আপডেট :

        মাদকজাতীয় পিল খেয়ে মৃত্যুর সম্ভাবনা অভিনেত্রী হেইডেন প্যানেটিয়ারের, তদন্তে মাদক সরবরাহকারী

        লস এঞ্জেলেস বন্দরে জাহাজ থেকে পানিতে পড়ে গেল কয়েকটি কনটেইনার

        এল নিনোর পর নতুন বিপদ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূল নিয়ে বাড়ছে উদ্বেগ

        লস এঞ্জেলেস কাউন্টিতে ভয়াবহ দাবানল, পুড়ে গেছে অন্তত একটি বাড়ি

        কমলা হ্যারিস প্রেসিডেন্ট পদে লড়লে ২০২৮-এ প্রার্থী হবেন না গ্যাভিন নিউসম! কেন এমন সিদ্ধান্ত?

        কিংবদন্তি পোশাক ডিজাইনার বব ম্যাকি মারা গেছেন

        শারীরিক অবস্থা নিয়ে জল্পনা উড়িয়ে তিন মাস পর সিনেটে ফিরলেন মিচ ম্যাককনেল

        বোরিস জনসনসহ ইউরোপীয় কর্মকর্তারা স্টেশন ছাড়ার পর ইউক্রেনের ট্রেনে রুশ ড্রোন হামলা

        তীব্র গরম থেকে স্বস্তি পাচ্ছে লস এঞ্জেলেসসহ দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ভয়াবহ ম্যাকলারেন দুর্ঘটনায় জনপ্রিয় কার ইনফ্লুয়েন্সারসহ নিহত ২

        জিজ্ঞাসাবাদের আগেই শিশু নির্যাতনের ছবি রাখার অভিযুক্ত দূতাবাসকর্মীকে যুক্তরাষ্ট্রে পাঠানো

        লেকে জরুরি অবতরণের পর সাঁতরে প্রাণ বাঁচালেন মার্কিন কংগ্রেসম্যান

        ইরানের আকাশে গুলি করে নামানো মার্কিন পাইলটের ভয়াবহ অভিজ্ঞতা

        "আমরা সত্যিই বিশ্বাস করি, এআই সব মানুষকে মেরে ফেলতে পারে!"

        লস এঞ্জেলেসের এনসিনোতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় নিহত ১ আহত বেশ কয়েকজন

        কম্বিনেশন শেষ হয়ে যাওয়ায় ক্যালিফোর্নিয়ায় বদলাচ্ছে গাড়ির নম্বর প্লেটের সিরিজ

        ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ ১৫ বছরের কিশোরীকে খুঁজছে পরিবার

        বাবাকে ছুরিকাঘাতে হত্যার দায়ে ক্যালিফোর্নিয়ার যুবকের ৩৯ বছর কারাদণ্ড

        কমলা হ্যারিসের মালিবুর বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা, নিরাপত্তারক্ষীদের হাতে আটক নারী

        হুথিদের অগ্রযাত্রায় লোহিত সাগরে সংকট, সৌদি আরব বন্ধ করল গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন

করোনাভাইরাসের ভ্যাকসিন নিয়ে সুসংবাদ দিল অস্ট্রেলিয়া

করোনাভাইরাসের ভ্যাকসিন নিয়ে সুসংবাদ দিল অস্ট্রেলিয়া

ছবি : সংগৃহীত

করোনাভাইরাসের ভ্যাকসিন নিয়ে সুখবর দিলেন অস্ট্রেলিয়ান বিজ্ঞানীরা। দুটি সম্ভাব্য ভ্যাকসিন তৈরি করেছেন তারা।

সব কিছু ঠিক থাকলে এ মাসের শেষের দিকে অথবা আগামী মাসের শুরুতে ভ্যাকসিন দুটি মানবদেহে প্রয়োগ করা হবে। বৃহস্পতিবার দেশটির জাতীয় বিজ্ঞান সংস্থা এ তথ্য দিয়েছে।

বিবিসির প্রতিবেদনের বলা হয়েছে, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও যুক্তরাজ্যভিত্তিক কোম্পানি ইনোভায়ো ফার্মাসিউটিক্যালের যৌথ উদ্যোগে নভেল করোনাভাইরাসের সম্ভাব্য ভ্যাকসিন দুটি তৈরি হয়েছে। ইতিমধ্যে ভ্যাকসিন দুটি প্রাণীর শরীরে প্রয়োগে সুফল পাওয়ায় ছাড়পত্র দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

ভ্যাকসিন দুটি মেলবোর্নের কাছে অবস্থিত কমনওয়েলথ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ অর্গানাইজেশনের (সিএসআইআরও) পরীক্ষাগারে প্রাক-ক্লিনিক্যাল পরীক্ষা শুরু হবে।

অস্ট্রেলিয়ার জাতীয় বিজ্ঞান সংস্থা পরীক্ষার পুরো প্রক্রিয়াটি মূল্যায়ন করবে এবং মানবদেহে ভ্যাকসিন দুটির কোনো ক্ষতিকর প্রভার রয়েছে কিনা তা বিবেচনা করে দেখবে।

উল্লেখ্য, সিএসআইআরও একমাত্র গবেষণা সংস্থা, যারা পরীক্ষাগারে করোনাভাইরাস তৈরি করতে পেরেছে এবং এর প্রাক-ক্লিনিক্যাল গবেষণা চালাচ্ছে।

এ বিষয়ে সিএসআইআরওর স্বাস্থ্য পরিচালক রব গ্রেনফেল বলেন, প্রাথমিক পর্যায়ের এ পরীক্ষা সম্পন্ন হতে তিন মাস সময় লাগবে। সে হিসাবে সফল হলে আগামী বছরের শেষ দিকে মরণব্যাধি করোনাভাইরাসের ভ্যাকসিন বাজারে অবমুক্ত করতে পারবে অস্ট্রেলিয়া। পরীক্ষার শুরুতে চলতি মাসের শেষ দিকে মানবদেহে ভ্যাকসিন প্রয়োগ করে এর কার্যকারিতা পর্যালোচনা করা হবে।

অস্ট্রেলিয়ার এ গবেষক আরও বলেন, আমরা আশাবাদী যে, দ্রুততার সঙ্গে পরীক্ষাগুলো শেষ করতে পারব। আগামী ১৮ মাসের মধ্যেই সাধারণ গ্রাহকদের হাতে ভ্যাকসিন তুলে দিতে পারব।

শুরুতে ইনজেকশন ও নাকের স্প্রে তৈরি করে করোনাভাইরাসের কার্যকরী ভ্যাকসিন বাজারজাত করা হবে বলে জানান বিজ্ঞানী গ্রেনফেল।

প্রসঙ্গত গত মাসে সিয়াটলে যুক্তরাষ্ট্রের মর্ডানা মানুষের ওপর পরীক্ষামূলক ভ্যাকসিন চালিয়েছে। তবে প্রাণীদের ওপর পরীক্ষায় ভ্যাকসিনটি উত্তীর্ণ না হওয়ায় মাঝপথেই পরীক্ষাটি বাদ দেয়া হয়। এবার বিশ্ববাসীর চোখ অস্ট্রেলিয়ার এই দুই ভ্যাকসিনের ওপর।


এলএবাংলাটাইমস/এম/এইচ/টি

শেয়ার করুন

পাঠকের মতামত