আপডেট :

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

হজম সংক্রান্ত সমস্যা দূর করার ৬ টি সহজ উপায়

হজম সংক্রান্ত সমস্যা দূর করার ৬ টি সহজ উপায়

হজমের সমস্যায় কম বেশি সকলেই পড়ে থাকেন। একটু বেশি খেয়ে ফেললে কিংবা স্বাভাবিকের চাইতে একটু বেশি ভাজাপোড়া খাবার খাওয়ার অভ্যাস থাকলে কিছুদিন পরপরই হজমের সমস্যায় পড়তে দেখা যায় অনেককেই। এইসকল হজম সমস্যা সমাধানের রয়েছে কিছু প্রাকৃতিক সহজ উপায়। কিছু ছোট্ট কাজে হজমশক্তি বাড়িয়ে নিয়ে খুব সহজেই মুক্ত থাকা যায় হজম সংক্রান্ত সমস্যা থেকে।

১) খাবার অনেক বেশি চিবিয়ে খান

অনেকেই খাবার দুয়েকবার চিবিয়ে গিলে ফেলেন। এতে করে হজমের সমস্যা অনেক বেশি বেড়ে যায়। এই কাজটি হজমের সমস্যা বাড়িয়ে তোলে। তাই খাবার খাওয়ার সময় যতোটা বেশি চিবিয়ে খাওয়া যায় ততোই আপনার হজমের জন্য ভালো।

২) ক্যালসিয়াম যুক্ত খাবার খান

ক্যালসিয়াম আমাদের হজমশক্তি উন্নত করতে বিশেষভাবে কার্যকর। ক্যালসিয়াম আমাদের পরিপাকতন্ত্রকে সঠিকভাবে পরিচালনা করতেও বেশ সহায়তা করে।

৩) প্রসেসড খাবার খাওয়া বন্ধ করুন

টিনজাত প্রসেসড খাবার খেলে হজমে সমস্যা বেড়ে যাওয়ার সম্ভাবনা দেখা দেয়। কারণ খাবারগুলো যখন প্রসেস করা হয় তখন অনেক কেমিক্যাল ব্যবহার করা হয়ে থাকে। এইসকল প্রসেস করা খাবারের কারণে হজমে সমস্যা পাশাপাশি পরিপাকতন্ত্র তার কর্মক্ষমতা হারাতে পারে।

৪) গ্রিন টী পান করুন

হজমশক্তি বাড়ানো এবং হজমসংক্রান্ত সমস্যা এড়াতে গ্রিন টী এর তুলনা নেই। অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ এই গ্রিন টি হজমশক্তি বাড়ায় এবং আমাদের পরিপাকতন্ত্র সুস্থ রাখতে সহায়তা করে। যদি হাতের কাছে গ্রিন টি না পান তবে আদা চা পান করে নিতে পারেন। এতেও অনেক ভালো ফল পাবেন।

৫) ঝাল খাবার খান

গ্রিন স্টেট ইউনিভার্সিটির একটি গবেষণায় দেখা যায় মরিচের ক্যাপসাইসিন হজমশক্তি উন্নত করতে অনেক বেশি কার্যকরী। খাবার বুঝে শুনে একটু ঝাল দিয়ে খেতে পারলে স্বাভাবিকভাবেই হজমের সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব।

৬) শাকসবজির পরিমাণ বাড়িয়ে দিন

শাকসবজি খেলে হজমের সমস্যা আপনাআপনিই কমে আসে অনেকটা। কারণ শাকসবজি দ্রুত হজম হয় এবং হজমশক্তি বৃদ্ধি করতে সহায়তা করে থাকে। সব চাইতে ভালো হয় যদি কাঁচা যেসকল সবজি খাওয়া যায় তা খেতে পারলে। এতে হজমশক্তি আরও উন্নত হয়।

শেয়ার করুন

পাঠকের মতামত