আপডেট :

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

মালয়েশিয়ায় সহকর্মীকে হত্যার অভিযোগে ১২ বাংলাদেশি গ্রেপ্তার

মালয়েশিয়ায় সহকর্মীকে হত্যার অভিযোগে ১২ বাংলাদেশি গ্রেপ্তার

মালয়েশিয়ার পেনাংয়ের একটি সবজি খামারে সহকর্মীকে হত্যার অভিযোগে ১২ বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার তাদেরকে জালান আরা কুদা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে সেবেরাং পেরাই উতারা জেলার পুলিশ প্রধান এসিপি নুরজাইনি মোহাম্মদ নুর জানিয়েছেন।

নুর জানান, গ্রেপ্তারকৃতদের বয়স ২৫ থেকে ৪০ বছরের মধ্যে। হত্যাকাণ্ডের শিকার মোহাম্মদ আব্দুল লতফির (৫৯) মৃতদেহ বুধবার সকাল ৭টায় উদ্ধার করা হয়। তার দেহে আঘাতের চিহ্ন ছিল।

তিনি বলেন, ‘মঙ্গলবার রাতে ভিক্টিম তার নিয়োগকর্তার বাড়িতে শ্রমিকদের মজুরির অর্থ সংগ্রহ করতে গিয়েছিলেন। তার গতিবিধি সম্পর্কে জানতো সন্দেহভাজনরা।’

পুলিশের এই কর্মকর্তা জানান, মোহাম্মদ আব্দুলের মৃতদেহ উদ্ধারের সময় মালিকের কাছ থেকে নেওয়া চার হাজার রিঙ্গিত (মালয়েশীয় মুদ্রা) পাওয়া যায়নি। গ্রেপ্তারকৃতদের সাত দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

শেয়ার করুন

পাঠকের মতামত