আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

বাদাম খাওয়ার উপকারিতা

বাদাম খাওয়ার উপকারিতা

স্বাস্থ্য সচেতনরা দৈনিক বাদাম খান। অবসর সময় গরম গরম বাদাম ভাজা খেতে কে না পছন্দ করেন! ওজন কমানো থেকে শুরু করে ডায়াবেটিসসহ নানা রোগ বশে রাখার কার্যকরী এক খাবার হলো বাদাম।

এক মুঠো বাদাম বড় খিদের ছোট সমাধান। সব সময় সঙ্গেও রাখা যায় বাদাম, আবার সহজলভ্যও বটে। ঠিক যেমন চিনাবাদাম সব জায়গায় পাওয়া যায়, আবার এটি দামেও সস্তা। তবে এর উপকারিতা কিন্তু অনেকে।


জানলে অবাক হবেন, বাদাম নাম হলেও চিনাবাদাম অনেকটা শিমের মতো। চিনাবাদাম আসলে শিমজাতীয় বীজ। চিনাবাদাম মাটির নীচে জন্মায়।

প্রায় ৩৫০০ বছর আগে দক্ষিণ আমেরিকায় চিনাবাদামের উৎপত্তি ঘটে। ১৭০০ খ্রিস্টপূর্বাব্দের দিকে উত্তর আমেরিকায় চিনাবাদাম সবার কাছে জনপ্রিয় হয়ে ওঠে। তখনও চিনাবাদাম বাণিজ্য শুরু হয়নি।


আমেরিকার বিখ্যাত পি.টি.বার্নামের উদ্যোগে তার সার্কাস অনুষ্ঠানে প্রথম চিনাবাদাম ভাজা বিক্রি শুরু হয়। এরপর থেকে স্ন্যাকস হিসেবে চিনাবাদামের জনপ্রিয়তা বৃদ্ধি পায়।


পি.টি.বার্নামের উদ্যোগে বিভিন্ন বেসবেল গেমের সময়ও বিক্রি করা হতো বাদাম। তখনও আমেরিকানরা অবসর কাটাতে বেসবল গেম খেলা দেখতেন।

১৯০৪ সালে সেন্ট লুইস ওয়ার্ল্ডস মেলায় পিনাট বাটার বিক্রি শুরু হয়। তখন থেকেই শুরু। এরপর চিনাবাদাম বাণিজ্যিকভাবে সারাদেশে ছড়িয়ে পড়ে। এখন প্রায় সবদেশেই চিনাবাদাম উৎপাদন করা হয়।

বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে চিনাবাদাম খামারের মূল্য প্রায় এক বিলিয়ন ডলারেরও বেশি। এটি খুব লাভজনক একটি ব্যবসা।


চিনাবাদাম কেন খাবেন?

>> চিনাবাদামে প্রচুর পরিমাণ ভিটামিন, অ্যান্টি-অক্সিডেন্ট, কার্বো-হাইড্রেট ও প্রোটিন থাকেআছে। প্রতিদিন এক মুঠো চিনাবাদাম খেলে শরীর অনেক অসুখ থেকে বাঁচবে।

>> শরীরের মাত্রাধিক কোলেস্টেরল হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ওজন বৃদ্ধি ও ডায়াবেটিস এর মতো কঠিন রোগ সৃষ্টি করে। চিনাবাদামের অসাধারণ কার্যকরী ফ্যাট শরীর থেকে কোলেস্টেরল কমাতে সাহায্য করে।

>> এই বাদাম শরীরের চর্বি কমাতেও সাহায্য করে। প্রতিদিন একমুঠো চিনাবাদাম খেলে পেটও দীর্ঘক্ষণ ভরা থাকবে আবার ওজনও কমবে।

>> রাতে ১০-১৫টি বাদাম পানিতে ভিজিয়ে রেখে সকালে খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে। চিনাবাদামের অ্যান্টি অক্সিডেন্ট ডায়াবেটিস নির্মূলে বিশেষভাবে কার্যকরী।

>> চিনা বাদামে প্রচুর পরিমাণ বি ৩ আছে। যা মস্তিষ্কের সুস্বাস্থ্য নিশ্চিত করে। প্রতিদিন চিনাবাদাম বা এর মাখন খেলে মস্তিস্কের স্বাস্থ্য ভালো থাকে।

>> শরীরে সঠিক পরিমাণ পুষ্টি না থাকলে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। চিনাবাদামের অ্যান্টি অক্সিডেন্ট শরীরে কঠিন রোগকে বাসা বাধতে বাঁধা দেয়। তাই প্রতিদিন চিনাবাদাম খেয়ে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ান।

>> এছাড়াও ক্যানসারের মতো রোগ দূরে রাখে বাদাম। এতে থাকা অ্যান্টি অক্সিডেন্ট ক্যানসারের কোষকে বেড়ে উঠতে দেয় না। পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।

>> চিনাবাদামে থাকা অ্যান্টি অক্সিডেন্ট শরীরের অ্যাক্সিডেটিভ স্ট্রেস কমিয়ে কোষদের ক্ষত রোধ করে। একইসঙ্গে ত্বকের বয়স কমাতেও সাহায্য করে থাকে।

>> হাড়ের স্বাস্থ্যের উন্নতি ঘটায় চিনাবাদাম। বেশ কিছু গবেষণায় দেখা গেছে, বাদামে উপস্থিত ফসফরাস শরীরে প্রবেশ করার পর এমন কিছু কাজ করে যার প্রভাবে হাড়ের ক্ষমতা বৃদ্ধি পেতে শুরু করে।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এইচ

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত