আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

করোনা ঠেকাতে ৩০০০ বন্দি মুক্তি

করোনা ঠেকাতে ৩০০০ বন্দি মুক্তি

প্রতীকী ছবি

করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে সঙ্গরোধ করতে ও সামাজিক দূরত্ব বজায় রাখতে পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা, যা কারাগারে পালন অসম্ভব।

তবে এবার কারাগারে করোনা সংক্রমণ এড়াতে ভিড় কমানোর উদ্যোগ নিতে যাচ্ছে ভারত। চলতি সপ্তাহেই দেশটির বিভিন্ন কারাগারে থাকা বন্দিদের মুক্তি দিতে নির্দেশনা জারি করেছেন ভারতে সর্বোচ্চ আদালত। সেই নির্দেশনা মেনে তিন হাজারের বেশি বন্দিকে সাময়িক মুক্তি দিতে যাচ্ছে পশ্চিমবঙ্গ।

ভারতের সুপ্রিমকোর্ট ও কারা সূত্রের বরাত দিয়ে আনন্দবাজার পত্রিকা এ তথ্য নিশ্চিত করেছে।

আনন্দবাজার জানিয়েছে, ভারতের সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি শরদ বোবদের নেতৃত্বে তিন সদস্যের ডিভিশন বেঞ্চ জামিনে ও প্যারোলে কিছু বন্দিকে মুক্তির নির্দেশ দিয়েছেন।

আর সেই নির্দেশ মেনে শুক্রবার কলকাতার কারা কর্তৃপক্ষের কাছে ১০১৭ জন দণ্ডিত ও ২০৫৯ জন বিচারাধীন বন্দিকে যথাক্রমে মুক্তি দেয়ার সুপারিশ করেছেন কলকাতা হাইকোর্ট। জানা গেছে, চলমান করোনা পরিস্থিতিতে তিন মাসের জন্য মুক্তি পেতে পারেন এসব বন্দি।

তবে মুক্তির তালিকায় স্থান পাবেন না নারী ও শিশু যৌন হেনস্তা, রাষ্ট্রবিরোধী দাঙ্গা, জালনোট, শিশু অপহরণ, দুর্নীতি, মাদক পাচারের অভিযোগে দণ্ডিতরা। এ তালিকায় থাকবেন না অভারতীয় বন্দিরাও।

এ বিষয়ে ভারতের সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ জানিয়েছেন, বিচারাধীন বন্দিদের অন্তর্বর্তী জামিনের ক্ষেত্রে একাধিক শর্ত থাকবে। সাত বছর বা তার থেকে কম সময়ের কারাদণ্ডপ্রাপ্ত বন্দি এবং ওই একই সাজা হতে পারে এমন মামলায় বিচারাধীন বন্দিদের মুক্তির সুযোগ দেয়া যেতে পারে।

দমদম সেন্ট্রাল জেল কর্তৃপক্ষ জানিয়েছে, প্যারোল ও অন্তর্বর্তী জামিনের ক্ষেত্রে জেল কর্তৃপক্ষকে ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিসেস অথিরিটি (ডালসা) সাহায্য করবে।

প্রসঙ্গত ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা ১০২৪ জন। সোমবার ৬টি রাজ্যে একজন করে ৬ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত ভারতে করোনায় মৃত্যুর সংখ্যা ২৭ জন। করোনার বিস্তার রুখতে পুরো ভারতে চলছে লকডাউন। নির্দেশ অমান্য করলেই ১৪ দিনের কোয়ারেন্টিন!

এলএবাংলাটাইমস/এম/এইচ/টি

শেয়ার করুন

পাঠকের মতামত