আপডেট :

        আদিবাসী সংরক্ষিত এলাকায় সীমান্ত দেয়াল: ট্রাম্প প্রশাসনের পক্ষে আদালতের রায়

        ৫ ফ্রিওয়েতে ৮ লাখ ডলারের কোকেন জব্দ, গ্রেপ্তার চালক

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ফের তীব্র গরম, ১০৫ ডিগ্রি পর্যন্ত উঠতে পারে তাপমাত্রা

        যুক্তরাষ্ট্র বয়কট করছেন অনেক কানাডিয়ান, ভ্রমণে বেছে নিচ্ছেন নতুন গন্তব্য

        ভার্জিনিয়া স্টেট ইউনিভার্সিটিতে গুলিতে আহত ৫, একাধিক সন্দেহভাজন পলাতক

        হাওয়াইয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় লালা, ৩৪ বছর পর সরাসরি আঘাতের আশঙ্কা

        দক্ষিণ লস এঞ্জেলেসের স্কুলে বন্দুকসহ শিক্ষার্থী আটক

        ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচনে বেসেরার বড় ব্যবধান, পিছিয়ে হিলটন

        লস এঞ্জেলেসে অভিযানে প্রায় ২ লাখ ডলারের চোরাই পণ্য উদ্ধার

        হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারোলিন লেভিট পদ ছাড়ছেন

        টেক্সাসে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

        ক্যালিফোর্নিয়ায় উবার-লিফট চালকদের ইউনিয়ন গঠনের পথে বড় অগ্রগতি

        লস এঞ্জেলেস বিমানবন্দরে ফেডারেল সরকারের ২৬৯ মিলিয়ন ডলার অনুদান

        লস এঞ্জেলেসের সান ভ্যালিতে গৃহহীনদের জন্য নতুন ছোট ঘরের গ্রাম

        ২০২৭ সাল থেকে ক্যালিফোর্নিয়ায় সর্বনিম্ন মজুরি হবে ঘণ্টায় ১৭.৪০ ডলার

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

জানতে চান গ্রীন টি পানে কি হয়

জানতে চান গ্রীন টি পানে কি হয়

চা শব্দটি শুনলেই যেন তেষ্টা পেয়ে যায় আর চোখের সামনে ভেসে উঠে এক কাপ ধুমায়িত গরম চা৷ সকালে চা না হলে ঠিকমতো ঘুমই ভাঙে না৷ কাজের ফাঁকে মস্তিষ্ক সচল রাখতে চায়ের তুলনা নেই একথা চা প্রেমীদের অনেকেই বলেন৷ শোনা যায় কবি, সাহিত্যিক বা লেখকদের গরম চা না হলে নাকি তাঁদের লেখাই আসে না৷ আর এই চায়ের সাথে যদি হয় মচমচে ঝাল মুড়ি আর সিঙ্গারা তা হলেতো কথাই নেই।


এছাড়াও মাথা ব্যথা বা শরীর ম্যাজম্যাজ করলে প্রথমেই আমাদের কিসের কথা মনে পড়ে? ঘন দুধ আর চিনি দিয়ে তৈরি এক কাপ গরম চা, দার্জিলিং, আসাম চা বা অন্য কোন কালো চা৷ আর এই চায়ের সাথে কিন্তু আমরা সবাই পরিচিত বিশেষ করে উপমহাদেশের চা ভক্তরা৷ জার্মানরা অবশ্য আমাদের মতো সেভাবে চা পান করেন না, ওদের চা হয় হয় খুব হালকা লিকারচিনিসহ বা চিনি ছাড়া৷ তবে আজ আমরা আপনাদের শোনাবো জার্মানদের গ্রীন টি বা সবুজ চা পানের কথা৷


বিশ্বজুড়ে গ্রীন টি-এর জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে৷ বিশেষ করে স্বাস্থ্য সচেতন মানুষদের কাছে৷ আর এই চায়ের প্রতি এই প্রজন্মের ছেলে মেয়েদেরও বেশ আগ্রহ দেখা যাচ্ছে৷ বলা যায় ফিগার ঠিক রাখতে অনেকেই এইগ্রীন টি-এর প্রতি বেশি ঝুঁকছেন৷ জাপানি দার্শনিক কাকুসো ওকাকুরা বলেছেন, গ্রীন টি প্রথমে ছিল ওষুধ, তারপর পানীয়তে পরিণত হয়েছে৷ গ্রীন টির রয়েছে নানা গুণ- নিয়মিত এই চা পানে শরীরে ভালোভাবে রক্ত চলাচল করে৷ পেট পরিষ্কার থাকে আর মস্তিষ্ককে রাখে সচল৷ এই চা কেবল পিপাসাই মেটায় না দূর করে ক্লান্তি৷ এই তথ্যগুলো বিভিন্ন গবেষণার মধ্যে দিয়ে বেরিয়ে এসেছে৷


জাপানের একটি গবেষণায় দেখা গেছে টহোকু বিশ্ববিদ্যালয়ের ডা. শিনিচি কুরিয়ামা বলেছেন, যারা দিনে দুই কাপের বেশি গ্রীন টি পান করেন তারা মানসিকভাবে অনেক বেশি ফিট৷ তিনি একথাও বলেছেন, যারা শারীরিক এবং মানসিকভাবে ফিট তাদের জন্য গ্রীন টি বেশি উপকারে আসে৷ গ্রীন টি ইমিউন সিস্টেমকে আরো শক্তিশালী করে৷ তবে এই চা নিয়মিত পান করতে হবে৷ এতে রয়েছে ভিটামিন এ, ই, সি, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ছাড়াও বিভিন্ন মিনারেল যা প্রতিটি মানুষের শরীরেই প্রয়োজন৷ স্বাস্হ্য ঠিক রাখতে সাহায্য তো করেই এমনকি নিয়মিত এই চা পান মানুষের আয়ু বাড়াতেও ভূমিকা রাখে৷ শুধু চায়ের জন্য রয়েছে জার্মানিতে কিছু বিশেষ দোকান৷ সেসব দোকানে মন ভোলানো সুন্দর কাপে গরম চা টেস্ট করে দেখারও ব্যবস্থা থাকে৷ বেশির ভাগ গ্রীন টি আমদানি করা হয় চীন থেকে। তারপর রয়েছে জাপানের স্থান৷


চীন থেকে আমদানি লুং শিং, মু- ডান, মাউ ফেং, জেসমিন ইত্যাদি৷ জাপান থেকে আসা চায়ের মধ্যে রয়েছে সেনচা, বানচা, কোকাইচা আরো কত কি।

 

শেয়ার করুন

পাঠকের মতামত