আপডেট :

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

        হারিকেন ইসাইয়াসের তাণ্ডবে যুক্তরাষ্ট্রে চারজনের মৃ ত্যু, বিদ্যুৎহীন পাঁচ লাখ মানুষ

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

নানির পেটে নাতনীর জন্ম !

নানির পেটে নাতনীর জন্ম !

মেয়ে জামাইয়ের সন্তান শাশুড়ির পেটে

গর্ভপাত ও সারোগেট পদ্ধতি (অন্যের গর্ভে বাচ্চা ধারণ) ব্যর্থ হওয়ার পর সন্তান কোলে না নিতে পারায় একেবারে ভেঙে পড়েছিলেন সীতালক্ষ্মী। কিন্তু নাতনির ভ্রুণ গর্ভে ধারণ করে মেয়ের সেই বাসনা পূর্ণ করেছেন তার মা। ২৭ বছর বয়সে চিরদিনের জন্যে সন্তান ধারণের সক্ষমতা হারাতে হয় সীতালক্ষ্মীকে। গর্ভকালীন জটিলতায় নষ্ট করতে হয় একটি সন্তান। শেষ পর্যন্ত তার স্বামী এমন একজন নারীকে খুঁজছিলেন যিনি তার সন্তানধারণ করবেন। কিন্তু তাও মেলেনি। অবশেষে অবশেষে সীতালক্ষ্মীর ৬১ বছর বয়সী মা তার গর্ভে ধারণ করলেন মেয়ের সন্তান! এ ঘটনার তদারক করেন চেন্নাইয়ের আকাশ ফার্টিলিটি সেন্টার অ্যান্ড হসপিটাল এর চিকিৎসক ড. কে এস জিয়ারানি। ড. কে এস জিয়ারানি বলেন, বিয়ের পর পরই গর্ভবতী হন সীতালক্ষ্মী। কিন্তু সাত মাস পর জটিলতা দেখা দেয়।অতিমাত্রায় রক্ত ক্ষরণের কারণে সন্তানটি ফেলে দিতে হয়। ২০১৩ সালে সন্তান ধারণের জন্যে একজন নারীও খুঁজেছিলে সীতা ও তার স্বামী। কিন্তু এর আগে অন্য এক দম্পতির জন্যে গর্ভধারনে ইচ্ছুক এক নারী ৮ লাখ রুপি নিয়েছিলনে। এত অর্থ এই দম্পতির নেই। তাই চিকিৎসক তাদের আত্মীয়-স্বজনের মধ্যে কোনো আগ্রহী নারী খুঁজতে বলেন। অবশেষে এ কাজে রাজি হন সীতালক্ষ্মীর মা। চিকিৎসক জানান, ৬১ বছর বয়সী ওই নারী তার মেনোপজ অতিক্রম করে এসেছেন। টানা দুই মাস ধরে দেহের হরমোন সংক্রান্ত নানা চিকিৎসা দেওয়া হয়। চার মাস পর মেয়ের ডিম্বাণু এবং স্বামীর শুক্রাণুর মিলিত ভ্রূণ স্থাপন করা হয় মায়ের গর্ভে। নয় মাস পর জন্ম হয় সুস্থ কন্যা শিশুর। এভাবে ওই নারী তার গর্ভে ধারণ করলেন নাতনীকে। জন্মের পর চার মাস স্তন্যদানও করেছেন নানী।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

শেয়ার করুন

পাঠকের মতামত