আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

কোষ্ঠকাঠিন্য ও কোলন ক্যানসার ঠেকাতে শিম

কোষ্ঠকাঠিন্য ও কোলন ক্যানসার ঠেকাতে শিম

শিম অতিপরিচিত একটি শীতকালীন সবজি। যদিও আজকাল সারা বছর এটি পাওয়া যায়; তবু শীতে বেশি পাওয়া যায় বলে সবার ক্রয়ক্ষমতার মধ্যে থাকে। তাই রোগ প্রতিরোধ ও নিরাময়ের জন্য এই সবজি গ্রহণ করা উচিত। যাঁদের খাদ্যতালিকায় প্রতিদিন শিম থাকে, রোগবালাই একটু দূরে থাকবে তাঁদের কাছ থেকে। নানা গুণাগুণে ভরা শিম কোষ্ঠকাঠিন্য ও কোলন ক্যানসার প্রতিরোধ করে এবং ওজন কমায়। ভর্তা, ভাজি বা রান্না—যেভাবে পরিবেশন করা হোক, খাবারের পদ হিসেবে শিম অতুলনীয়।শিমভর্তা অপছন্দ, এমন লোক খুঁজে পাওয়া কঠিন। মৌসুমের শুরুতে বাজারে আসা কচি শিম দিয়ে মাছের ঝোল অতি উপাদেয়। আবার যাঁরা নিরামিষভোজী, শিম তাঁদের খাদ্যতালিকায় রাখতে হয়। কারণ, সুস্বাদু এই সবজি আমিষের বড় উৎস।

শিমে আছে প্রচুর পরিমাণে প্রোটিন, আঁশ, ভিটামিন ও খনিজ লবণ। প্রসূতি নারীদের অনেকে গর্ভকালীন তিন–চার মাস বমিভাবের জন্য মাছ-মাংস খেতে পারেন না। আমিষের চাহিদা মেটাতে তাঁদের খাদ্যতালিকায় প্রতিদিন শিম রাখা যেতে পারে। এ ছাড়া বাড়ন্ত শিশু ও প্রবীণ ব্যক্তিদের খাবারে আমিষের চাহিদা মেটাতে নিয়মিত শিম রাখা উচিত।

যেসব রোগে বিশেষ উপকারী
পাচক আঁশ বা ডায়েটারি ফাইবার থাকায় কোষ্ঠকাঠিন্যে আক্রান্ত রোগীদের জন্য শিম খুবই উপকারী। শিমের বীজে অ্যান্টি-অক্সিডেন্ট, অ্যান্টি-ইনফ্লামেটরি—এ দুটো উপাদান থাকায় হৃদ্‌রোগ নিয়ন্ত্রণ করে। এ ছাড়া কোলন ক্যানসার প্রতিরোধে শিম কার্যকর। প্রচুর আঁশ থাকায় শিম কোলেস্টেরল কমাতে সহায়তা করে ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে। শিমে পাওয়া যায় ভিটামিন এ; যা দৃষ্টিশক্তি ভালো রাখতে সহায়তা করে।

শীতে ত্বক হয়ে ওঠে শুষ্ক ও প্রাণহীন। নিয়মিত পুষ্টিগুণ বজায় রেখে শিম রান্না করে খেলে ত্বক ভালো থাকবে এবং চুল পড়া কমে যাবে। তা ছাড়া প্রতি ১০০ গ্রাম শিমে আছে ৪৮ কিলোক্যালরি। অন্যদিকে একই ওজনের ডিমে ১৭৩ কিলোক্যালরি ও মুরগির মাংসে রয়েছে ১০৯ কিলোক্যালরি। তাই যাঁরা ওজন কমাতে বা নিয়ন্ত্রণে রাখতে চান, তাঁদের জন্য কম ক্যালরির পুষ্টিকর খাবার হিসেবে শিম হতে পারে আদর্শ।

সতর্কতা: যাঁরা কিডনির জটিলতায় আক্রান্ত, তাঁরা চিকিৎসক অথবা পুষ্টিবিদের পরামর্শ নিয়ে শিম খাবেন।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত