আপডেট :

        কোরিয়াটাউনে মানসিক সংকটে থাকা ব্যক্তিকে গু লি, এলএপিডি কর্মকর্তার বিরুদ্ধে মামলা করবে না প্রসিকিউটররা

        ফ্যাসিবাদবিরোধী ঐক্য ফেরাতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের পরামর্শ শফিকুর রহমানের

        ইরানের তেল পরিবহনে নতুন বাধা, সমুদ্রে জাহাজ চলাচলে কঠোর বিধিনিষেধ যুক্তরাষ্ট্রের

        ক্যালিফোর্নিয়ায় নিষেধাজ্ঞার পর যুক্তরাষ্ট্রজুড়ে ফ্রিওয়ে থেকে চালকবিহীন ট্যাক্সি সরাল ওয়েমো

        তারেক রহমানের সঙ্গে শফিকুর রহমানের একান্ত বৈঠক, আলোচনায় যেসব বিষয়

        ক্যালিফোর্নিয়ায় অন্তঃসত্ত্বা মার্কিন নাগরিককে পিপার স্প্রে করলেন আইসিই কর্মকর্তা

        প্রমোদতরিতে বমি ও ডায়রিয়ায় আক্রান্ত ১৪৮, কারণ এখনো অজানা

        চীনে ট্রাম্পকে শি’র উষ্ণ অভ্যর্থনা, পায়ের ভঙ্গিতে কী ইঙ্গিত

        সিএমএ অ্যাওয়ার্ডস ২০২৬: সম্প্রচার, তারকাদের পরিবেশনা ও আয়োজনের সব তথ্য

        গভীর রাতে উত্তরার বাসায় অভিযান, গ্রেফতার সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ

        শৈশবে হামের টিকা নিয়েছেন, প্রাপ্তবয়স্ক অবস্থায় আবার টিকা নেওয়া প্রয়োজন কী না জানুন

        ইরানে যৌথ সামরিক হা মলা চায় ইসরায়েল, ওয়াশিংটনে প্রস্তাব দিলেন গোয়েন্দাপ্রধান

        ২৫ বছরেই চলে গেলেন জনপ্রিয় ইনফ্লুয়েন্সার কাটা আমাতিস্তা, তিন বছরের ক্যানসার লড়াইয়ের অবসান

        ১০০ দিনের পরিকল্পনায় গৃহহীনদের পুনর্বাসন, লস এঞ্জেলেসে কী কী বদলাতে চান রামান

        শক্তিশালী ঝড়ের আশঙ্কায় সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, বন্যা ও কাদাধস ঠেকাতে চলছে প্রস্তুতি

        স্পেসএক্সের পর ইতিহাস গড়তে যাচ্ছে অ্যানথ্রপিক, আইপিওতে কতটা এগিয়ে এআই কোম্পানিটি

        জিটিএ ৬ মুক্তির আগেই বিপাকে প্লেস্টেশন, নেটওয়ার্কে দেখা দিল একের পর এক বিভ্রাট

        সৌদি আরবের সঙ্গে যুক্তরাষ্ট্রের পারমাণবিক চুক্তির পরিদর্শন ব্যবস্থা সন্তোষজনক বলছে আইএইএ

        ৩০ বিলিয়ন ডলারের সম্পদে ভাগ চান সাবেক স্ত্রী, আইনি লড়াইয়ে রুশ ধনকুবের

        বাড়ির উঠানে পাহাড়ি সিংহের আনাগোনা, কেন ধরছে না বন্যপ্রাণী বিভাগ

দ্রুত ওজন কমাতে সকালের নাস্তায় মেনে চলুন এই ৫ টি নিয়ম !

দ্রুত ওজন কমাতে সকালের নাস্তায় মেনে চলুন এই ৫ টি নিয়ম !

