আপডেট :

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

হজ বাতিলের পরিকল্পনা করছে সৌদি কর্তৃপক্ষ

হজ বাতিলের পরিকল্পনা করছে সৌদি কর্তৃপক্ষ


করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে এবারের হজ বাতিলের পরিকল্পনা করছে সৌদি আরব। দেশটির এক কর্মকর্তার বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমস এ তথ্য জানিয়েছে।

সম্প্রতি যে কয়টি দেশে করোনা আক্রান্তের সংখ্যা দ্রুত বাড়ছে তার মধ্যে সৌদি আরব অন্যতম। দেশটিতে ইতোমধ্যে আক্রান্তের সংখ্যা এক লাখ ছাড়িয়েছে। করোনা সংক্রমণের কারণে গত ফেব্রুয়ারিতে দেশটি ওমরা ও হজ স্থগিতের ঘোষণা দিয়েছিল। আগামী মাসে হজ অনুষ্ঠানের কথা। তবে ইতোমধ্যে সৌদি কর্তৃপক্ষ এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত না দেওয়ায় মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ব্রুনাই ও সিঙ্গাপুর হজযাত্রা বাতিল করেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক জ্যেষ্ঠ সৌদি কর্মকর্তা বলেছেন, ‘বিষয়টি সতর্কতার সঙ্গে পর্যালোচনা হয়েছে এবং বিভিন্ন অবস্থা বিবেচনায় নেওয়া হয়েছে। এক সপ্তাহের মধ্যে এ ব্যাপারে সরকারি সিদ্ধান্ত নেওয়া হবে।’

প্রতি বছর হজে প্রায় ২০ লাখ মুসলমান সারাবিশ্ব থেকে সৌদি আরবে ছুটে যান। এবার হজ বাতিল করা হলে তা হবে ১৯৩২ সালে সৌদি রাজতন্ত্র প্রতিষ্ঠার পর প্রথম।

ওই কর্মকর্তা জানান, আলোচনায় থাকা প্রস্তাবগুলোর একটি হচ্ছে , কঠোর স্বাস্থ্যসতর্কতায় নজর রেখে সীমিত সংখ্যক মানুষকে হজের অনুমতি দেওয়া। দ্বিতীয় প্রস্তাবটি হচ্ছে, চলতি বছরের জন্য হজ পুরোপুরি বাদ দেওয়া।

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

শেয়ার করুন

পাঠকের মতামত