আপডেট :

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

        এআই নিয়ন্ত্রণে বড় পদক্ষেপ নিউজমের, উন্নত মডেলে ‘কিল সুইচ’ তৈরির উদ্যোগ

        সান ফার্নান্দো ভ্যালিতে মেট্রো বাসসহ ৩ গাড়ির সংঘর্ষ, আহত ৭

        চাকরি ছাড়ার ঘোষণা দিয়েছিলেন কয়েক মাস আগে, এবার আদালত ভবনেই মিলল মিসৌরির প্রসিকিউটরের মরদেহ

        বাড়িতে অস্ত্র, মাদক ও ভয়ংকর ভিডিও—ফিলাডেলফিয়ায় নিখোঁজ ৫ নারীকে নিয়ে পুলিশের উদ্বেগ

        ‘সন্তানদের হত্যার বিষয়ে আমার কোনো সন্দেহই ছিল না’: লিন্ডসে ক্ল্যান্সির মামলার জুরি

        গলিয়ে বিক্রি করার আগেই ৫০ হাজার ডলারের যিশুর মূর্তি উদ্ধারে পুলিশের অভিযান

        ভয়াবহ উপকূলীয় ক্ষয়ে অরেঞ্জ কাউন্টিতে জরুরি অবস্থা জারি

        লস এঞ্জেলেসে বাস দুর্ঘটনা ও হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ৫ জনের স্মরণে আবেগঘন মোমবাতি প্রজ্বালন

        সৌদি আরবের কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন ট্রাম্প প্রশাসনের

        ওয়াশিংটনের বিমানবন্দরে রানওয়ের ওপর ড্রোন দেখা যাওয়ায় ২০ মিনিট বন্ধ ছিল ফ্লাইট

        ট্রাম্পের আইসিই প্রধানের মনোনয়ন প্রত্যাহার করল হোয়াইট হাউস

        জাতিসংঘ অধিবেশনে আব্বাসের যোগদানেও বাধা, ফিলিস্তিনি কর্মকর্তাদের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র

        রেকর্ড উচ্চতায় মার্কিন পরিবারের আয়, দারিদ্র্যও নেমেছে সর্বনিম্নে

        মার্কিন প্রতিষ্ঠানের ৫ মিনিটের কলে ৮০ কর্মী ছাঁটাই! চাকরি গেল পুরো ভারতীয় টিমের

        চাঁদের আশপাশেও যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র! মার্কিন সেনাদের সতর্ক

        ২ ডলারের টিকিটে ১.০৪ বিলিয়ন ডলার জিতেও এক মাস নীরব ছিলেন ইলিনয়ের ভাগ্যবান

নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে আবারও বিক্ষোভে উত্তাল ইসরায়েল

নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে আবারও বিক্ষোভে উত্তাল ইসরায়েল

বিক্ষোভে উত্তাল ইসরায়ল

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে আন্দোলনে নেমেছে হাজার হাজার ইসরায়েলি। তার বিরুদ্ধে চলমান দুর্নীতির অভিযোগ আগে থেকেই ছিল, এখন তার সঙ্গে যুক্ত হয়েছে মহামারি করোনা মোকাবিলায় ব্যর্থতার অভিযোগ। বার্তা সংস্থা এপি এ খবর জানায়। 


শনিবার হাজার হাজার ইসরায়েলি জেরুজালেমে তার দুর্নীতি ও করোনাভাইরাস মোকাবেলায় অদক্ষতাকে দায়ী তার পদত্যাগের দাবিতে রাস্তায় নেমে আসে। তারা প্রেসিডেন্টের বাসভবনের সামনে জড়ো হয়ে নানারকম স্লোগান দিতে থাকেন। পতাকা দুলিয়ে ও মুখে বাঁশির শব্দ করে তালে তাকে পদ ছাড়ার আহ্বান জানানো হয়।  

ইসরায়েলের গণমাধ্যম জানিয়েছে, জেরুজালেমে প্রতি সপ্তাহে প্রায় ১০ হাজার লোক নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে সমবেত হয়। তবে আয়োজকদের দাবি, প্রতিবাদ সমাবেশে ২৫ হাজার মানুষ সমবেত হয়েছেন।

গত মাসে ইসরায়েলি ডেমোক্র্যাসি ইন্সটিটিউটের এক জরিপে দেখা গেছে, ৬১ ভাগ লোকের বিশ্বাস, নেতানিয়াহু করোনা মহামারি মোকাবিলায় ব্যর্থ। দেশটিতে বেকারত্বের হারও বেড়েছে ২০ শতাংশ।

নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভ ও প্রতিবাদের ১২তম সপ্তাহ চলছে এখন। গ্রীষ্মে করোনাভাইরাস পরিস্থিতির অবনমনের পর থেকে এই অস্থিরতা ও বিক্ষোভ-প্রতিবাদ শুরু হয়।

ইসরায়েলে প্রতিদিনই নতুন করে করোনাভাইরাসের সংক্রমণ ঘটছে। এ কারণে চলতি সপ্তাহেই দেশটিতে জারি হতে পারে লকডাউন। ইহুদিদের নতুন বর্ষ শুরু হওয়ার আগেই নেয়া হতে পারে এমন সিদ্ধান্ত।

এক কোটিরও কম জনসংখ্যার দেশ ইসরায়েলে এই পর্যন্ত দেড় লাখ মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মারা গেছেন এক হাজারের বেশি।






এলএ বাংলা টাইমস/এমকে

শেয়ার করুন

পাঠকের মতামত