আপডেট :

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

        এআই নিয়ন্ত্রণে বড় পদক্ষেপ নিউজমের, উন্নত মডেলে ‘কিল সুইচ’ তৈরির উদ্যোগ

        সান ফার্নান্দো ভ্যালিতে মেট্রো বাসসহ ৩ গাড়ির সংঘর্ষ, আহত ৭

        চাকরি ছাড়ার ঘোষণা দিয়েছিলেন কয়েক মাস আগে, এবার আদালত ভবনেই মিলল মিসৌরির প্রসিকিউটরের মরদেহ

        বাড়িতে অস্ত্র, মাদক ও ভয়ংকর ভিডিও—ফিলাডেলফিয়ায় নিখোঁজ ৫ নারীকে নিয়ে পুলিশের উদ্বেগ

        ‘সন্তানদের হত্যার বিষয়ে আমার কোনো সন্দেহই ছিল না’: লিন্ডসে ক্ল্যান্সির মামলার জুরি

        গলিয়ে বিক্রি করার আগেই ৫০ হাজার ডলারের যিশুর মূর্তি উদ্ধারে পুলিশের অভিযান

        ভয়াবহ উপকূলীয় ক্ষয়ে অরেঞ্জ কাউন্টিতে জরুরি অবস্থা জারি

        লস এঞ্জেলেসে বাস দুর্ঘটনা ও হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ৫ জনের স্মরণে আবেগঘন মোমবাতি প্রজ্বালন

        সৌদি আরবের কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন ট্রাম্প প্রশাসনের

        ওয়াশিংটনের বিমানবন্দরে রানওয়ের ওপর ড্রোন দেখা যাওয়ায় ২০ মিনিট বন্ধ ছিল ফ্লাইট

        ট্রাম্পের আইসিই প্রধানের মনোনয়ন প্রত্যাহার করল হোয়াইট হাউস

        জাতিসংঘ অধিবেশনে আব্বাসের যোগদানেও বাধা, ফিলিস্তিনি কর্মকর্তাদের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র

        রেকর্ড উচ্চতায় মার্কিন পরিবারের আয়, দারিদ্র্যও নেমেছে সর্বনিম্নে

        মার্কিন প্রতিষ্ঠানের ৫ মিনিটের কলে ৮০ কর্মী ছাঁটাই! চাকরি গেল পুরো ভারতীয় টিমের

        চাঁদের আশপাশেও যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র! মার্কিন সেনাদের সতর্ক

        ২ ডলারের টিকিটে ১.০৪ বিলিয়ন ডলার জিতেও এক মাস নীরব ছিলেন ইলিনয়ের ভাগ্যবান

চুমুর মাধ্যমে ছড়িয়ে পড়ছে ক্যান্সারের ভাইরাস

চুমুর মাধ্যমে ছড়িয়ে পড়ছে ক্যান্সারের ভাইরাস

চিকিৎসা বিজ্ঞানের নতুন আবিষ্কার

সারাবিশ্বের শীর্ষ চিকিৎসকরা এ বিষয়ে
একমত হয়েছেন যে, চুমুর মাধ্যমেই মানুষের
দেহে পাপিললোমা ভাইরাস ছড়িয়ে যাচ্ছে
সুনামির মতোই। এই ভাইরাসকে সংক্ষেপে
এইচপিভি বলে চিহ্নিত করেছেন তারা।
মাথা ও ঘাড়ে ক্যান্সার হবার আশঙ্কা
অন্তত চুমুর কারণে পাপিললোমা ভাইরাস
আপনার শরীরে যদি ছড়িয়ে পড়ে তাহলে তা
আড়াই’শ গুণ বেশি হবার আশঙ্কা করছেন
চিকিৎসকরা।
এতদিন বলা হত পান বা ধূমপানজনিত কারণে
ক্যান্সার হবার সম্ভাবনা বেশি। কিন্তু
আপনি যত বেশি মানুষকে চুমু খাবেন তত
বেশি ক্যান্সার হবার আশঙ্কা বেশি
থাকবে। কারণ চুমুর মাধ্যমেই আপনার শরীরে
এইচপিভি ভাইরাস প্রবেশ করতে পারে।
ব্রিটেনের রয়াল ডারউইন হাসপাতালের
মস্তিষ্ক ও ঘাড় অস্ত্রপচারের প্রধান
চিকিৎসক ড. মাহিবান থমাস বলছেন, সদয়
হিসেবে পরিচিত ফ্রেঞ্চ কিস বা চুমুর
কারণে এইচপিভি ভাইরাস ছড়িয়ে পড়ার
মাধ্যমে মস্তিষ্ক ও ঘাড়ে ক্যান্সার হবার
আশঙ্কা অন্তত ৭০ ভাগ বেশি।
ড. থমাস ডেইলি মেইল অস্ট্রেলিয়াকে
জানান, যদি আপনি চুমুর মাধ্যমে এইচপিভি
ভাইরাসে আক্রান্ত হন তাহলে ওই ভাইরাস
ক্রমশ মস্তিষ্ক ও ঘাড়ে ক্যান্সারে
রুপান্তরিত হতে থাকে। কিন্তু এধরনের
ভাইরাস আপনার শরীরে প্রবেশের সুযোগ না
পেলে তার আশঙ্কা আড়াই’শ গুণ কমে যায়।
আবার সারভাইকাল ক্যান্সার সবচেয়ে
বেশি মানুষকে আক্রান্ত করলেও এইচপিভি
ভাইরাস চুমুর মাধ্যমে সহজেই নারী ও পুরুষ
উভয়ের শরীরে প্রবেশ করতে পারে। অন্তত
শ’খানেক ভাইরাসের মধ্যে ৮টি বেশ
শক্তিশালী এইচপিভি ভাইরাস রয়েছে
যাদের কারণে ক্যান্সার মানবদেহে ছড়িয়ে
পড়ে।
দি সেন্টারস ফর ডিজিস কন্ট্রোল এন্ড
প্রিভেনশন এক জরিপে বলছে মুখমেহনের
মাধ্যমেও এইচপিভি ভাইরাস ছড়িয়ে পড়তে
পারে আবার ফ্রেঞ্চ কিস বা স্বাভাবিক
চুমুর মাধ্যমে তা সংক্রামক হয়ে উঠতে
পারে। অর্থাৎ আপনি কাকে চুমু খাচ্ছেন তা
বিবেচ্য। ড. থমাস সাবধান করে বলছেন,
যৌন সম্পর্ক না গড়লেও জড়িয়ে ধরে চুমু
খেলেও এধরনের এইচপিভি ভাইরাস ছড়িয়ে
পড়তে পারে। শুধু যুক্তরাষ্ট্রেই মস্তিষ্ক
কিংবা ঘাড়ে ক্যান্সার হয়েছে এমন
রোগিদের সত্তর ভাগ প্রথমে এইচভিপি
ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। কিন্তু
এধরনের তথ্য পাওয়ার আগে ধূমপান ও পানের
অভ্যাসকেই ক্যান্সারের প্রধান কারণ মনে
করা হত। আবার এইচভিপি ভাইরাসে কেউ
আক্রান্ত হলে তার ক্যান্সার হবার আশঙ্কা
যারা এই ভাইরাসে আক্রান্ত হননি তাদের
চেয়ে আড়াই’শ গুণ বেশি।
ড. থমাস নিউইয়র্ক টাইমস নিউজকে সোমবার
বিশ্ব মস্তিষ্ক ও ঘাড় ক্যান্সার দিবস
উপলক্ষে এসব তথ্য দিয়ে বলেন, ২০১১ সালে
অস্ট্রেলিয়ায় ৩ হাজার ১২১ জন মস্তিষ্ক ও
ঘাড়ে ক্যান্সার রয়েছে এমন রোগী খুঁজে
পাওয়া যায় যারা অতিরিক্ত ধূমপান, মদপান,
রোদে বেশি থাকা, এ্যাসবেসটস ব্যবহার
করা ও এইচভিপি ভাইরাসে আক্রান্ত
হয়েছিলেন। কিন্তু যৌনসম্পর্ক আদৌ গড়ে
ওঠেনি এমন বন্ধু বান্ধবী যারা চুমুতে অভ্যস্ত
তাদের মধ্যেও আশঙ্কাজনক হারে এইচপিভি
ভাইরাস ছড়িয়ে পড়ায় বিষয়টি
চিকিৎসকদের ভাবিয়ে তুলছে।
অস্ট্রেলিয়া সরকার ইতিমধ্যে ১২ থেকে ১৩
বছরের ছেলেমেয়েদের এইচিপিভি রোধে
টিকা দেয়ার জন্যে বিশেষ বরাদ্দ দিয়েছে।
এ টিকা তাদের সারভাইকাল ক্যান্সার
ছাড়াও ব্যক্তিগত অঙ্গ ও পায়ুপথে ক্যান্সার
থেকে রক্ষা করবে। ডেইলি মেইল

শেয়ার করুন

পাঠকের মতামত