলে সেগুলো আপনার স্মৃতিতে খুব ভালোভাবে সংরক্ষিত থাকবে। এছাড়া পড়তে বসার আগেও ঘুম খুবই কার্যকরী। এতে আপনার পড়ার বিষয়টি দ্রুত বুঝতে পারবেন।

সৃজনশীলতা
প্রতিদিন বেশি পরিমাণে ঘুমালে সৃজনশীলতা বাড়ে। আপনি যদি সৃজনশীল কোনও কাজে যুক্ত থাকেন, তাহলে অবশ্যই বেশি ঘুমানোর চেষ্টা করুন। দেখবেন কাজ অনেক সহজ হয়ে গেছে।

স্বাস্থ্য
উন্নত বিশ্বে যেসব রোগে মানুষ বেশি মারা যাচ্ছে সেগুলোর সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ঘুমের সম্পর্ক রয়েছে। ক্যানসারের সঙ্গেও ঘুম জড়িত। যারা কম ঘুমায়, তাদের ক্যানসার হওয়ার সম্ভাবনা বেশি।

প্রত্যাশিত আয়ু
অল্প সময় ঘুমালে মৃত্যুহার বাড়ে। এক সমীক্ষায় দেখা গেছে, যারা অল্প সময় ঘুমান তারা অন্যদের চেয়ে কম বয়সে মারা যান। এ কারণে প্রতিদিন যথেষ্ট পরিমাণ ঘুমাতে হবে। তাহলে আপনার প্রত্যাশিত আয়ু বাড়বে।

এলএবাংলাটাইমস/এইচ/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত