আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

হংকংয়ের নির্বাচনে গণতন্ত্রপন্থীদের জয়

হংকংয়ের নির্বাচনে গণতন্ত্রপন্থীদের জয়


হংকংয়ের ডিস্ট্রিক্ট কাউন্সিল নির্বাচনে ব্যাপক সাফল্য পেয়েছে গণতন্ত্রপন্থী প্রার্থীরা। এ পর্যন্ত ঘোষিত ২৪১ আসনের ফলাফলে ২০১টিতেই জয় পেয়েছে গণতন্ত্রপন্থীরা।

অন্যদিকে বেইজিংপন্থীরা সংখ্যাগরিষ্ঠাতা পেয়েছে মাত্র ২৮টি আসনে। রোববারের নির্বাচনে রেকর্ড ৭১ শতাংশের বেশি ভোটার উপস্থিতির কথা জানিয়েছে নির্বাচন কমিশন।

হংকংয়ে চলমান গণতন্ত্রপন্থী বিক্ষোভের নেতিবাচক প্রভাব নির্বাচনে পড়ার আশঙ্কা করা হলেও বাস্তবে শান্তিপূর্ণভাবেই ভোটগ্রহণ সম্পন্ন হয়।

প্রায় ছয় মাস ধরে বিক্ষোভ সহিংসতায় অস্থিতিশীল হংকংয়ের এবারের নির্বাচনকে দেখা হয় বিশেষ গুরুত্বপূর্ণ হিসেবে। স্থানীয় পরিষদে প্রতিনিধিত্ব বাড়ানোর মাধ্যমে বেইজিংপন্থি প্রশাসনকে চাপে ফেলার লক্ষ্য নিয়ে অংশ নেয় গণতন্ত্রপন্থীরা।

নির্বাচনে হেরে যাওয়ার পর এমনই এক বিতর্কিত বেইজিংপন্থী আইনপ্রণেতা বলেন, যা ধারণা করা হয়েছিল তার সঙ্গে বাস্তবতার ‘আসমান-জমিন ফারাক’।

এবারের নির্বাচনে ভোট দেওয়ার জন্য নাম তালিকাভুক্ত করেছিলেন রেকর্ডসংখ্যক হংকংবাসী। ভোট দেওয়ার জন্য রেজিস্ট্রেশন করেন ৪১ লাখ মানুষ, যা হংকংয়ের মোট জনসংখ্যার অর্ধেকেরও বেশি।

শেষ পর্যন্ত ৪৫২ আসনে ভোট দিয়েছেন প্রায় ৩০ লাখ মানুষ। গত কাউন্সিল নির্বাচনে ভোট দিয়েছিলেন ৪৭ শতাংশ ভোটার, আর এবার ভোটাধিকার প্রয়োগ করেছেন ৭১ শতাংশ ভোটার।

নির্বাচনকে ঘিরে চলতি সপ্তাহে প্রথমবারের মতো গত কয়েক মাসের মধ্যে বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে কোনো ধরনের সংঘর্ষ বা সংঘাত হয়নি।

এদিকে ভোটদানের পর হংকংয়ের প্রধান নির্বাহী ক্যারি ল্যাম বলেন, ‘চরম চ্যালেঞ্জিং পরিস্থিতির মুখে আমি সন্তুষ্ট চিত্তে বলছি, নির্বাচনের দিন পরিস্থিতি তুলনামূলকভাবে শান্ত ও শান্তিপূর্ণ ছিল।’

শেয়ার করুন

পাঠকের মতামত