আপডেট :

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

        হারিকেন ইসাইয়াসের তাণ্ডবে যুক্তরাষ্ট্রে চারজনের মৃ ত্যু, বিদ্যুৎহীন পাঁচ লাখ মানুষ

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

জেনে নিন চকলেটের ৫টি উপকারিতা

জেনে নিন চকলেটের ৫টি উপকারিতা

কোকোয়া সমৃদ্ধ ডার্ক চকলেট রক্তনালীর কাজের উন্নতি ঘটায়।
ছোট বড় নির্বিশেষে প্রায় সকল মানুষই চকলেট খাওয়া পছন্দ করে। বিজ্ঞানের মতে চকলেট খাওয়া স্বাস্থ্যের জন্য ও উপকারী, তবে সেটা হতে হবে ডার্ক চকলেট। কেন চকলেট খাওয়া স্বাস্থ্যের জন্য উপকারী তা জেনে নিই চলুন।
১। এটি আপনার হৃদপিণ্ডকে সুস্থ রাখবেযদি আপনি দীর্ঘজীবী হতে চান এবং স্বাস্থ্যবান থাকতে চান তাহলে আপনার ডায়েটের প্রতি খেয়াল রাখতে হবে। ভালো খবর হচ্ছে প্রতিদিন অল্প পরিমাণে চকলেট খেয়ে আপনি আপনার হৃদপিণ্ডকে সুস্থ রাখতে পারেন। বিভিন্ন গবেষণায় নিশ্চিত করা হয়েছে যে, কোকোয়া সমৃদ্ধ ডার্ক চকলেট রক্তনালীর কাজের উন্নতি ঘটায়, রক্তচাপ ও কোলেস্টেরলের মাত্রা কমায় এবং ইনসুলিনের মাত্রা কমে যাওয়া হ্রাস করে।
২। আলঝেইমার্সকে দূরে রাখতে পারেএই বিষয়ে হালকা কিছু গবেষণা হয়েছে। আরো কিছু নির্দিষ্ট গবেষণা হওয়া প্রয়োজন এই বিষয়ের সমর্থনে। রেসভেরাট্রল এমন একটি রাসায়নিক যা ডার্ক চকলেটে থাকে। এটি মানসিক দক্ষতা কমার হার কমায় এবং ডিমেনশিয়ার বৃদ্ধিকে ধীর করে দেয়। তাই আপনার ডিনারে খেতে পারেন ডার্ক চকলেট।
৩। উদরের ক্যান্সার প্রতিরোধ করেগবেষণায় দেখা গেছে যে, প্রতিদিন দুপুরে অফিসে ডার্ক চকলেট খাওয়া রোগ হওয়া থেকে সুরক্ষা দিতে পারে, বিশেষ করে পেটের ক্যান্সারের ক্ষেত্রে। কারণ ডার্ক চকলেট পলিফেনলে ভরপুর থাকে।
৪। মেজাজের উন্নতি ঘটায়বিজ্ঞান বলছে যে, ডার্ক চকলেট খেলে মস্তিস্কে এন্ডোরফিনের মাত্রা বৃদ্ধি পায় এবং আপনাকে ভালো অনুভূতি দেয়। তবে এর অর্থ এই নয় যে, আপনি ফ্যামিলি সাইজের ডেইরী মিল্ক খাবেন।
৫। আপনাকে স্লিম হতে সাহায্য করেআপনার হয়তো শুনতে অবাক লাগছে যে, চকলেট খেয়ে শুকানো যায়! আসলেই ওজন কমানোর জন্য চকলেট খাওয়া একটি ভালো উপায়।  যদিও এটি সীমিত পরিমাণে খাওয়া উচিৎ, গবেষণায় দেখা গেছে যে, চকলেটের মত খাবার খাওয়া কমিয়ে দিয়ে ওজন কমানোর চেষ্টা করলে, কিছুদিন পরেই আর এই ডায়েট অনুসরণ করা সম্ভব হয়না।
এছাড়াও চকলেট যে খুবই সুস্বাদু খাবার তাতো আমরা সবাই এক বাক্যে স্বীকার করবো, তাইনা।

শেয়ার করুন

পাঠকের মতামত