আপডেট :

        মাদকজাতীয় পিল খেয়ে মৃত্যুর সম্ভাবনা অভিনেত্রী হেইডেন প্যানেটিয়ারের, তদন্তে মাদক সরবরাহকারী

        লস এঞ্জেলেস বন্দরে জাহাজ থেকে পানিতে পড়ে গেল কয়েকটি কনটেইনার

        এল নিনোর পর নতুন বিপদ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূল নিয়ে বাড়ছে উদ্বেগ

        লস এঞ্জেলেস কাউন্টিতে ভয়াবহ দাবানল, পুড়ে গেছে অন্তত একটি বাড়ি

        কমলা হ্যারিস প্রেসিডেন্ট পদে লড়লে ২০২৮-এ প্রার্থী হবেন না গ্যাভিন নিউসম! কেন এমন সিদ্ধান্ত?

        কিংবদন্তি পোশাক ডিজাইনার বব ম্যাকি মারা গেছেন

        শারীরিক অবস্থা নিয়ে জল্পনা উড়িয়ে তিন মাস পর সিনেটে ফিরলেন মিচ ম্যাককনেল

        বোরিস জনসনসহ ইউরোপীয় কর্মকর্তারা স্টেশন ছাড়ার পর ইউক্রেনের ট্রেনে রুশ ড্রোন হামলা

        তীব্র গরম থেকে স্বস্তি পাচ্ছে লস এঞ্জেলেসসহ দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ভয়াবহ ম্যাকলারেন দুর্ঘটনায় জনপ্রিয় কার ইনফ্লুয়েন্সারসহ নিহত ২

        জিজ্ঞাসাবাদের আগেই শিশু নির্যাতনের ছবি রাখার অভিযুক্ত দূতাবাসকর্মীকে যুক্তরাষ্ট্রে পাঠানো

        লেকে জরুরি অবতরণের পর সাঁতরে প্রাণ বাঁচালেন মার্কিন কংগ্রেসম্যান

        ইরানের আকাশে গুলি করে নামানো মার্কিন পাইলটের ভয়াবহ অভিজ্ঞতা

        "আমরা সত্যিই বিশ্বাস করি, এআই সব মানুষকে মেরে ফেলতে পারে!"

        লস এঞ্জেলেসের এনসিনোতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় নিহত ১ আহত বেশ কয়েকজন

        কম্বিনেশন শেষ হয়ে যাওয়ায় ক্যালিফোর্নিয়ায় বদলাচ্ছে গাড়ির নম্বর প্লেটের সিরিজ

        ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ ১৫ বছরের কিশোরীকে খুঁজছে পরিবার

        বাবাকে ছুরিকাঘাতে হত্যার দায়ে ক্যালিফোর্নিয়ার যুবকের ৩৯ বছর কারাদণ্ড

        কমলা হ্যারিসের মালিবুর বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা, নিরাপত্তারক্ষীদের হাতে আটক নারী

        হুথিদের অগ্রযাত্রায় লোহিত সাগরে সংকট, সৌদি আরব বন্ধ করল গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন

নিজামুদ্দিনে যোগ দেওয়া আরও দুইজনের করোনায় মৃত্যু

নিজামুদ্দিনে যোগ দেওয়া আরও দুইজনের করোনায় মৃত্যু

প্রতীকী ছবি

নিজামুদ্দিনের মারকাজে যোগ দেওয়া তাবলিগ জামাতের আরও দুইজন করোনায় মারা গেছেন বলে জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এই নিয়ে তবলিগে যোগসূত্রে বিভিন্ন রাজ্যে মৃত্যুর সংখ্যা ১১ জনে দাঁড়িয়েছে।

বৃহস্পতিবার তিনি বলেন, নিজামুদ্দিন মারকাজে অংশ নেওয়া দুইজন ব্যক্তি আজ করোনভাইরাসে মারা গেছেন এবং ২ হাজার ৩৪৬ জন অংশগ্রহণকারীকে মারাত্মক সংক্রমণের সন্দেহে পরীক্ষা করা হচ্ছে।

কমিউনিটি পর্যায়ে ভাইরাসটি ছড়ায়নি দাবি কেজরিওয়াল বলেন, প্রাপ্ত তথ্য অনুসারে দিল্লিতে এখন ভাইরাসটির কমিউনিটি সংক্রমণ গটার কোন প্রমাণ পাওয়া যায়নি। তবুও মারকাজে যারা ছিলেন তাদের ভ্রমণ ও সংস্পর্শে আসা মানুষদের চিহ্নিত করা হচ্ছে।

তিনি বলেছিলেন, এখানে দুটি প্রশ্ন রয়েছে যা আমাকে আরও চিন্তিত করে। প্রথমত করোনাভাইরাসটি যদি সমাজের সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে এবং দ্বিতীয়ত ভাইরাসজনিত কারণে কতজন মারা গেছে।

মুখ্যমন্ত্রী বলেন, আমি যেমন বলেছি ৫১ জন বিদেশ থেকে করোনভাইরাস নিয়ে এসেছিলেন এবং তাদের পরিবারের সদস্যদের সংক্রামিত করেছিলেন। তারা এ পর্যন্ত ২৯ জনকে সংক্রামিত করেছে তবে তাদের পরিবারের সবাই সংক্রামিত নয়। ২৯ এর এই সংখ্যাটি কিছু দিন স্থিতিশীল রয়েছে, এর অর্থ হল করোন ভাইরাসটি দিল্লিতে ছড়িয়ে পড়ছে না।

গত ১ মার্চ দিল্লির নিজামুদ্দিন মারকাজ মসজিদে মুসলিম ধর্মাবলম্বীদের সংগঠন তবলিগ জামাতের একটি ধর্মীয় সমাবেশ শুরু হয়। মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সৌদি আরব ও কিরগিজস্তানের প্রতিনিধিসহ প্রায় দুই হাজার মানুষ ওই আয়োজনে অংশ নেন। ১৫ মার্চ অনুষ্ঠান শেষ হওয়ার পরও অনেকে সেখানে থেকে যান। পরে করোনা ছড়িয়ে পড়লে মসজিদটি খালি করে দেওয়া হয়।

ওই অনুষ্ঠানে যোগ দেওয়া ৮৫০ জনকে শনাক্ত করা গেছে। তাদের মধ্যে কোভিড-১৯ পজিটিভ রিপোর্ট এসেছে সাড়ে তিনশোরও বেশি মানুষের। তবলিগ জামাতের যোগসূত্রে বিভিন্ন রাজ্যে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে অন্তত ১১ জনের।

এলএবাংলাটাইমস/এম/এইচ/টি

শেয়ার করুন

পাঠকের মতামত