আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

মানবদেহে করোনাভাইরাসের টিকা প্রয়োগ হচ্ছে বৃহস্পতিবার

মানবদেহে করোনাভাইরাসের টিকা প্রয়োগ হচ্ছে বৃহস্পতিবার

অবশেষে আগামীকাল বৃহস্পতিবার যুক্তরাজ্যে মানবদেহে প্রয়োগ হতে যাচ্ছে করোনাভাইরাসের টিকা। বিষয়টি নিশ্চিত করেছেন ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক।

তিনি বলেছেন, ‘এই বৃহস্পতিবার অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা মানবদেহে করোনাভাইরাসের টিকা প্রয়োগ করবেন। তারা দিনরাত পরিশ্রম করে দ্রুত এটা তৈরি করেছেন। যেটা তৈরি করতে সাধারণত এক বছরেরও বেশি সময় লাগে। আগামী মে মাসের মধ্যে ৫০০ স্বেচ্ছাসেবকের শরীরে এই টিকা প্রয়োগ করা হবে। যদি এটা সফলভাবে কাজ করে তাহলে আরো হাজার হাজার স্বেচ্ছাসেবকের শরীরে প্রয়োগ করা হবে। এই ট্রায়ালের জন্য আমরা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের দলটিকে ২০ মিলিয়ন পাউন্ড (২১০ কোটি টাকা) দিতে যাচ্ছি।’

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের টিকাবিদ প্রফেসর সারাহ ক্যাথেরিন গিলবার্টের নেতৃত্বে একদল বিজ্ঞানী করোনাভাইরাসের টিকা তৈরি করেছেন। সেপ্টেম্বরের মধ্যেই তারা এই টিকার ১০ লাখ ডোজ তৈরি করার ঘোষণা দিয়েছিলেন।

অবশ্য ইতিমধ্যে ৩ লিটারের ডোজ তৈরি করেছেন। যেটা বৃহস্পতিবার থেকে মানবদেহে প্রয়োগ করতে শুরু করবেন তারা। এরপর ধাপে ধাপে ৫০ লিটার, ১০০ লিটার, ২০০ লিটার এমনকী ২০০০ লিটারের ডোজ তৈরি করবেন। সেটা অবশ্য নির্ভর করবে মানবদেহে এই টিকার সফল প্রয়োগের উপর। যদি মানবদেহে করোনাভাইরাসের বিরুদ্ধে এই টিকা কাজ না করে তাহলে তাদের এতোদিনের পরিশ্রম ও ব্যয়িত অর্থ সবই ব্যর্থ হবে।

অবশ্য এই ধরনের টিকা মানবদেহে কাজ করবে কিনা সেটা নিশ্চিত করে বলা যায় না। তবে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা এটার সফলতার ব্যাপারে ৮০ শতাংশ আশাবাদী। এখন দেখার বিষয় তাদের সেই আশাবাদ বিশ্ববাসীকে আশার আলো দেখাতে পারে কিনা।

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

শেয়ার করুন

পাঠকের মতামত