একটু ওজন বেড়ে যাওয়ার সমস্যা নিয়ে অনেকেই বিপদে পড়ে থাকেন। এবং অল্প করেই ওজন যদি বাড়তেই থাকে তাহলে তা অবশ্যই চিন্তা করার বিষয়। তাই ওজন বেড়ে যাওয়ার কথা মাথায় রেখেই প্রতিদিনের কিছু নিয়মকানুন তৈরি করে নিতে হয়।সকালের নাস্তার আমাদের ওজন বাড়ার ওপর অনেক বড় প্রভাব কাজ করে। স্বাস্থ্যকর সকালের নাস্তা না খাওয়া এবং বিশেষ করে একেবারেই নাস্তা না খাওয়া বাড়িয়ে দেয় ওজন। তাই সকালের নাস্তার ব্যাপারে কিছু বিষয় জেনে রাখা উচিত সকলের। ওজন কমাতে চাইলে সকালের নাস্তায় মেনে চলা উচিত কিছু নিয়ম।
১) ৮ গ্রাম ফাইবার রাখুন নাস্তায়
সকালের নাস্তায় এমন কিছু খাওয়া উচিত যা অনেকটা সময় ধরে ক্ষুধা নিবারন করে। এতে করে স্বভাবতই দুপুরের খাবার কম খাওয়া হবে। এবং সেকারণেই সকালের নাস্তায় বেশি রাখা উচিত ফাইবার সমৃদ্ধ খাবার। তাই সকালের নাস্তায় অন্তত ৮ গ্রাম ফাইবার রাখার চেষ্টা করুন।
২) বেশ সকাল সকাল নাস্তা করে ফেলুন
ঘুম থেকে উঠার অন্তত ১ ঘণ্টার মধ্যে সকালের নাস্তা সেরে নেয়া স্বাস্থ্যের জন্য ভালো। এটি আমাদের হজমক্রিয়া সঠিকভাবে পরিচালনা করে এবং এর প্রভাব পড়ে ওজন বাড়ার ওপর। সকালে তাড়াতাড়ি নাস্তা করে ফেললে পরবর্তীতে অনেক বেশি মাত্রায় ক্ষুধা লাগে না যা আমাদের অস্বাস্থ্যকর খাওয়া থেকে বিরত রাখে। কারণ গবেষণায় দেখা যায়, যারা সকালের নাস্তা দেরি করে খান তাদের অনেক বেশি ক্ষুধার কারণে অস্বাস্থ্যকর এবং ক্যালরিযুক্ত খাবার খাওয়ার প্রবণতা বেশি।

৩) চিনিযুক্ত খাবার কম রাখুন নাস্তায়
চিনি যুক্ত খাবার সকালের নাস্তায় খেলে তা খানিকক্ষণের জন্য এনার্জি সরবরাহ করলেও কিছুক্ষণের মধ্যেই আবার ক্ষুধার উদ্রেক করে থাকে। এবং চিনিতে ক্যালরি বেশি থাকে। তাই সকালের নাস্তায় চিনিযুক্ত খাবার এড়িয়ে চলাই ভালো।
৪) প্রোটিন সমৃদ্ধ খাবার খান
সকালের নাস্তায় প্রোটিন সমৃদ্ধ খাবার বেশি রাখার চেষ্টা করুন। প্রোটিন সমৃদ্ধ খাবারে ক্যালরি কম থাকে এবং প্রোটিন অনেকটা সময় ধরে পেটে থাকে বলে ক্ষুধার উদ্রেক হয় না। এতে সাধারণ ভাবেই কম খাওয়া হয় যার প্রভাব পড়ে আপনার ওজনের ওপর।
৫) কখনোই সকালের নাস্তা বাদ দেবেন না
অনেকে ভাবেন সকালের নাস্তা না খেলে ওজন কমবে। কিন্তু এটি অনেক বড় একটি ভুল ধারণা। বরং সকালের নাস্তা না খেলে ওজন বেড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। সকালে নাস্তা না খাওয়ার কারণে আপনার ক্ষুধা অনেক বেড়ে যাবে যার ফলে দুপুরের খাবার আপনি না চাইলেও অনেক বেশি খেয়ে ফেলবেন। আর একবারে বেশি খাওয়ার কারণে ওজন বাড়বে। তাই সকালের নাস্তা কখনোই বাদ দেবেন না।

শেয়ার করুন

পাঠকের মতামত