আপডেট :

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

কমলা হ্যারিসের নাগরিকত্ব নিয়ে ট্রাম্পের সন্দেহ

কমলা হ্যারিসের নাগরিকত্ব নিয়ে ট্রাম্পের সন্দেহ

যুক্তরাষ্ট্রে বিরোধী রাজনৈতিক দল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন ক্যালিফোর্নিয়ার সিনেটর কমলা হ্যারিসকে তার রানিংমেট হিসেবে ঘোষণা দিয়েছেন।

এমন সিদ্ধান্তে দেশটির সাবেক প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটনসহ অনেকেই কমলা হ্যারিসকে অভিনন্দন জানিয়েছেন। তবে কমলা হ্যারিসকে নিয়ে একের পর সমালোচনা করে যাচ্ছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তিনি সন্দেহ প্রকাশ করেছেন, কমলা হ্যারিসের দেশটিতে নাগরিকত্ব আছে কিনা। এর আগে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার নাগরিকত্ব নিয়েও সমালোচনা করেছিলেন ট্রাম্প। খবর নিউজউইক’র।

ট্রাম্প বলেন, নির্বাচনে দাঁড়ানোর জন্য প্রয়োজনীয় সব যোগ্যতা কমলার আছে কি না তা যাচাই করে দেখা হবে। আর খুব উচ্চ যোগ্যতাসম্পন্ন আইনজীবী এ তথ্য তুলে ধরেছেন বলেও মন্তব্য করেছেন ট্রাম্প।

উল্লেখ্য, কমলা ১৯৬৪ সালে ক্যালিফোর্নিয়ার ওকল্যান্ডে জন্মগ্রহণ করেন। বাবা জ্যামাইকান ও মা ভারতীয় হওয়ায় কমলার নাগরিকত্ব নিয়ে প্রশ্ন উঠেছে।

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

শেয়ার করুন

পাঠকের মতামত