আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

বর্ষায় চর্মরোগ, জেনে নিন নিরাময়ের উপায়

বর্ষায় চর্মরোগ, জেনে নিন নিরাময়ের উপায়

বর্ষার স্যাঁতসেঁতে আবহাওয়া প্রতিটি মানুষেরই ত্বকে ও চুলে প্রভাব ফেলে। ত্বক হারায় কোমলতা, হয়ে ওঠে খসখসে। এতে চুলকানি হতে পারে। ছত্রাকজনিত রোগের প্রাদুর্ভাবও বেড়ে যায়। তাই এসময় চর্মরোগ থেকে রক্ষা পেতে সাবধাণতা অবলম্বন করতে হবে।

অ্যাথলেট ফুট

বৃষ্টির দিনগুলোতে অধিকাংশ সময় পা ভেজা থাকলে পায়ের পাতা কিংবা দুই পাতার মাঝখানে চুলকানি বা জ্বালা হতে পারে। এটাকে অ্যাথলেট ফুট বলে এবং এটি একটি ছত্রাকজনিত রোগ। এ সমস্যায় পা ভালোভাবে পরিষ্কার করে শুকনো রাখতে হবে। পাশপাশি অ্যান্টি ফাংগাল ওষুধ ব্যবহার করতে হবে এবং খোলা জুতা পরতে হবে।

 দাদ

বর্ষাকালে ঘাড়, পায়ের পাতা, বগলের নিচে গোল চাকার মতো লালচে ক্ষতস্থান সৃষ্টি হতে পারে, এটাকে দাদ বলে। ক্ষতস্থানে চুলকানি হয়। এক্ষেত্রে পরিষ্কার পোশাক পড়তে হবে। কোনোভাবেই ক্ষতস্থানে কাটাছেঁড়া করা যাবে না।

একজিমা ও টিনিয়া ক্যাপিটিস

ত্বকে জ্বালা, ত্বক ফেটে যাওয়া এবং বারবার চুলকানি হওয়া এগুলো একজিমার লক্ষণ। আর টিনিয়া ক্যাপিটিস রোগে মাথার ত্বকে দাদ হয়। তবে এই ছত্রাকজনিত রোগের ফলে ক্ষত স্থান দেখা যেতে পারে ভ্রু, দাড়িতে।

চুলকানিতে ঘরোয়া চিকিৎসা

লেবু ও বেকিং সোডা দিয়ে তৈরি পেস্ট চুলকানি হওয়া স্থানে লাগালে চুলকানি কমে। দুই চামচ বেকিং সোডা ও এক চামচ লেবুর রস মিশিয়ে ত্বকে লাগান। ৫-১০ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন। প্রতিদিন গোসলের আগে এই পেস্টটি ব্যবহার করলে চুলকানি কমে যাবে।

ত্বকের জন্য দারুণ ভালো উপকার দেয় চন্দন। উন্নত মানের চন্দনের গুঁড়ার প্রলেপ চুলকানির স্থানে লাগিয়ে রাখলে উপকার পাবেন। নিমে আছে অ্যান্টি-ব্যাক্টেরিয়াল গুণ। ত্বকের যেকোনো চুলকানি কমাতে পারে নিম বেশ উপকারি। নিম পাতা বেটে ত্বকে প্রলেপ লাগান। উপকার পাবেন। আর ত্বকের ফোলাভাব কমায় নারকেল তেল। এতে ত্বক কোমল হয়। চুলকানিও কমে। হাতের তালুতে সামান্য নারকেল নিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে চুলকানির স্থানে লাগালে উপকার পাওয়া যায়।

শেয়ার করুন

পাঠকের মতামত