আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

লন্ডনের রাস্তায় উবার বন্ধ!

লন্ডনের রাস্তায় উবার বন্ধ!

অ্যাপভিত্তিক ট্যাক্সি সেবা উবার আর লন্ডনের রাস্তায় চলাচল করতে পারবে না। তাদেরকে নতুন করে আর লাইসেন্স না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

নিয়ন্ত্রক সংস্থা ট্রান্সপোর্ট ফর লন্ডন বলছে, কিছু ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আনতে পারলেও উবার লন্ডনে ট্যাক্সি সেবার লাইসেন্স পাওয়ার যোগ্যতা প্রমাণ করতে পারেনি। খবর বিবিসির।

খবরে প্রকাশ, লন্ডনে উবারের লাইসেন্স কেড়ে নেওয়ার সিদ্ধান্তটি হয়েছিল ২০১৭ সালে। পরে তাদের ১৫ মাস কার্যক্রম চালানোর অনুমতি দেয়া হয়। সর্বশেষ গত সেপ্টেম্বরে আরো দুই মাস সময় দেয়া হয় উবারকে, যার মেয়াদ রোববার শেষ হয়ে গেছে।

উবার বলছে, ট্রান্সপোর্ট ফর লন্ডনের এই সিদ্ধান্তের বিরুদ্ধে তারা আপিল করবে এবং আপিল চলমান থাকা অবস্থায় সেবা চালিয়ে যেতে তাদের বাধা নেই।

যুক্তরাষ্ট্রের স্যান ফ্র্যান্সিসকোভিত্তিক অনলাইন ট্র্যান্সপোর্টেশন নেটওয়ার্ক কোম্পানি উবারের দাবি, বিশ্বের ৭৮৫টি শহরের ১১ কোটির বেশি মানুষ তাদের অ্যাপ ব্যবহার করছে।

বিশ্বের বিভিন্ন বড় শহরে ব্যাপকভাবে জনপ্রিয় হলেও বিভিন্ন দেশে আইনি জটিলতা ও সমালোচার মুখে পড়তে হয়েছে উবারকে। লন্ডনেও উবারের কাজের ধরন ও শর্ত নিয়ে বিভিন্ন শ্রমিক ইউনিয়ন, ব্ল্যাক ক্যাবের চালক ও নিয়ন্ত্রক সংস্থার আপত্তি রয়েছে।

সংস্থা ট্রান্সপোর্ট ফর লন্ডনের লাইসেন্সিং, রেগুলেশন অ্যান্ড চার্জিং বিভাগের পরিচালক হেলেন চ্যাপম্যান বলেন, নিয়ম মানার ক্ষেত্রে কিছু উন্নতি দেখাতে পারলেও উবার এখনও এমন চালকদের সুযোগ দিচ্ছে, যারা হয়ত লাইসেন্স বা ইনসুরেন্স ছাড়াই গাড়ি চালাচ্ছে।

অন্যদিকে উবারের আঞ্চলিক ব্যবস্থাপক জেমি হেউড এই সিদ্ধান্তকে বলছেন ‘অস্বাভাবিক ও ভুল’। তিনি বলেছেন, ‘গত দুই বছরে আমরা আমাদের ব্যবসার ধরন পাল্টে ফেলেছি এবং নিরাপত্তার একটি মানদণ্ড দাঁড় করিয়েছি। দুই মাস আগেই ট্রান্সপোর্ট ফর লন্ডন আমাদের কোনো সমস্যা পায়নি। এই দুই মাসে আমরা লন্ডনে আমাদের প্রত্যেক ড্রাইভারের তথ্য নিরীক্ষা করে দেখেছি এবং কঠোরভাবে নিয়ম মানার বিষয়টি নিশ্চিত করেছি।’

লন্ডনে উবারের নিবন্ধিত ড্রাইভারের সংখ্যা প্রায় ৪৫ হাজার।

শেয়ার করুন

পাঠকের মতামত