আপডেট :

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

দাবানল নিয়ন্ত্রণে অস্ট্রেলিয়ার ক্যানবেরায় জরুরি অবস্থা জারি

দাবানল নিয়ন্ত্রণে অস্ট্রেলিয়ার ক্যানবেরায় জরুরি অবস্থা জারি


গত বছরের সেপ্টেম্বর থেকে শুরু হওয়া দাবানলের ভয়াবহতা অস্ট্রেলিয়ার ক্যানবেরার দক্ষিণাঞ্চলে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। এ কারণে ক্যানবেরার এসিটি শহর ও এর আশপাশের এলাকায় জরুরি অবস্থা জারি করা হয়েছে। গত দুই দশকের মধ্যে চলতি বছরের দাবানলের তীব্রতা সবচেয়ে মারাত্মক বলে অভিহিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, দাবানলের মূল অগ্নিকাণ্ডটি এরই মদ্যে ক্যানবেরার দক্ষিণাঞ্চলের ১৮ হাজার ৫০০ হেক্টরের বেশি জমি পুড়িয়েছে।
এছাড়া দাবানলের কারণে অন্তত ৩৩ জনের মৃত্যু হয়েছে। আগুনে এক কোটি দশ লাখ হেক্টরের বেশি গাছ পুড়ে গেছে। বিজ্ঞানীরা জানিয়েছেন, অস্ট্রেলিয়ায় দাবানলের কারণে প্রায় ৫০ কোটি প্রাণীর মৃত্যু হয়েছে।

শুক্রবার দেশটির আঞ্চলিক সরকারের মুখ্যমন্ত্রী অ্যান্ড্রু বার সাংবাদিকদের জানান, ‘২০০৩ সালের ভয়াবহ দাবানলের পর এসিটি এখন সবচেয়ে ভয়াবহ হুমকির মুখে। এই মুহূর্তে আঞ্চলিক সরকারের নিকট দাবানল হুমকির তুলনায় আর কোনো কিছুই অগ্রাধিকার পাচ্ছে না।’

বার সতর্ক করে বলেন, ‘দাবানলের তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসে বৃদ্ধি পেলে এবং তীব্র বাতাসের কারণে আগুন নিয়ন্ত্রণের বাইরেও চলে যেতে পারে।’

ক্যানবেরা ‘যতক্ষণ ঝুঁকিতে থাকবে’ ততক্ষণ জরুরি অবস্থা জারি থাকবে বলেও জানিয়েছেন তিনি। কারণ জরুরি অবস্থা জারি থাকলে দমকল বাহিনী অতিরিক্ত ক্ষমতা ও সম্পদ ব্যবহারের সুযোগ পায়।

অস্ট্রেলিয়ার অন্যতম পর্যটন কেন্দ্র সিডনি ও মেলর্বোনের মাঝে অবস্থিত ক্যানবেরার বাসিন্দা প্রায় চার লাখ। ২০০৩ সালে ক্যানবেরার উপকণ্ঠে দাবানলে ৪ জনের মৃত্যু হয়েছিল। আর আহত হয়েছিলেন প্রায় পাঁচ শতাধিক। ৪৭০টির মতো বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছিল।

শেয়ার করুন

পাঠকের মতামত