আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

চীন-যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিশ্বকে বিপর্যয়ের মুখে ফেলবে: চীনের প্রতিরক্ষামন্ত্রী

চীন-যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিশ্বকে বিপর্যয়ের মুখে ফেলবে: চীনের প্রতিরক্ষামন্ত্রী

চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ বা সংঘাত উভয় দেশ এবং সারা বিশ্বকে বিপর্যয়ের মুখে ফেলবে বলে হুঁশিয়ারি দিলেন চীনের প্রতিরক্ষামন্ত্রী উয়েই ফেনঘে।

রোববার সিঙ্গাপুরে এশিয়ার বৃহত্তম প্রতিরক্ষা সম্মেলন শাংগ্রি-লা ডায়ালগে বক্তব্য প্রদানের সময় তিনি এই হুঁশিয়ারি দেন বলে জানিয়েছে যুক্তরাজ্যের সংবাদপত্র ইন্ডিপেন্ডেন্ট।

উয়েই ফেনঘে জানান, চায়না আক্রমণের শিকার না হওয়া পর্যন্ত আক্রমণ করবে না। যদি যুক্তরাষ্ট্র যুদ্ধ চায়, তবে চীন এর শেষ দেখে ছাড়বে।

কিন্তু যুক্তরাষ্ট্র যদি আলোচনা করতে চায়, তবে চীন দেশটির জন্য আলোচনার দরজা সবসময় খোলা রাখবে বলেও উল্লেখ করেন তিনি।

চীনের প্রতিরক্ষামন্ত্রী বলেন, চীনকে বিভক্ত করার কোনও প্রচেষ্টা সফল হবে না। তাইওয়ানের প্রশ্নে কারও কোনও ধরনের হস্তক্ষেপ, তার অবধারিত ধ্বংস ডেকে আনবে।

তিনি আরও বলেন, যদি কেউ চীন থেকে তাইওয়ানকে বিভক্ত করার সাহস দেখায়, তবে চীনের সেনাবাহিনীর কাছে যুদ্ধ ছাড়া আর কোনও উপায় থাকবে না।

তাইওয়ানের নিজস্ব পতাকা, মুদ্রা ও সরকার থাকলেও পূর্ব এবং দক্ষিণ চীন সাগরের মাঝে অবস্থিত এই দ্বীপের স্বাধীনতা কখনও মেনে নেয়নি বেইজিং।

তাই চীন থেকে তাইওয়ানকে বিচ্ছিন্নকারী জলপ্রণালীতে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর টহলদারি মাথাব্যথার কারণ হয়েছে বেইজিংয়ের।

তাইওয়ান স্বাধীনতা ঘোষণা করলে যুদ্ধ করতেও পিছপা হবে না বলেও ইতোমধ্যে একাধিক বার জানানো হয়েছে চীনের পক্ষ থেকে।

শেয়ার করুন

পাঠকের মতামত