আপডেট :

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

        ১১০ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ, ১২ অঙ্গরাজ্যের মামলার নিষ্পত্তি

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

৬০ দেশে ছড়িয়েছে করোনাভাইরাস

৬০ দেশে ছড়িয়েছে করোনাভাইরাস


বিশ্বের ৬০টি দেশে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। এসব দেশের প্রায় ৮৭ হাজার মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আর আক্রান্ত হয়ে মারা গেছেন প্রায় তিন হাজার মানুষ।

চীনে গত সপ্তাহ থেকে করোনাভাইরাসের সংক্রমণ কমতে শুরু করেছে। তবে রোববার হঠাৎ করেই আক্রান্তের সংখ্যা বেড়ে গেছে। আক্রান্ত ৫৭৩ জনের মাত্র তিন জন হুবেই প্রদেশের রাজধানী উহানের বাসিন্দা। এই উহান থেকেই ছড়ানো শুরু হয় নতুন করোনাভাইরাসটি।

এদিকে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় রোববার জানিয়েছে, ভাইরাস আক্রান্তের সংখ্যা ৩৮৫ জন বেড়ে ৯৭৮ এ পৌঁছেছে। আক্রান্ত আরো ১১ জনের মৃত্যু হওয়ায় রোববার পর্যন্ত মৃতের সংখ্যা ৫৪ জনে দাঁড়িয়েছে।

চীনের পর নতুন করোনাভাইরাসে সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে দক্ষিণ কোরিয়ায়। রোববার আক্রান্তের সংখ্যা ৫৮৬ জন বেড়ে তিন হাজার ৭৩৬ এ পৌঁছেছে।

অস্ট্রেলিয়ায় করোনা আক্রান্ত হয়ে ৭৮ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি জাপানে করোনা আক্রান্ত প্রমোদতরী ডায়মন্ড প্রিন্সেসে ছিলেন।

কঠোর নজরদারি ব্যবস্থা নেওয়ার পরও রোববার যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে তিন জন। এদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। আক্রান্তদের কেউই বিদেশ সফরে যাননি কিংবা করোনা আক্রান্ত কোনো ব্যক্তির সংস্পর্শে যাননি। এরপরও কী করে এরা আক্রান্ত হলেন তা খতিয়ে দেখছেন মার্কিন চিকিৎসা কর্মকর্তারা।

ভাইরাস আক্রান্তের সংখ্যা আরো বাড়তে পারে আশঙ্কা প্রকাশ করে মার্কিন স্বাস্থ্যমন্ত্রী অ্যালেক্স আজার বলেছেন, ‘আমরা আরো আক্রান্তের ঘটনা দেখতে পাব।’

সম্প্রতি আফ্রিকার সাহারা অঞ্চলের কয়েকটি দেশ, কাতার, ইকুয়েডর, লুক্সেমবার্গ, ও আয়ারল্যান্ডেও করোনাভাইরাসে আক্রান্তের খবর নিশ্চিত হওয়া গেছে।

শেয়ার করুন

পাঠকের মতামত