আপডেট :

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

সৌদি আরবও স্বীকৃতি দেবে ইসরায়েলকে, প্রত্যাশা ট্রাম্পের

সৌদি আরবও স্বীকৃতি দেবে ইসরায়েলকে, প্রত্যাশা ট্রাম্পের

হোয়াইট হাউসে চুক্তির পর বাহরাইন ও ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে ডোনাল্ড ট্রাম্প ও বেনিয়ামিন নেতানিয়াহু

সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের পথ অনুসরণ করে সৌদি আরবও ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে এমন প্রত্যাশা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।


আমিরাত ও বাহরাইনের মধ্যকার চুক্তি শেষে মঙ্গলবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এমন কথা বলেন। বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল-নাহিয়ান ও বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী আবদুল লতিফ আল জায়ানি নিজ নিজ দেশের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

মধ্যপ্রাচ্যের দুই আরব দেশের পদক্ষেপ সৌদিও অনুসরণ করবে কি না জানতে চাইলে ট্রাম্প বলেন, “আমি সৌদি আরবের সঙ্গে কথা বলেছি। ‘সঠিক সময়ে’ এই সিদ্ধান্ত আসবে। এ ছাড়াও সাত থেকে ৯টি দেশ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণ করবে।”

আমিরাত ও বাহরাইনের সঙ্গে ইসরায়েলের চুক্তির দিনটিকে ‘নতুন মধ্যপ্রাচ্যের ভোর’ বলে আখ্যায়িত করেছেন ট্রাম্প।

হোয়াইট হাউসে চুক্তি স্বাক্ষর উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জড়ো হওয়া কয়েকশ মানুষের উদ্দেশে ট্রাম্প বলেন, “কয়েক দশকের বিভক্তি ও সংঘাতের পর আমরা নতুন এক মধ্যপ্রাচ্যের উত্থানের সূচনা করছি।”ট্রাম্প আরো বলেন, “আজ আমরা এখানে ইতিহাস বদলে দিতে জড়ো হয়েছি।”

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এ চুক্তিকে স্বাগত জানিয়ে বলেন, “এই দিনটি ইতিহাস পরিবর্তনের ক্ষণ, শান্তির নতুন দিগন্তের সূচনা।”

১৯৪৮ সালে ইসরায়েল রাষ্ট্রের জন্ম হওয়ার পর বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাত তৃতীয় ও চতুর্থ উপসাগরীয় দেশ হিসেবে ইসরায়েলকে স্বীকৃতি দিল। এর আগে ১৯৭৯ সালে মিসর এবং ১৯৯৪ সালে জর্ডান ইসরায়েলের সঙ্গে শান্তিচুক্তিতে স্বাক্ষর করেছিল।







এলএ বাংলা টাইমস/এমকে

শেয়ার করুন

পাঠকের মতামত