আপডেট :

        ২০২৭ সাল থেকে ক্যালিফোর্নিয়ায় সর্বনিম্ন মজুরি হবে ঘণ্টায় ১৭.৪০ ডলার

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

কোলেস্টেরল নিয়ন্ত্রণে ৫ খাবার

কোলেস্টেরল নিয়ন্ত্রণে ৫ খাবার

কোলেস্টেরলকে নীরব ঘাতক বলা হয়। কোলেস্টেরল এক প্রকারের চর্বি। এটি কয়েক ধরনের হয়ে থাকে—ট্রাইগ্লিসারাইডস, এলডিএল, এইচডিএল এবং টোটাল কোলেস্টেরল। এর মধ্যে এইচডিএল হলো উপকারী এবং এলডিএল হলো শরীরের জন্য ক্ষতিকর।

ভারতের জীবনধারা ও স্বাস্থ্যবিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাইয়ের এক প্রতিবেদনে কোলেস্টেরল নিয়ন্ত্রণে কিছু খাবারের পরামর্শ দেওয়া হয়েছে, আসুন পাঁচ খাবার সম্পর্কে জেনে নিই—

কাজুবাদাম

হার্ট সুস্থ রাখতে কাজুবাদাম স্বাস্থ্যকর খাবার। এতে রয়েছে মনো-আনস্যাচুরেটেড ফ্যাট, পলি-আনস্যাচুরেটেড ফ্যাট ও ফাইবার, যা ভালো কোলেস্টেরল বৃদ্ধি এবং খারাপ কোলেস্টেরল কমাতে সাহায্য করে। এক গবেষণায় দেখা গেছে, প্রতিদিন কাজুবাদাম খেলে এলডিএল কোলেস্টেরলের মাত্রা তিন থেকে ১৯ শতাংশ পর্যন্ত কমে। আপনি সালাদে কাজুবাদাম ব্যবহার করতে পারেন।

রসুন

রক্তে কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে রসুন। এটি টোটাল কোলেস্টেরল ও এলডিএল লেভেল কমায়। গবেষণায় দেখা গেছে, টানা দুমাস প্রতিদিন রসুন খেলে কোলেস্টেরলের মাত্রা কমায় এবং হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে। তবে সার্জারির আগে রসুন খাওয়া ঠিক নয়।

পালং শাক

পালং শাকে রয়েছে লুটিন নামক উপাদান, যা শরীরে কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে। হার্ট অ্যাটাক থেকে সুরক্ষা দেয় এই লুটিন নামক উপাদান। যদিও প্রায় সব শাকেই রয়েছে কোলেস্টেরল কমানোর মতো উপাদান, তবে পালং শাক দুর্দান্ত উৎস। প্রতিদিন এক কাপ পালং শাক খেতে পারেন।

ডার্ক চকলেট

আপনি কি জানেন, ডার্ক চকলেট উচ্চ মাত্রার কোলেস্টেরল কমাতে সাহায্য করে? এটি খারাপ কোলেস্টেরল কমায় এবং ভালো কোলেস্টেরল বৃদ্ধিতে সহায়তা করে। ডার্ক চকলেটে রয়েছে থিওব্রোমিন নামক উপাদান, যা এইচডিএল কোলেস্টেরল বাড়াতে সাহায্য করে।

গ্রিন টি

প্রতিদিন গ্রিন টি পান করলে খারাপ কোলেস্টেরল কমতে সাহায্য করবে। প্রতিদিন তিন থেকে চার কাপ গ্রিন টি খেতে পারেন।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এইচ

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত