আপডেট :

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

        ১১০ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ, ১২ অঙ্গরাজ্যের মামলার নিষ্পত্তি

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

অজান্তেই ঘুমের ওষুধে যে ক্ষতি

অজান্তেই ঘুমের ওষুধে যে ক্ষতি

ঘুম আমাদের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ। ঘুম ঠিকমতো না হলে কোনো কাজেই যেন মনোযোগ দেওয়া যায় না। বর্তমান সময়ে কমবেশি সব বয়সীদেরই ঘুমের সমস্যা দেখা যায়। মানসিক চাপ, দৈনিন্দন ব্যস্ততা ইত্যাদি অনেক কারণেই ঘুম হয় না ঠিকঠাক, যার ফলে ক্লান্তি ঘিরে ধরে সহজেই। আর এ সমস্যা থেকে মুক্তি পেতেই অনেকে সমাধান হিসেবে বেছে নেন ঘুমের ওষুধ। চিকিৎসকদের ভাষ্যমতে, ঘুমের জন্য ওষুধের ওপর নির্ভারতা শরীরে বিপদ ডেকে আনে। নিয়ম ছাড়া ঘুমের ওষুধ খেলে, তা কর্টিসল হরমোন ক্ষরণে সহায়তা করার পাশাপাশি মেজাজ খিটখিটে হওয়াসহ অনেক সমস্যার কারণ হতে পারে। এ ছাড়াও ঘুমের ওষুধের ওপর নির্ভর হয়ে পড়ার একটা অভ্যাস তৈরি হয়ে যায়।

এ বিষয়ে কথা হয় টাঙ্গাইলের সখিপুর উপজেলার সহকারী সার্জন ড. রেজাউন নবীর সঙ্গে। তিনি নিয়মিত ঘুমের ওষুধ খেলে শরীরে কি ধরনের ক্ষতি হতে পারে সে বিষয়ে আরটিভি নিউজকে বিস্তারিত জানিয়েছেন। নিয়মিত ঘুমের ওষুধ খেলে শরীরে কি ধরনের ক্ষতি হতে পারে জেনে নিন-

মানসিক অবসাদ : নিয়মিত ঘুমের ওষুধ সেবনে মানসিক অবসাদ তৈরি হয়। শরীরে প্রয়োজনের বেশি কর্টিসল (হরমোন) ক্ষরিত হয়। যা মানসিক অবসাদের জন্য দায়ী।

আসক্তি : নিয়মিত ঘুমের ওষুধ সেবনে তা আসক্তিতে পরিণত হয়। যা শরীরের জন্য খুবই ক্ষতিকর। তাই চিকিৎসকের পরামর্শ ছাড়া কখনই ঘুমের ওষুধ সেবন করা যাবে না।

মেজাজ খিটখিটে : দীর্ঘদিন ঘুমের ওষুধ সেবন করলে তা শরীরের সঙ্গে মেজাজ খিটখিটে করতে সাহায্য করে। যা শরীরের জন্য ক্ষতিকারক।

খাবারে অনীহা : নিয়মিত ঘুমের ওষুধ সেবনের ফলে একসময় খাবারের অনীহা তৈরি হয়। এর ফলে শরীর দুর্বল হয়ে যায়।

হজমের সমস্যা : ঘুমের ওষুধ দীর্ঘদিন সেবনের কারণে খাবার হজম হতে সমস্যা হয়।

ওষুধে অভ্যস্ততা : অনেকেই আছেন যারা চিকিৎসকের পরামর্শের বাহিরেও দীর্ঘদিন ঘুমের ওষুধ সেবন করেন। যা একটা সময়ে অভ্যাসে পরিণত হয়ে যায়। তখন ওষুধ ছাড়া একদমই ঘুম আসতে চায় না।

ঘুমের সমস্যায় কখন চিকিৎসকের কাছে যাবেন : কারও যদি সাত থেকে দশ দিন সঠিকভাবে ঘুম না হয়, সেক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

শেয়ার করুন

পাঠকের মতামত